
প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১৯:১০

টেকনাফ উপজেলার হ্নীলায় কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)এর সদস্যরা ।
সুত্র জানায়, গত ১১ এপ্রিল রাত পৌনে ৮টারদিকে র্যাব সদস্যরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হ্নীলা রঙ্গিখালী গেইটের উত্তর পাশে প্রধান সড়কে অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কক্সবাজার মোজাহের পাড়ার জয়নাল আবেদীনের পুত্র মোঃ সোহেল (১৯) এবং উখিয়া বালুখালী পশ্চিম পাড়ার মৃত আব্দুল আমিনের পুত্র মোঃ জুনায়েদ (১৯) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ আবু সালাম চৌধুরী সোমবার সকাল সাড়ে ১০ টারদিকে জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদ্বয়কে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১