
প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১৯:১

গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে মো: সাইদুর রহমান (২১) নামে এক পোশাক কারখানা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সাইদুর রহমান টাঙ্গাইল জেলাধীন, মির্জাপুর উপজেলার, তরপফুর এলাকার মো: সাকিম উদ্দিনের ছেলে। সে উপজেলার বড়ইছুটি এলাকায় মো: ফরিদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো।
জানা যায়, ওই দিন সকালে বাসার পাশেই একটি পুকুরে সে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে সে আর বাসায় না ফিরলে এলাকার লোকজন প্রথমে পুকুরে জাল ফেলে তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস প্রানান্ত চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।

কালিয়াকৈর থানার এস আই মো: জুলহাস মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃগিরোগজনিত কারণে সে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১