
প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১৩:৫৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চ.বি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মানের স্থগিত ভর্তি আবেদন ফের শুরু হয়েছে আজ ১২ এপ্রিল রোজ সোমবার থেকে। যা চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ পর্যন্ত। তবে ২ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।গতকাল রবিবার (১১ এপ্রিল) দুপুরে আমাদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মনিরুল হাসান।
তার ভাষ্য মতে , "করোনার কারণে আমরা ৫ এপ্রিল থেকে শুরু হওয়া অনলাইনের আবেদন প্রক্রিয়া একসপ্তাহ পিছিয়েছিলাম । তবে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে।"
আজ সোমবার সকাল ১০ টার দিকে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এই আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেছেন বলে যানা যায়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে মোট তিনটি ধাপে শুরু হবে ।
সময়সূচি অনুযায়ী
i. ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট,
ii. ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট,
iii. ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও

iv. ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও
v. ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১ ও ‘ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষা হবে মোট১২০ নম্বরে। এর মধ্যে ১০০ নম্বর (MCQ) পদ্ধতি ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ ভিত্তিতে যোগ হবে। এবার আবেদন প্রক্রিয়ায় প্রতিটি ইউনিটেই আবেদনে জিপিএ অন্তত শূন্য দশমিক ৫০ বাড়ানো হয়েছে। অন্যদিকে চবিতে এবার অনিয়মিত ও মানোন্নয়ন দেয়া শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ থাকছেনা।
আসন সংখ্যা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এরমধ্যে 'এ' ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৪টি, 'বি' ইউনিটে ১ হাজার ২২১টি, 'সি' ইউনিটে ৪৪২টি, 'ডি' ইউনিটে ১ হাজার ১৫৭টি। উপ ইউনিটের মধ্যে 'বি১' ইউনিটে ১২৫টি ও 'ডি১' ইউনিটে ৩০টি আসন রয়েছে।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১