
প্রকাশ: ৯ এপ্রিল ২০২১, ২৩:৭

নাটোরের লালপুর উপজেলায় হাঠাৎ ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টাও আগাম বাঙ্গীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এছাড়াও কিছু এলাকায় কাঁচা ও আধাপাঁকা ঘরবাড়িরও ক্ষতির আশঙ্কা করছেন তারা।
শুক্রবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টার সময় উপজেলা জুড়ে শুরু হয় ঝড়ো হাওয়া সঙ্গে শিলাবৃষ্টি। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই ঝড় ও শিলাবৃষ্টি। তবে ওয়ালিয়াতে আধাঘণ্টা ধরে চলা বৃষ্টির সঙ্গে সবচেয়ে ব্যাপক হারে মাঝারি ধরনের শিলাবৃষ্টি হয় সেই সঙ্গে ঝড়ো হাওয়া প্রবাহিত হয়। এতে বেশকিছু গাছপালা ও ঘর-বাড়ি ভাঙ্গার খবরও পাওয়া গেছে।

ওয়ালিয়া গ্রামের বাঙ্গী চাষী রাকিব হোসেন জানান,‘তার চাষকৃত ৬ বিঘা জমির আগাম বাঙ্গীতে আজকের শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে।’ আম চাষী নাজমুল হুসাইন জানান, ‘শিলাবৃষ্টিতে তার আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে।’
কোনো ট্যাগ পাওয়া যায়নি

উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,‘উপজেলার কিছু কিছু এলাকাতে মাঝরী আকারে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের তেমন কিছু ক্ষতি হবে না। তার পরেও কি পরিমানের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপ-সহকারী কর্মকর্তারা ।’