মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬১৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সগাই সবল রিকসাওয়ালা খোঁজে বাহে!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ১৮:৫২

শেয়ার করুনঃ
সগাই সবল রিকসাওয়ালা খোঁজে বাহে!

মোর রিকসাত এলা কাইয়ো চইরবার চায় না বাহে। মুই বুড়া মানুষ, শরিলের শক্তি কমি গেইছে। জোড়ে রিকসা চালবার পারোং না তাই মোর রিকসা কাইয়ো চইরবারে চায় না। সগাই সবল রিকসাওয়ালা খোঁজে বাহে!একরাশ হতাশা নিয়ে কথাগুলো বলেন বয়সের ভারে নুয়ে পড়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের বৃদ্ধ রিকসা চালক আনিছুর রহমান। 

আরও

রাজবাড়ীতে ট্রেন, বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে নিহত দুই

রাজবাড়ীতে ট্রেন, বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে নিহত দুই

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আনিছুর রহমানের জন্ম ১৯৩৭ সালের ১০ ডিসেম্বর। বর্তমানে তার বয়স প্রায় ৮৪ বছর। বয়সের ভারে কুচকে গেছে শরীরের চামড়া। চুল ও দাড়ি সব সাদা হয়ে গেছে। কুচকানো শরীরের রগগুলোও স্পষ্ট দেখা যাচ্ছে। চোখে মুখে ক্লান্তির ছাপ। তবুও বয়স্ক এই মানুষটি জীবন সংগ্রামে পরাজয় মেনে নিতে নারাজ।

আরও

দৌলতদিয়া যৌনপল্লীতে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

দৌলতদিয়া যৌনপল্লীতে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
শরিলের শক্তি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

যে বয়সে মানুষ অবসর সময় কাটায় সেই বয়সে তিনি রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। রিচার্জেবল ব্যাটারি চালিত বাহারি রঙের অটো রিকসার ভীড়ে সেকেলে হয়ে পড়া প্যাডেল চালিত রিকসা চালান আনিছুর রহমান।

অনেকেই তার রিকসায় উঠতে চান না। কেননা বয়সের ভাড়ে নুয়ে পড়া বৃদ্ধ পা দিয়ে রিকসার প্যাডেল ঘুরিয়ে যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌছে দিতে পারেন না। সময় বাঁচাতে প্রায় সকলই ব্যাটারি চালিত অটো রিকসায় চড়েন। বয়সের কাছে হার না মানলেও প্রযুক্তির কাছে অসহায় হয়ে পড়েছেন তিনি।

সোমবার দুপুরে কথা হয় আনিছুর রহমানের সাথে। কত টাকা রোজগার হয়েছে জানতে চাইলে তিনি জানান সকাল থেকে এ পর্যন্ত মাত্র ২৫ টাকা রোজগার করতে পেরেছেন।

এই সামান্য টাকা দিয়ে কি হবে জানতে চাইলে উত্তর দেন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আজ আমার রিজিকে যা রেখেছেন তাই পেয়েছি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্থানীয়রা জানায়, তিন মেয়ে আর এক ছেলের জনক আনিছুর রহমান জীবন-জীবিকার তাগিদে এখনো রিকসার প্যাডেল চেপে ছুটে চলেন নিরন্তর। সন্তানরা তার তেমন খোঁজ রাখেন না।

একদিন রিক্সা না চালালে ওইদিন তার বাড়িতে চুলা জ্বলে না। বিভিন্ন রোগ বাসা বেঁধেছে বৃদ্ধ মানুষটির শরীরে। রিকসা চালিয়ে যে সামান্য আয় হয় তা জমিয়ে অসুস্থ্য স্ত্রীর চোখের অপারেশন করিয়েছেন। 

আনিছুর রহমান জানান, একটা ব্যাটারি চালিত অটো রিকসা তার বিশেষ প্রয়োজন। কিন্তু  কেনার মত আর্থিক সামর্থ্য তার নেই। সরকারি সুবিধা হিসেবে একটি বয়স্ক ভাতা কার্ড পেয়েছেন। বয়স্ক ভাতার টাকা দিয়ে ঔষধ কেনার টাকাও হয় না।

প্রতিবেশি স্কুল শিক্ষক আরিফুর জানান, আনিছুর রহমান নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। অত্যন্ত সৎ ও ভালো মানুষ। তার অবস্থা দেখে কষ্ট হয়। সমাজের বিত্তবানদের অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি। 

ভূরুঙ্গামারী সদর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা খাতুন বলেন, যতটুকু পারি সরকারি সাহায্য প্রদানের চেষ্টা করি। কিন্তু তা দিয়ে একটি অটো রিকসা কেনা সম্ভব নয়।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ব্যাটারি চালিত অটো রিকসা কিনে দিতে পারলে ভালো হতো।

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর বসতবাড়িতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

রাজবাড়ীর বসতবাড়িতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

আইনশৃঙ্খলা উন্নয়নেই বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা উন্নয়নেই বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে "Exchange of Views on Law Enforcement & Drug Control" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের

রাজবাড়ীর বসতবাড়িতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

রাজবাড়ীর বসতবাড়িতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

রাজবাড়ীতে র‍্যাব-১০-এর অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি ট্রিগার কাটার রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান। সোমবার বিকেলে ফরিদপুরে র‍্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা (এডি)। সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের

'ভাই' সম্বোধনকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা না পাওয়ার অভিযোগ

'ভাই' সম্বোধনকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা না পাওয়ার অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক রোগী ও চিকিৎসকের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন রোগীর স্বজন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা যায়, রোববার দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা তানভীর হাসান তার দুই বছর

জমি জটিলতায় ১০ বছর ধরে আটকে শ্রীমঙ্গল মডেল মসজিদ

জমি জটিলতায় ১০ বছর ধরে আটকে শ্রীমঙ্গল মডেল মসজিদ

ভূমি অধিগ্রহণ ও স্থান নির্বাচনসংক্রান্ত জটিলতায় প্রায় এক দশক ধরে থমকে আছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প। একাধিকবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এখনো মূল নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালে প্রথম পর্যায়ে শ্রীমঙ্গলের জন্য মডেল মসজিদ প্রকল্প অনুমোদন পায়। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি অনেক আগেই বাস্তবায়নের কথা থাকলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে

গোয়ালন্দে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

গোয়ালন্দে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা