সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবহাওয়া

শীতকালীন রেকর্ড বৃষ্টির আশঙ্কা, শৈত্যপ্রবাহের মধ্যেও ভারি বর্ষণ হতে পারে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:৪৯

শেয়ার করুনঃ
শীতকালীন রেকর্ড বৃষ্টির আশঙ্কা, শৈত্যপ্রবাহের মধ্যেও ভারি বর্ষণ হতে পারে

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেও আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে সতর্কতা জানিয়েছেন।  

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, "আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২২ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারি যে রকম রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, ঠিক তেমন বৃষ্টির আশঙ্কা করছি।" তিনি আরো উল্লেখ করেন, ওই সময়ে ভারতের পশ্চিমে একটি শক্তিশালী লঘুচাপ এবং বঙ্গোপসাগরের উপর একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে ভারি বৃষ্টির ঝুঁকি বাড়বে।  

আরও

শহরে বাড়ছে তাপমাত্রা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

শহরে বাড়ছে তাপমাত্রা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

পলাশ জানান, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে, যা বৃষ্টির পরিমাণকে বাড়িয়ে তুলবে।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ ব্যাপারে তিনি ৯০ শতাংশ নিশ্চিততা প্রকাশ করে বলেন, "খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোর ওপর।" তিনি আরো জানান, রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে অপেক্ষাকৃত কম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

ভারি বর্ষণ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দিয়ে মোস্তফা কামাল পলাশ বলেন, "খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের আলুচাষিদের ভারি বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে যে, ২২ ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়া উচিত।" তিনি দক্ষিণাঞ্চলের কৃষকদের অতিরিক্ত পানি নিষ্কাশনের প্রস্তুতি নিতে বলেন।  

এছাড়া, সাধারণ জনগণ এবং কৃষকদের জন্য এ ধরনের আবহাওয়ার পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

শহরে বাড়ছে তাপমাত্রা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

শহরে বাড়ছে তাপমাত্রা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (২৯ মার্চ) তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বেলায় ঢাকাবাসীকে বাড়তি গরম ও ভ্যাপসা অনুভূতির জন্য প্রস্তুত থাকতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাস পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মৌলভীবাজার, জনজীবন বিপর্যস্ত

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মৌলভীবাজার, জনজীবন বিপর্যস্ত

সারা দেশে তীব্র শীতের প্রকোপের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে মৌলভীবাজার জেলায় সর্বনিম্ন এবং সারা দেশের মধ্যেও এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে মৌলভীবাজার

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

নওগাঁ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। বুধবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ তাপমাত্রাই চলতি বছরে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন। এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর পরদিন নওগাঁয় তাপমাত্রা আরও

১২ জানুয়ারি পর্যন্ত বাড়ছে শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ

১২ জানুয়ারি পর্যন্ত বাড়ছে শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ

দেশজুড়ে চলমান হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের তীব্রতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এ সময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিডব্লিউওটি ঢাকা পোস্টকে দেওয়া এক তথ্যে জানায়, দুপুরের পর দেশের বেশিরভাগ এলাকায়

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে দেশের বিভিন্ন এলাকায় শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে, যা শীতের তীব্রতা বাড়াবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, দেশের পাঁচটি শৈত্য প্রবাহ সম্ভাব্য। এর মধ্যে ২-৩টি শৈত্য প্রবাহ মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে