শনিবার, ১ আগস্ট, ২০২৬১৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খেলাধুলা

বিসিবিতে ক্রিকেট নয়, চলছে কেবল রাজনীতি: তামিম ইকবাল

sports desk
স্পোর্টস , ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৬:৪৩

শেয়ার করুনঃ
বিসিবিতে ক্রিকেট নয়, চলছে কেবল রাজনীতি: তামিম ইকবাল
তামিম ইকবাল ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান অস্থিরতা ও বিতর্ক নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। পাকিস্তানের লাহোরে অবস্থানরত তামিম স্পষ্ট করেই বলেছেন, বর্তমানে বিসিবিতে ক্রিকেট বাদে সব কিছুই হচ্ছে। এ অবস্থায় মানুষের ক্রিকেটে আগ্রহ কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তামিম ইকবাল ব্যক্তিগত সফরে বর্তমানে পাকিস্তানে রয়েছেন। সেখানেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এই সফরে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির নানান কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তামিম।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট নিয়ে কাজ করার কথা, কিন্তু এখন সেখানে কে সভাপতি হবে, কে নির্বাচন করবে বা কে যাবে—এসব নিয়েই বেশি আলোচনা। ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমছে, যা উদ্বেগজনক। ক্রিকেট যেন নিজের জৌলুস হারাচ্ছে, সেটিই এখন বাস্তবতা।

আরও

তোরেসের গোলে মেসিদের কাঁদিয়ে বিশ্বকাপ জিতল স্পেন

তোরেসের গোলে মেসিদের কাঁদিয়ে বিশ্বকাপ জিতল স্পেন

জাতীয় দলের খারাপ পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, আমাদের মেনে নিতে হবে যে আমরা স্ট্রাগল করছি। শুধু জাতীয় দল নয়, গোটা দেশের ক্রিকেট কাঠামোই একটা কঠিন সময় পার করছে। এসব না মেনে, একে পাশ কাটিয়ে যাওয়া উচিত নয়। বরং সমস্যা মেনে নিয়ে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে।

বিসিবির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, এসব নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে, কিন্তু বোর্ডের প্রধান দায়িত্ব ক্রিকেট। রাজনীতি বা পদ-পদবির চেয়ে বড় হওয়া উচিত দেশের ক্রিকেট উন্নয়ন। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ক্রিকেট নয়, বিসিবিতে চলছে রাজনৈতিক হিসাব-নিকাশ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি জানান, লাহোরে থাকা বাংলাদেশ দলের সঙ্গে দেখা হয়েছে তার। খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিক আলাপ হয়েছে, তবে বেশি পরামর্শ তিনি দেননি। এ প্রসঙ্গে বলেন, আমি এখন দলের বাইরের একজন। স্রেফ কিছু খেলোয়াড়ের ব্যাগ পৌঁছে দিতে গিয়েছিলাম, দেখা হয়েছে, কথা হয়েছে—এটুকুই।

তামিম মনে করেন, দলের এই দুঃসময়ে সুদূরপ্রসারী পরিকল্পনার বিকল্প নেই। শুধু পরিকল্পনাই নয়, বাস্তবমুখী কাজও দরকার। যেকোনো পরিবর্তনে বয়স নয়, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনায় আনা উচিত। তরুণদের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয়েই গড়ে উঠতে পারে শক্তিশালী দল।

আরও

ফাইনালের আগে মেসির পাশে বেকহ্যাম, স্পেনে আস্থা কাকার

ফাইনালের আগে মেসির পাশে বেকহ্যাম, স্পেনে আস্থা কাকার

সবশেষে তামিম আহ্বান জানান, বিসিবিকে ক্রিকেটে ফেরার। তার ভাষায়, ক্রিকেটকে ঘিরে বোর্ডের কাজ হওয়া উচিত, রাজনীতিকে নয়। এখন সময় এসেছে ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার, নইলে এর ভবিষ্যৎ আরও অন্ধকার হতে পারে।

তামিম ইকবালবিসিবি রাজনীতিবাংলাদেশ ক্রিকেট সংকটবিসিবি নিয়ে সমালোচনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

মার্কিন ২৫ প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আসছে ঢাকায়, বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা

মার্কিন ২৫ প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আসছে ঢাকায়, বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা

গোয়ালন্দে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে নির্মিত হলো বাঁশের সাঁকো

গোয়ালন্দে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে নির্মিত হলো বাঁশের সাঁকো

মিরপুর-১০ মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা

মিরপুর-১০ মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

এ সম্পর্কিত আরও পড়ুন

ফিফার নতুন পরিকল্পনায় বাংলাদেশের ফুটবলে আসতে পারে বড় অর্থায়ন

ফিফার নতুন পরিকল্পনায় বাংলাদেশের ফুটবলে আসতে পারে বড় অর্থায়ন

বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব ঘিরে বিশ্ব ফুটবলে বিতর্ক তৈরি হলেও, এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের মতো উন্নয়নশীল ফুটবল ফেডারেশনগুলো উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠানের অধীনে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের সম্প্রচার

মেসির আন্তর্জাতিক বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত, আবেগঘন ফুটবল বিশ্ব

মেসির আন্তর্জাতিক বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত, আবেগঘন ফুটবল বিশ্ব

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলের জার্সিতে আর কোনো বিশ্বকাপে খেলবেন না ৩৯ বছর বয়সী এই মহাতারকা। তবে এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না তিনি। প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা দলে একটি মসৃণ পালাবদল নিশ্চিত করতেই আগামী কয়েক

বিশ্বকাপ সেরা দলে নেই ব্রাজিল, বাদ পড়লেন ইয়ামালও

বিশ্বকাপ সেরা দলে নেই ব্রাজিল, বাদ পড়লেন ইয়ামালও

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর টুর্নামেন্টের অফিসিয়াল ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ প্রকাশ করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই সেরা একাদশে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং ফ্রান্স। দুই দেশ থেকেই তিনজন করে ফুটবলার জায়গা পেয়েছেন। রানার্সআপ আর্জেন্টিনা থেকে আছেন দুজন। এছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে একজন করে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তবে চমক হিসেবে ব্রাজিলের কোনো

তোরেসের গোলে মেসিদের কাঁদিয়ে বিশ্বকাপ জিতল স্পেন

তোরেসের গোলে মেসিদের কাঁদিয়ে বিশ্বকাপ জিতল স্পেন

বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের একমাত্র গোলে জয়ের উল্লাসে মাতে লা রোজারা। পুরো ম্যাচজুড়েই বলের দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্পষ্ট আধিপত্য দেখায় স্পেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। পঞ্চম মিনিটেই ইয়ামাল ও দানি ওলমোর দারুণ সমন্বয়ে প্রথম বড়

মেসির অভিজ্ঞতা নাকি স্পেনের আধুনিক ফুটবল—কার হাতে উঠবে সোনালি ট্রফি?

মেসির অভিজ্ঞতা নাকি স্পেনের আধুনিক ফুটবল—কার হাতে উঠবে সোনালি ট্রফি?

বিশ্ব ফুটবলের দুই ভিন্ন দর্শনের মুখোমুখি লড়াই দেখতে যাচ্ছে কোটি কোটি দর্শক। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি অভিজ্ঞতা বনাম তারুণ্য, বাস্তববাদী ফুটবল বনাম দখলভিত্তিক আক্রমণাত্মক ফুটবলেরও দ্বৈরথ। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টুর্নামেন্টজুড়ে প্রতিটি কঠিন পরীক্ষায় নিজেদের মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। নকআউট পর্বে একাধিক কঠিন ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে তারা।