ঝালকাঠির কাঁঠালিয়ায় দলবদ্ধ স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী মো.রাকিব জমাদ্দারকে চট্রগ্রাম থেকে আটক করেছে চট্রগ্রাম র্যাব-৭। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে আটককৃত রাকিব জমাদ্দারকে কাঁঠালিয়া থানায় সোপর্দ করা হয়। গত সোমবার (২২জানুয়ারী) চট্রগ্রাম র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো.রাকিব জমাদ্দার (২৪) উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পশ্চিম তারাবুনিয়া গ্রামের মো.আঃ হাকিম জমাদ্দারের
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বরিশাল মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য এস এম জাকির হোসেন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশের কল্যাণের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। মঙ্গলবার সকালে বরিশাল সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কলেজের অধ্যক্ষ মসিউর রহমানের সভাপতিত্বে
বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সিজিপিএ অর্জনের জায়গা নয়। এখানে যে যে বিষয়ে পড়াশোনা করবে তাকে সে বিষয়ে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পড়াশোনা করতে হবে, যাতে করে তাদের গবেষণা দেশের জন্য খোরাক হিসেবে কাজ করে । মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত Unleashing the Career Insights for Economics Graduates শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোনোভাবেই বন্ধ হচ্ছে না কৃষিজমি থেকে মাটি কাটা। কৃষি পণ্য উৎপাদনে এ উপজেলায় সুনাম থাকলেও প্রতিবছরই শুষ্ক মৌসুম এলেই ফসলি জমি থেকে মাটি কাটার হিড়িক পড়ে যায়। তিন ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করার ফলে এক দিকে কমছে ফসলি জমি, অন্যদিকে ব্যাহত ফসল উৎপাদন। সেই সাথে মাটি বহনের ট্রাকের কারণে ধ্বংস করা হচ্ছে কাঁচা পাকা রাস্তা ঘাট।
২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে দল আজ ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার, দুজন নিউজিল্যান্ডের। আর একজন করে রাখা হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে। তবে পুরুষ দলে ঠাঁই হয়নি কোন বাংলাদেশী খেলােয়াড়ের। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাহিদা আক্তার। ২০২৩ সালে এই বাঁহাতি স্পিনার নিয়েছিলেন ২০ উইকেট, যেটি ছিল বছরের দ্বিতীয় সর্বোচ্চ।
মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচজন সংসদ সদস্যকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আলাদা প্রজ্ঞাপনে পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ
লামিয়া আক্তার (৯) নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার জানায়, লামিয়া শীতের কারণে গত এক সপ্তাহ ধরে গোসল না করায় মঙ্গলবার সকালে তার
আগামী এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হয়ে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ধাপে ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। ইসি আলমগীর বলেন, ‘সামনে এসএসসি পরীক্ষা, এরপর রোজা। ঈদের পরপরই যাতে নির্বাচন হয়, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে নিয়মিত অফিস শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রীড়ামন্ত্রী হওয়ার পর পাপন বিসিবি সভাপতির পদ ছেড়ে দেবেন কি না তা নিয়ে শুরু হয় আলোচনা। বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত বিসিবির দায়িত্বে থাকবেন পাপন। পাপনের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ২০২৫ সালের ৫ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন
সংবাদ প্রকাশের পর দুই বছর যাবত শিকল বন্দি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের চার সন্তানের জননী নাজমা আক্তারের বাড়িতে গিয়ে সুচিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। সোমবার বিকেলে গৃহবধুর বাড়িতে গিয়ে শিকল বন্দি গৃহবধুর অবস্থা পর্যবেক্ষন করেন ইউএনও। এসময় গৃহবধুর পরিবারের সদস্যদের তিনি (ইউএনও) বলেন, সরকারি কিংবা যেকোন উপায়ে মানসিক ভারসাম্যহীন নাজমাকে সুচিকিৎসা দিয়ে
জয়পুরহাটের পাঁচবিবিতে এক হাজার শীতার্থ গরীব অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধনের উদ্যোগে মাতাইশ মঞ্জিল সংগঠনের প্রধান কার্যালয়ের সামনে কম্বলগুলো বিতরণ করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। এসময় সেখানে পাঁচবিবি থানার এসআই মনারুল ইসলাম,পৌর আ,লীগের সভাপতি এস কে আব্দুল হক,কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, বন্ধনের সভাপতি মোঃ মাজেদুর রহমান, নির্বাহী পরিচালক
মাদারীপুরের কালকিনিতে ব্যবসায়ী আকবর সরদার(৪৭) কে মামলার জেরে প্রতিপক্ষ হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত ডাক্তার। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি পৌরসভা এলাকার ৪২ নং মজিদবাড়ি মৌজার ১৭০ নং দাগের ৩৮ শতাংশ জমির মধ্যে ০৮ শতাংশ জমি নিয়ে
বাংলাদেশের একমাত্র ঝিনাইদহ ২৫ শয্যার সরকারী শিশু হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য ৬টি ভবনে ২২টি ইউনিট আছে। সুরম্য এই ভবনগুলোর মধ্যে মাত্র ৪টি ইউনিট ব্যবহার হয়। বাকী ১৮টি ইউনিট বছরের পর বছর পড়ে থাকে। মানুষ বসবাস না করায় প্রতি বছরই ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে রক্ষনাবেক্ষন বাবদ মোটা অংকের টাকা মেরামত ব্যায় করতে হয়। জানা গেছে, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে অন্তত ৩
পিরোজপুরের কাউখালীতে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, আমার নির্বাচনী অঙ্গীকার মাদকমুক্ত সমাজ গড়ার। সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চাই সোমবার (২৩ জানুয়ারি) বিকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয়ে মাঠে ক্রীড়াই শক্তি ক্রীড়া বল, এই প্রতিপাদকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির উপজেলা পর্যায়ে ৫২ তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সমাপনী ও পুরস্কার বিতরণী
"বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্বি"এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ২দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের “প্রজেক্ট” উপস্থাপনা করেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এসময় উপস্থিত হয়ে মেলার শুভ উদ্বোধন করেন
নাটোরের বড়াইগ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে কয়েন ও ধানাইদহ নামের দুুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এলাকা রনক্ষেত্র পরিনত হয়। এই ঘটনায় ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ধানাইদহ গ্রামের ফয়েজ উদ্দিন মালিথার ছেলে মামুন মালিথা (৩৫), পটু আলীর ছেলে ওমর আলী (৬৫), লোকমান হোসেনের ছেলে সাহাবুল ইসলাম (৩৫) কয়েন গ্রামের হাসেন আলীর ছেলে আব্দুর
যশোরের কেশবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে নাগরিক উদ্যোগ এর বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু), ব্লাস্ট ও ওয়েভ ফাউন্ডেশন এর সহযোতিায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। নাগরিক উদ্যোগ এর বিভাগীয়
নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি বেলা ১১ টায় এ উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ শত টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ৩০ টি বাইসাইকেল ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির
ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজীর ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)। স্থানীয়রা জানান, অটোরিকশাযোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত
ঢাকা ওয়াসা গত ১৪ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে। এবার ঢাকার বাসিন্দাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী পানির দাম নির্ধারণ করতে চায় সংস্থাটি। ঢাকা ওয়াসার করা কারিগরি সমীক্ষায় বর্তমান দামের তুলনায় শ্রেণিভেদে ২৪ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে নিম্নমধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত—সব শ্রেণির গ্রাহকেরই খরচ বাড়বে। ঢাকা ওয়াসার দাবি, উৎপাদন খরচের তুলনায় গ্রাহককে কম
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য সেবাদানকারীদের উপর দুর্বৃত্তদের নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এম্বুলেন্সসহ সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা মানববন্ধন করেছে। সোমবার দুপুরে হাসপাতাল চত্ত্বরে উপজেলা কমপ্লেক্সে এই কর্মসূচীর আয়োজন করে। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খুরশীদ আলম, মেডিকেল অফিসার ডা. মাশিয়াত আলম, ডা. মোক্তার হোসেন, ডা. অভিজিৎ রায়, সিনিয়র স্টাফ
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাস মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত (৩৮) এক ব্যাক্তি নিহত হয়েছে ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতিরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। হাসপাতালে ভর্তি আহতরা হলেন,
নওগাঁ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এমন পরিস্তিতে আজও ( মঙ্গলবার ) প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (২২ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এদিকে মঙ্গলবার (২৩জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ( সোমবার ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় রেকর্ড
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ওলামা দল। মঈন খান বলেন, খবর প্রকাশিত হয়েছে আগামী কিছুদিন পরে