নোয়াখালীর চাটখিলে অণ্ডকোষ টিপে ওমান প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ইলিয়াছ হোসেন (৩৫) উপজেলার পরকোট ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর রামদেবপুর গ্রামের ঘাসি বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে এবং সে ২ সন্তানের জনক ছিল। শুক্রবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার উত্তর রামদেবপুর গ্রামের ঘাসি বাড়িতে এ ঘটনা ঘটে। আটক ফাতেমা আক্তার সোনিয়া
আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ দিয়ে চেন্নাইয়ের হয়ে অভিষেক হয়েছে টাইগার পেসার মোস্তাফিজের। এই দিন নিজের প্রথম ওভারে দুই উইকেট শিকার করেন ফিজ। শুক্রবার (২২ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরু। কোহলি এক প্রান্তে থাকলেও বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসিস। পঞ্চম ওভারে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উলামা ত্বলাবা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (২২ মার্চ) বিকালে উপজেলার ভানোর আলিম মাদরাসা হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডাঃ রবিউল আলম, জাহাঙ্গীর আলম মামুন সহ সংগঠনের নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামগণ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এটি
কথায় নয় কাজের মাধ্যমে বরিশাল সদর উপজেলার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার আশাবাদ ব্যক্ত করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন। শুক্রবার (২২মার্চ) সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এ আর খান স্কুল সংলগ্ন মদিনা মসজিদ এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় এসএম জাকির বলেন, আমি মনে প্রাণে বরিশাল সদর উপজেলার
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে আপনাদেরকেই। দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের ৯১’র ব্যাচ ও কফি হাউজের বন্ধুদেরসহ বিভিন্ন ব্যাচের আলোকিত সদস্যরাই পারেন দেবীদ্বারকে স্মার্ট দেবীদ্বার হিসেবে গড়ে তুলতে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দেবীদ্বার ‘কফি হাউজের বন্ধুরা ও এসএসসি’র ৯১’র ব্যাচের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য
ভারতের একটি অভিজাত এলাকায় বাসাবাড়িতে ডাকাতির চেষ্টাকালে ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এক নারী ও তার কন্যা। একপর্যায়ে হাতহাতি, ধস্তাধস্তির পর ডাকাতদের পিটিয়ে বাড়িছাড়া করেছেন তারা। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হায়দরাবাদে। পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ কলিং বেল দেন ডাকাতরা। এরপর ওই বাড়ির গৃহকর্মী দরজার সামনে দুজন অপরিচিত লোককে দেখতে পান। তারা মূলত ডাকাতির উদ্দেশ্যে আসেন কিন্তু গৃহকর্মীকে বলেন- তারা
বিশ্বের অন্য সব লিগের তুলনায় তাই আইপিএল দর্শকদের মনে জায়গা করে নেয় বেশি। এমনকি উপভোগ্যও হয় অনেকটা। আজ থেকে আবার সেই আইপিএল শুরু। প্রথম দিন মাঠে নামবে সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস। তাদের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচের আগেই চেন্নাইয়ে বড় একটা ঝাঁকুনি। তাদের সফল দলনেতা মহেন্দ্র সিং ধোনি এবার থাকছেন না অধিনায়কের চেয়ারে। গতকালই তিনি সরে যান সেই
প্রায় তিন দশক ধরে রিকশা চালান মো. ইউসুফ (৪৫)। পবিত্র রমজান উপলক্ষে অর্ধেক ভাড়ায় তিনি রোজাদারদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। পিরোজপুর শহরের এই রিকশাচালক আগামী ২০ রমজান পর্যন্ত অর্ধেক ভাড়ায় যাত্রী পরিবহন করবেন। রোজা উপলক্ষে তাঁর এই উদ্যোগ পিরোজপুরে ব্যাপক প্রশংসিত হচ্ছে। মো. ইউসুফের বাড়ি পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামে। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। ছেলে ঢাকায় থাকেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। রোজা উপলক্ষে
সিদ্ধান্ত বদলালেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সিরিজজে না খেলার কথা জানালেও, এবার মাঠে ফেরার আকুতি তার। লঙ্কানদের বিপক্ষে টেস্ট খেলার জন্য ধরনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। একই ইচ্ছা প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বোর্ড পরিচালকদের কাছেও। পরিস্থিতি বিবেচনায় সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন পাপন। হঠাৎ কী হয়েছে সাকিব আল হাসানের? শ্রীলঙ্কা সিরিজে খেলবেন না
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারিচালিত নছিমনের ধাক্কায় অটোরিকশাচালকসহ ৩ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২২ মার্চ) গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া, একই গ্রামের বুধা শেখের ছেলে সবুজ মিয়া ও মজিবুর রহমানের ছেলে অটোরিকশাচালক আশরাফুল ইসলাম। এছাড়াও বেলাল
ভোলার তজুমদ্দিনে গোয়াল ঘরে পানি দেয়ার অপরাধে এক প্রতিবন্ধী শিশুকে প্রথমে বাথরুমে, পরে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদলীপুর গ্রামের ভূলু মোল্লার প্রতিবন্ধী শিশু আব্দুল হামিদ (৫) বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময়
সিনেমার প্রচারে একের পর এক অভিনব কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে। বছরখানেক আগে ‘জ্বীন’ সিনেমা মুক্তি দিয়ে প্রচারের অংশ হিসেবে লাখ টাকা পুরস্কার জেতার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় এবার ভৌতিক গল্পের সিনেমা ‘মোনা: জ্বীন-২’ একা দেখতে পারলেও লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। শুধু পুরস্কারের ঘোষণাতেই ক্ষান্ত হয়নি। এবার তারা জানালেন, সিনেমা দেখতে গিয়ে কেউ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সূর্যমুখী ফুল চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী ফুলের চাষ বেড়েছে উপজেলায়। শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তর সুত্র জানা যায়, শ্রীমঙ্গলে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারিভাবে প্রথম সুর্যমুখী চাষ শুরু হয়। তখন চাষীদের প্রশিক্ষণসহ রাজস্ব খাতের অর্থায়নে প্রশিক্ষন ভাতা ও প্রণোদনা বাবদ সার ও বীজ দেয়া হয়। তাছাড়া প্রদর্শনী প্লটের পরিচর্যা, সেচ, আগাছা ও পোকা-মাকড় দমন বাবদ
নওগাঁর আত্রাইয়ে জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ইমাম ও উলামা পরিষদের এক সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবার এ উপলক্ষে আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসায় উপজেলা ইমাম ও উলামা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি আলহাজ মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুজাহিদ খান, শাহাগোলা মাদ্রাসার মুহতামিম মুফতি আজিমুদ্দিন, মাওলানা রিজওয়ানুল ইসলাম, মাওলানা ইদ্রিস
৫৭ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে। দুজনেই পূর্ণ করেন সেঞ্চুরি। দুজনের সামনে বেশ অসহায়ই লাগছিল প্রথম সেশনে দাপট দেখানো বাংলাদেশকে। দুজনকেই ফিরিয়ে দলে স্বস্তির ফেরান অভিষিক্ত ফাস্ট বোলার নাহিদ রানা। ধনঞ্জয়া ও কামিন্দুর আউটের পর আর বেশিদূর এগোতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তারা অলআউট হয়েছে ২৮০ রানে। শ্রীলঙ্কার ইনিংসের সারমর্ম-প্রথমে বাংলাদেশের দাপট, বিপর্যয়
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর কাছেই ইইউএনএভিএফওআর আটলান্টা অপারেশনের একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সংস্থাটি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইইউ নেভাল ফোর্স এই তথ্য জানায়। এক্স পোস্টে ইইউএনএভিএফওআর বলেছে, ২০২৩ সালের নভেম্বর থেকে দস্যুতার একাধিক ঘটনা ঘটেছে। তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। যার মধ্যে একটি, এমভি আবদুল্লাহ
দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি ঋণের পরিমাণ ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সাল শেষে সামগ্রিক বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০০ দশমিক ৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) এ ঋণের পরিমাণ ১১ লাখ ৭ হাজার ৪০ কোটি টাকা। এসব ঋণের ৭৯ শতাংশই নিয়েছে সরকার এবং বাকি ২১ শতাংশ
সিরাজগঞ্জে মান সনদ না থাকায় একটি ফ্লাওয়ার মিল ও একটি লাচ্ছা সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল ২১ মার্চ (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম)
মাহে রমজানের সওগাতঃ মহান আল্লাহ আরবী ১২ মাসের মধ্যে রমজান মাসকে উত্তম, পবিত্র মহিয়ান, সম্মানিত ও শ্রেষ্ঠতম মাস হিসেবে পরিগনিত করেছেন। এর কারন হচ্ছে এ মাসে কুরআন নাজিল হয়েছে। আর ধনী দরিদ্রের মধ্যে ভ্রাতৃত্ববোধ, দায়িত্ব কর্তব্য অধিকার ও সম্পাদের সুষ্ঠু সুষম ব্যবহারের বিধান যাকাত ফরজ হয়েছে। যাকাত হচেছ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মেরুদন্ড। সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্যই ইসলাম প্রত্যেক
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের চেষ্টাকে বিএনপির ‘পাগলামি আর অবাস্তব কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (২২ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি কতটা দেউলিয়া আর বেপরোয়া হলে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বর্জন করে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করছে!
ঈদুল ফিতর উপলক্ষে আজ (২২ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট শুরু হয়েছে। রাজধানী বিভিন্ন কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারছেন।শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই আন্তঃজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদযাত্রায় অতিরিক্ত
ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাইজ্যাক করা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ওপর নজর রাখছে ইউরোপীয়ান ইউনিয়ন নেভাল ফোর্সের (ইইউএনএভিএফওআর) একটি যুদ্ধজাহাজ। এই মূহুর্তে জলদস্যুদের হাতে জিম্মি জাহাজটির বেশ কাছাকাছি অবস্থান করছে ইইউ নেভাল ফোর্সের জাহাজটি। পাশাপাশি তাদের হেলিকপ্টার ঘন ঘন চক্কর কাটছে জিম্মি জাহাজটি ঘিরে।প্রসঙ্গত, সোমালিয়া উপকূলে জলদস্যুদের দমনে ‘অপারেশন আটলান্টা’ নামে কার্যক্রম পরিচালনা করছে ইইউএনএভিএফওআর। বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজেদের
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.শাহীন মিয়ার মাস্টার রুলের গাড়ি চালক মো.সোহাগের অত্যাচারে অতিষ্ঠ একাধিক নিরীহ পরিবার। এ নিয়ে ভুক্তভোগী পরিবার নোয়াখালী জেলা প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ রয়েছে, খোদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.শাহীন মিয়া সোহাগের বিরুদ্ধে আনীত অভিযোগ আপস-মীমাংসা করে দিতে পুলিশকে অনুরোধ করে ছিল। ভুক্তভোগী রবিউল হোসেন লিটন (৩৮) উপজেলার সোনাইমুড়ী