নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণিসম্পদ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় ভোট হবে আগামী ৮ মে। আর এজন্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোয়নপত্র দাখিল করতে হবে। অন্য কোন উপায়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে
দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ ভয়াল রাত্রী ও গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেল ৩ টায় হাকিমপুর উপজেলা প্রশাসন আয়োজনে হাকিমপুর হিলি মুহাড়াপাড়া সম্মুখ সমরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে
পিরোজপুরে পুলিশের তদন্তকারী সংস্থা পিবিআই এর প্রেস রিলিজ গাইডলাইন্স ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পিরোজপুরের পিবিআই এর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর আয়োজনে পিরোজপুরের পিবিআই এর পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে ভিডিও গ্রহন ও এডিটিং বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন এনটিভির পিরোজপুর করেসপন্ডেন্ট রশিদ আল মুনান সুজন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস ২০২৪। দিবসটি উপলক্ষ্যে সোমবার বেলা সাড়ে দশটার দিকে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গনহত্যা দিবস পালন করা হয়েছে। ২৫ মার্চ সোমবার সকালে আত্রাই রেলওয়ে স্টেশন গনকবরে উপজেলা পরিষদ ও প্রশাসন , মুক্তিযোদ্ধা কমান্ড এবং আত্রাই থানা পুস্পস্তবক অর্পণ করেন। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ইউপি
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২৫ মার্চ সোমবার সকালে উপজেলা শাপলা চত্বরে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে
২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নওগাঁয় ১৩২টি গণহত্যার স্থানের মাটি সংগ্রহ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে স্থানীয় সামাজিক - সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ'র আয়োজনে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে এই এ শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে ১৩২টি স্থানের মাটি সংগ্রহ করে আলাদা আলাদা পাত্রে রেখে গোলাপ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউপি চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লার বাসায় গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মার্চ) রাতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাসায় এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় আতংক ছড়িয়ে পরছে। হামলাকারীরা চেয়ারম্যানের বাস ভবনে ইটপাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করেছে। এতে তার বাসার জানালার গ্লাস ভেঙ্গে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ নিরব রয়েছে
ভারত বিশ্বকাপে ফিল্ডিং দেখে পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটাররা। এরপর পাকিস্তান প্রিমিয়ার লিগে ছক্কা মারতে না পারায় বাবর-রিজওয়ানদের ফিটনেস নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন নতুন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২৯ ক্রিকেটারকে সম্পূর্ণ ফিট করতে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ট্রেনিংয়ে পাঠাচ্ছে পাকিস্তান। সোমবার (২৫ মার্চ) ট্রেনিংয়ের জন্য ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড
আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। তাই দিবসকে ঘিরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। এজন্য প্রায় এক মাসের বেশি সময় ধরে ২৫০ শ্রমিকের প্রচেষ্টায় প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিশিষ্টজনেরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, লাল-সবুজ গাছের পাতা ও
ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিককে উদ্ধার করতে কোনো ধরনের সামরিক অভিযানের পক্ষে নয় মালিকপক্ষ। এ বিষয়ে জাহাজের মালিকপক্ষ এবং সরকারের পক্ষ থেকে কূটনৈতিক মাধ্যমে আন্তর্জাতিক সংশ্লিষ্ট মহলে বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে নাবিকদের উদ্ধারে জলদস্যুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মালিকপক্ষ। এ বিষয়ে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সোমবার (২৫ মার্চ)
আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক আজ সোমবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন। আবু বকর সিদ্দীক বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে। ’ তিনি জানান,
বাংলাদেশ-ভুটানের মধ্যে তিনটি নতুন সমঝোতা স্মারক সাক্ষর এবং একটি চুক্তি নবায়ন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের উপস্থিতিতে এসব সমঝোতা সই ও চুক্তি নবায়ন হয়। সমঝোতা স্মারকগুলো হলো- ভুটানের থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, বাংলাদেশের কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক
ঈদুল ফিতর উপলক্ষ্যে কেনাকাটার জন্য মানুষ বের হলে মেট্রোরেলে যাত্রীর সংখ্যা বাড়তে পারে। ফলে মেট্রোলের সিডিউল বৃদ্ধি করা হয়েছে। তাই বুধবার অর্থাৎ ১৬ রোজা থেকে মেট্রোরেল রাত ৯টার পরও চলবে। সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।ডিএমটিসিএল জানিয়েছে, ১৬তম রোজার দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে। বাড়তি
নতুন কারিকুলামে পরীক্ষা না থাকায় সমালোচনার ঝড় উঠেছে অভিভাবক মহলে। নতুন কারিকুলাম চালুর পর থেকে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে হবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। তাই পুরো কারিকুলাম বাতিলের দাবি উঠেছে। পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনেও নামেন অভিভাবকরা। তাদের দাবি মেনে নিয়ে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এর পরিপ্রেক্ষিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধ ও সংঘাত চাই না। নর-নারী-শিশু হত্যা আমাদের তীব্রভাবে ব্যাথিত করে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি। টেকসই শান্তি বিরাজমান থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির নীতি অনুসরণ করি।২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১০ এপ্রিলকে ঈদুল ফিতর ধরে রোববার (২৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিন ৩ এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়। এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (২৫ মার্চ) ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি করা হচ্ছে। আজ ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা
চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।সোমবার (২৫ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে ড্রুক এয়ার বা রয়েল ভুটান এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। জানা গেছে, জিগমে খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে পরিবারের সদস্যরা ছাড়াও রয়েছেন মন্ত্রীসভার সদস্য ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। ঢাকায়
দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার (২৪ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর , কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ
সরাইল উপজেলার টিঘর সড়কের সামনের কালভার্টের মুখ বন্ধ করে গড়া স্থাপনা। উপজেলার টিঘর চকবাজারসহ বিভিন্ন এলাকায় কালভার্টের মুখ ভরাট করে পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়,উপজেলা টিঘর চকবাজারে বৃষ্টির পানি বের হওয়ায় জন্য গ্রামের রাস্তায় একটি কালভার্ট রয়েছে। রাস্তাটি গ্রাম থেকে বের হয়ে টিঘর সড়কে মিশেছে। কালভার্টের কারণে বৃষ্টি হলেও চক বাজারে পানি জমত না।চকবাজার সহ পাশের এলাকার
পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির নাগরিকরা সাপ্তাহিক দুদিনসহ মোট ছয় দিনের ছুটি কাটাতে পারবেন। আগামী ৮ এপ্রিল (সোমবার) থেকে এই ছুটি শুরু হবে। খবর গালফ নিউজের। ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি ৮ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। কিন্তু এর পরের দুই দিন সপ্তাহিক বন্ধ থাকায় দেশটির নাগরিকরা টানা ছয় দিনের ছুটি পাবেন। ১০ মার্চ সৌদির আকাশে পবিত্র
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে শত শত ঘর পুড়ে গেছে। কিছু বুঝে উঠার আগেই ভয়াবহ এই আগুনে সর্বস্ব হারিয়ে আহাজারি করছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (২৪ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে বস্তির দুই শতাধিক ঘর ও ঘরে থাকা
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করা হলো। তবে এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন ট্রলারের আরও তিন যাত্রী। রোববার (২৪ মার্চ) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ভৈরব প্রান্তে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশ থেকে দুইজন এবং আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের কাছ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজনের পরিচয়