নোয়াখালীর সেনবাগ পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত মোহাম্মদ তাহসিন মাহমুদ (৪) উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামে পুকুরের গ্রামের মিজি বাড়ির হেদায়েত উল্যা মিয়াজীর ছেলে। সে তাহিরপুর নূরানী তালিমুল কুরআন হাফেজী মাদরাসা প্রথম জামায়াতের ছাত্র ছিল। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামে পুকুরের গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দিকে
দক্ষিণ আফ্রিকায় একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। একটি সেতু থেকে বাসটি পড়ে যায়। এটিতে ৪৬ জন যাত্রী ছিলেন। দেশটির পরিবহন বিভাগ এ তথ্য জানিয়েছে।সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন আট বছর বয়সী এক শিশু। মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর এটি অন্তত ৫০ মিটার গভীর
সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা শুক্রবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়।সংস্থাটি জানায়, ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা
প্রতিবছর ঈদ উপলক্ষে মানুষের ঢল নামে গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায়। এবার অতিরিক্ত গাড়ি ও যাত্রীর চাপ সামাল দিতে আসন্ন ঈদুল ফিতরের আগের তিন দিন ও পরের তিন দিনসহ মোট সাত দিন এই রুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৮ মার্চ) এ তথ্য জানানো হয়েছে। এদিন রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সমন্বয় সভার আয়োজন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শ্লীলতাহানির অভিযোগ করা ছাত্রীর কাছ থেকে জোর করে মীমাংসার আবেদনে সই নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিবগঞ্জ থানার এস আই খোকন চন্দ্র ভৌমিক। গতকাল বুধবার রাতে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের চকনাধড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রীর বাবার অভিযোগ, বাড়িতে এসে অসুস্থ মেয়েকে ঘাড় ধরে বিছানা থেকে তুলে জোর করে আবেদনপত্রে সই করিয়ে নিয়েছেন খোকন।
ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার মাধ্যমে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বাস ও লঞ্চ মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম
আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম দুই হাজার দুইশ নয় ডলার। বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দরে যা নতুন রেকর্ড। বিশ্ববাসী স্বর্ণের এত দাম আগে কখনো দেখিনি। বৃহস্পতিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। কারণ, এর ওপরই নির্ভর
চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে চার্জগঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ হুমায়ুন কবির এ আদেশ দেন। মামলার বাদী তোফাজ্জল হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মো. মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ আদালতে এ মামলার অভিযোগ
নারায়ণগঞ্জের কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩ কোটি ২০ লক্ষ পিস রেনু পোনা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার পাগলা লেঃ কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে নারায়ণগঞ্জ সিনিয়র
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের কমপ্লেক্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। সরাইল অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।এ সময় বক্তব্য রাখেন, উপজেলা
মৌলভীবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভাধীন কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ ৩৭২ জন প্রার্থীর মধ্যে ৩৭০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সভাপতি, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম পিপিএম (বার)। এসময়
নোয়াখালীর হাতিয়াতে একটি পুকুরে ১০০শত রুপালি ইলিশ মাছ পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন প্রায় ৩৫০- ৫৫০ গ্রাম। এ খবর ছড়িয়ে পড়লে মাছ গুলো দেখতে ভিড় জমান উৎসুক জনতা। বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামের যুগান্তর কিল্লার উত্তরের পুকুরে মাছ গুলো ধরা পড়ে। এর আগে, গতকাল বুধবার একই পুকুর থেকে ১০ কেজি রুপালি ইলিশ ধরা
বিশ্বজুড়ে ২০২২ সালে প্রতিদিন ১০০ কোটি টনের বেশি খাবার নষ্ট হয়েছে। বেশির ভাগ খাবার অপচয় হয়েছে বাসাবাড়িতে।বুধবার (২৭ মার্চ) জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খাবার অপচয়ের এ ঘটনাকে উল্লেখ করা হয়েছে ‘বৈশ্বিক ট্র্যাজেডি’ হিসেবে।জাতিসংঘের ফুড ওয়েস্ট ইনডেক্স শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ যখন না খেয়ে আছে, তখন লাখ কোটি ডলার মূল্যের খাবার
বাংলাদেশ উদ্বেগজনক মাত্রার দূষণ ও পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। যা তুলনামূলক বেশি ক্ষতি করছে দরিদ্র জনগোষ্ঠী, পাঁচ বছরের কম বয়সী শিশু, বয়স্ক পুরুষ ও নারীদের। বছরে দূষণের কারণে দেশে অকাল মৃত্যু হচ্ছে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস’ নামে প্রকাশিত এ প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণ, অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল পৌর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন—জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সালমান আজাদী (২৫), উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের বাসিন্দা এনামুল হকের দুই বছর বয়সী মেয়ে রুবাইরা তাজনিম ও চিকনা মনোহর এলাকার মৃত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ বৃহস্পতিবার ৮ হাজার ৪২৫ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম জানান, নতুন মেয়াদে সরকার গঠনের পর একনেকের দ্বিতীয় সভা এটি। এ সভায় ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের আয়োজনে ২০২৩ সালের (প্লে থেকে বেবি) এবং (প্রথম থেকে পঞ্চম) শ্রেণীর শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ১৪ জন বৃত্তি পাওয়ায় দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস করতে দেখা গেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে হাকিমপুর উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র উদ্যোগে এবং অর্থায়নে আয়বৃদ্ধি মূলক প্রকল্পে শর্ত সাপেক্ষে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ এবং প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বৃহস্পতিবার ২৭ মার্চ বেলা ১১ টায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদক ও বাল্যবিবাহ নির্মূলে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান
নওগাঁর আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি মূলক সভা হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ অ্যাড. ওমর ফারুক সুমন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি জহুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই প্রেস
জামালপুরের ইসলামপুরে ক্লাস্টারভিত্তিক আউশ আবাদ বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ বিতরণ ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উত্তর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য
পটুয়াখালীর মহিপুর থানা শ্রমীকলীগ সভাপতি কালাম ফরাজীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও রাজনৈতিকভাবে কোনঠাসা করে রাখার অভিযোগ এনে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৮ মার্চ (বুধবার) দুপুরে এ সংবাদ সম্মেলন করা হয়। তার বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহার সহ রাজনৈতিক হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে কালাম ফরাজী বলেন, লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান
দিনাজপুরের বিরামপুর উপজেলায় জমজ সন্তান প্রসব করেছেন এক মা। এর মধ্যে এক পা নিয়ে অদ্ভুত শিশু জন্ম গ্রহণ করেছে। বুধবার (২৭ মার্চ) রাতে বিরামপুর উপজেলার মর্ডান ক্লিনিকে এক পা বিশিষ্ট বিকলাঙ্গ জমজ শিশুর জন্ম হয়েছে। জমজ সন্তান প্রসবকারী মা পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের শালখুরিয়া গ্রামের ভ্যান চালক মাহফিজুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার বিকলাঙ্গসহ জমজ শিশু প্রসব করেছেন। ২টি শিশুর মধ্যে একটি
নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ী ও সুবর্ণচর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় কয়েকটি নতুন রাস্তা পাকাকরণ কাজে ও পুরোনো সড়ক সংস্কারকাজে সিডিউল বহির্ভূত ভাবে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে, চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের এম হোসেন পাটেয়ারী মার্কেট থেকে ধর্মপুর প্রথমিক বিদ্যালয় সড়ক। ধর্মপুর প্রথমিক বিদ্যালয় থেকে চিল্লার দীঘির পাড় সড়ক। এখানে একটি প্যাকেজে পাঁচটি সড়কের ১ হাজার
পেঁয়াজ রপ্তানিতে ভারতে চলমান নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসতে যাচ্ছে দেশে। এর মধ্যে প্রথম ধাপে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে আগামী শুক্রবার। বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) রেজওয়ানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ ট্রেনে করে ২৯ মার্চের (শুক্রবার) মধ্যে আসার