দেশে গত ১০ বছর আগেও ঈদযাত্রা যেন ছিল এক দুঃস্বপ্নের নাম। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দময় মুহূর্ত ভাগ করে নিতে পোহাতে হতো নানা দুর্ভোগ। রাস্তাঘাট, মহাসড়ক এবং অবকাঠামো নির্মাণ করে সেই দুর্ভোগ কমিয়ে এনেছে আওয়ামী লীগ সরকার। এখন মানুষ অনেকটা সস্তিতেই ঈদে বাড়ি যেতে পারেন। পথে ভোগান্তি কমাতে এবং ঈদযাত্রা আরও স্বস্তির করতে এবারও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তাই আশা করা
চৈত্রের তীব্র তাপদাহ ও পবিত্র রমজানুল মোবারকের মাঝে জেগে বসেছে মাত্রাতিরিক্ত লোডশেডিং। কুমিল্লার দেবীদ্বারে পবিত্র রমজানে সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময় বিদ্যুৎ না পেয়ে এলাকার জনগণের মাঝে এক চাপা ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী। দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা ও কারখানায় উৎপাদন। এছাড়াও ঈদুল ফিতরকে কেন্দ্র করে উপজেলার মার্কেট
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পার্বত্য এলাকায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এ বিষয়টি সরকার এখন আর হালকাভাবে নিচ্ছে না। এটি পরিকল্পিত কোনো ঘটনা কি না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। যারাই ঘটনায় জড়িত থাকুক, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান। আসাদুজ্জামান
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে যখন গণবিরোধী সরকার থাকে, তখন দেশের অভ্যন্তরে নানা সন্ত্রাসীগোষ্ঠি জন্ম নেয়। পাহাড়ের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ের ব্যাংক ডাকাতি ও লুটপাটের কথা উল্লেখ করে রিজভী বলেন, সরকারের নতজানু নীতির কারণে
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই জামিন মঞ্জুর করেন। তবে এদিন মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়নি। আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়নসহ অন্যান্য আইনজীবীরা মামুনুল হকের জামিনের পক্ষে শুনানি করলে আদালত শুনানি শেষে
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টানা ছয় দিন ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে হিলি বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ইতিমধ্যেই ভারতীয় রফতানি কারকদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে
চলতি বছরের ৩০ জুনের পর থেকে মেট্রো রেলে ভ্রমণ করলে সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকা ম্যাস ট্রানজিট কো. লিমিটেড কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত চিঠিতে এমন তথ্য পাওয়া গেছে। এনবিআর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে,
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত আবারও তীব্র হয়েছে। সেখান থেকে একের পর এক মর্টার শেল ও ভারী গোলা বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। কয়েকদিন পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও আজ বৃহস্পতিবার ভোর থেকে টেকনাফ পৌরসভা, সেন্টমার্টিন, সাবরাং, শাহপরীর দ্বীপ, হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তজুড়ে থেমে থেমে শোনা যাচ্ছে বিস্ফোরণের বিকট শব্দ। হোয়াইক্যংয়ের বাসিন্দা রশিদ আহমেদ বলেন, সেহেরির পর থেকে বাড়িতে আর ঘুমাতে
পদ্মা ব্যাংকের পর এবার একীভূত হচ্ছে সরকারি দুই ব্যাংক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) সরকারি অন্য দুই ব্যাংকের সঙ্গে একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার এ সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়েও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, রাকাবকে কৃষি ব্যাংকের সঙ্গে এবং বিডিবিএলকে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংক চারটির চেয়ারম্যান ও
মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলচালক হাফিজুল মাতুব্বর (১৮) উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের ওমর মাতুব্বরের ছেলে ও আরোহী ফায়জুল মাতুব্বর (১৫) একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে ওই দুই কিশোর মোটরসাইকেল নিয়ে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে ঘুরতে বের হয়। বিভিন্ন স্থানে ঘুরে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় যা যা করার সবই করা হবে। বুধবার (৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মঙ্গলবার (২ এপ্রিল) হঠাৎ করে শুনলাম পাহাড়ে ব্যাংক ডাকাতির একটা প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, এটি কুকি-চিন সন্ত্রাসীরা করেছে। যারা এর আগেও একটি জঙ্গি বাহিনীর সঙ্গে আঁতাত করে বান্দরবানে
খুলনার রুপসায় বেসরকারি একটি পাটকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি ও আমার বোন শেখ রেহানা জনগণের স্বার্থে আমাদের সমস্ত সম্পত্তি ট্রাস্টকে দান করে দিয়েছি। আমাদের কেউ নেই এবং আমরা জনগণের কল্যাণে আমাদের সম্পত্তি দান করেছি।’ বুধবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের ব্যবস্থাপনা টিম সৌজন্য সাক্ষাত করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি
নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় ধানক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৪১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নড়াইল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটের
আজ ২৩ মাহে রমজান দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ এপ্রিল) ইফতারের আগ মহূর্তে হাকিমপুর প্রেসক্লাবে সাবেক ভাইস চেয়ারম্যান আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, হাকিমপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আগামী
অলংকার ছিনিয়ে নিতে বাধা দেয়ায় নারীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়ার ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃত তানজিল হোসেন ওরফে মোহাম্মদ আলী (২১) বরিশালের মেহেন্দিগঞ্জ সদরের আম্বিকাপুর এলাকার বাসিন্দা বাদল পালোয়ানের ছেলে। মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক। তিনি জানান, হামলার ওই ঘটনার ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে
শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত ঠাকুরগাঁওয়ের কিংবদন্তি রাজনীতিক, সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩ মার্চ ) বাদ যোহর সদর উপজেলার রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসা গোরস্থানে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা রিসোর্স সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইনুল ইসলাম। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি
নাটোরের বনপাড়া পৌরসভায় প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার সকল ঈদগাহ ময়দান ও মসজিদের ঈমাম-মোয়াজ্জিন এবং খতিবদের মাঝে অনুদান ও সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র কেএম জাকির হোসেন সংশ্লিষ্টদের হাতে ওই সম্মানীর টাকা তুলে দেন। পৌর মিলনায়তনে পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ভ‚ইয়ার স ালনায় আয়োজিত অনুষ্ঠানে ১৭ জন খতিব কে ২৫
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের পুরাতন সিনেমা হল রোডের নিবাসী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হেমায়েত উদ্দিন সিকদার (৭৭) ৩ এপ্রিল বুধবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার দুপুরে উপজেলা পুরাতন কোর্ট ভবনের সামনে মরহুমের জানাজার নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীরকে প্রদান করা হয় গার্ড অব
সারা বছর যাদের ক্ষুদা নিয়ে দিন কাটে তাদের কথা মাথায় রেখে রমজানে ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছেন এক সাংবাদিক। কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে প্রথম রমজান থেকেই দরিদ্র, প্রতিবেশি, এতিমখানা, হাফেজখানায় নিজ ঘরে রান্না করা খাবার নিয়ে মসজিদগুলোতে হাজির হচ্ছেন তিনি। মুসল্লিদের পরিবেশন করছেন সুস্বাদু খাবার। বিভিন্ন এতিমখানা, হাফেজখানা ও মসজিদগুলোতে খাবার পৌঁছে দেয়া, খাবারের মান ঠিক রাখাসহ সব প্রক্রিয়া নিজেই তদারকি
ভারতে পতিতাবৃত্তির জন্য বিক্রি করার অভিযোগে মানব পাচার আইনে মামলা দায়ের করেছেন যিনি তার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পাচার হওয়া সেই নারী। একই সাথে মানবপাচার আইনে দায়ের হওয়া মামলার ঘটনা প্রবাহ মিথ্যে বলে দাবি করেছেন ভূক্তভোগী নারী। বুধবার (০৩ এপ্রিল) বেলা ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিপা বেগম নামের ওই নারী। লিখিত বক্তব্যে
পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, ঈদে নাড়ির টানে উত্তর ও দক্ষিণ অঞ্চলের ঘরে ফেরা ২২ জেলার মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পুলিশ পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম, বগুড়া, রাজশাহী ও পাবনাগামী মহাসড়কে ৭শ পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া যানজট নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নানাবিদ পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া মহাসড়কে অবৈধ
পাথরঘাটায় সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালত ভবন নির্মানে বাধাঁ প্রদান করার অভিযোগ এনে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মানববন্ধন করেছে পাথরঘাটা আইনজীবি সমিতি। আজ (বুধবার) বেলা ১১টার সময় পৌরসভার রাসেল ষ্কয়ারে পাথরঘাটা আইনজীবি সমিতির সভাপতি এ্যডভোকেট মোঃ মশিউর রহমান খানের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে আইনজীবি ও তাদের সহকারি, সাংবাদিক, বিচার প্রার্থীসহ ৩ শতাধিক নানা