নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের ৯নম্বর ওয়ার্ডের আব্দুল হাই খোকন বেপারী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে দাফনের করার ২মাস পর আদালতের আদেশে গৃহবধূ শাহেনা আক্তারের (৩৪) লাশ উত্তোলন করেছে সিআইডি। শনিবার(১৭ ফেব্রুয়ারী) দুপুরে সুবর্ণচর সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতে চরজব্বর থানা পুলিশের সহযোগীতায় গৃহবধূর স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন কর হয়। জানা যায়, মৃত গৃহবধূ
নিজ প্রতিষ্ঠানের ছাত্রী ধর্ষণের অভিযোগে কুমিল্লার দেবীদ্বারে এক মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের ‘উম্মে ফয়েজ তা'লিমুল কুরআন মহিলা মাদ্রাসায়। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ফয়েজুর রহমান(৪০) কর্তৃক তারই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী (১৪)'কে বিভিন্ন সময়ে নানান রকম প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শনিবার (১৭ফেব্রুয়ারী) ভোরে পুলিশ অভিযুক্তকে আটক করে
ঝালকাঠিতে ৩০১টি জাল টাকার নোটসহ মোসাঃ নুপুর বেগম (৩৫) ও মোঃ জসিম খলিফা (৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৬ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফজলুল হক খান এর নেতৃত্বে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ঝালকাঠি পৌরসভা কৃষ্ণকাঠি এলাকার কবিরাজ বাড়ী রোডে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে অবরুদ্ধ এক কুমির ৩৫ বছর পর উদ্ধার করা হয়েছ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলা চরহাজারী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরহাজারী গ্রামের কুমির আলা বাড়ির পুকুর থেকে বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের একটি দল কুমিরটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩৫ বছর উপজেলার চরহাজারী গ্রামের কুমির আলা বাড়ির পুকুরে অবৈধভাবে অবরুদ্ধ ছিল লোনা পানির এ কুমির।
২০১৮ সালের বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষে ডেথ ওভারে বোলিং করতে গিয়ে সাইফউদ্দিন বেদম পিটুনি খেয়েছিলেন ড্যারেন সামির ব্যাটে। চারটি ছক্কা ও একটি চার দিয়ে বিব্রতকর এক রেকর্ড গড়েছিলেন বাংলাদেশি বোলার। এছাড়া ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটেও ডেভিড মিলারের হাতে ডেথ ওভারে ৫ ছক্কা খাওয়ার অভিজ্ঞতা আছে তার। কিন্তু সেসব এখন অতীত। শনিবার তার দারুণ বোলিংয়ে বেনি হাওয়েল সামি কিংবা মিলার হতে
কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব ও দক্ষিণাংশের ওপারে মিয়ানমার সীমান্তে শনিবার সকাল থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত থেমে থেমে শোনা গেছে গোলাগুলির শব্দ। বিকট আওয়াজে আতঙ্ক ছড়াচ্ছে এপারের সীমান্তবর্তী মানুষের মাঝে। গত কয়েকদিন ধরেই থেমে থেমে চলছে এই গোলাগুলি। তবে শুক্রবার রাতভর সীমান্ত ছিল একেবারেই শান্ত। টেকনাফের দক্ষিণাংশে থাকা শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত থেমেথেমে গোলাগুলির শব্দ
জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন
মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক অভিযাত্রা ও মুক্তবুদ্ধির চর্চাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে ৩২ বছর পেরিয়ে ৩৩ বছরে পদার্পণ করেছে মুক্ত প্রাণের প্রতিধ্বনি স্লোগানে এগিয়ে চলা পাঠকপ্রিয় দৈনিক ভোরের কাগজ। ভোরের কাগজ বরিশালের আয়োজনে শনিবার বিকাল ৪টায় নগরীর ইউরো কনভেনশন হলে আনন্দঘন আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পত্রিকাটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রা, মুক্তবুদ্ধির চর্চা এবং মুক্তিযুদ্ধের
পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। তবে সরকার গঠন না করে পার্লামেন্টে বিরোধী দলের আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে দলটি। শুক্রবার দলটির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র ব্যারিস্টার মুহম্মদ আলী খান আসিফ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম। জিও নিউজ জানিয়েছে, এদিন রাজধানী ইসলামাবাদে আরেক রাজনৈতিক দল
দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী আর কেউ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংকটময় বিশ্বে যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তাদের নিরাপত্তা নিয়ে বড় সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আমরা নাকি হত্যার
সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মুশতাক আহমেদের অসম বয়সি বিয়ে নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। ঢাকার একুশে বইমেলায় গিয়েও হেনস্তার শিকার হন এ দম্পতি। ১৮ বছরের তিশা বিয়ে করেছেন ৬০ বছরের খন্দকার মুশতাককে। এখনো এ বিয়েকে মেনে নেয়নি তিশার পরিবার। শুধু তাই নয়, এ বিয়েকাণ্ড আদালত পর্যন্ত গড়িয়েছে। এখনো বিষয়টি বিচারাধীন। এবার বয়সে বড় জামাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিশার বাবা
বসন্তের হাওয়ায় শীতকে বিদায় দিচ্ছে দেশের আবহাওয়া। গতমাসে (জানুয়ারি) তীব্র শীত মোকাবিলা করে বর্তমানে গরম-শীতে মিশ্র আবহাওয়া পরিস্থিতির স্বাদ নিচ্ছে দেশের মানুষ। এবার আগামী তিন মাস আবহাওয়া পরিস্থিতিতে কি হতে পারে, সে বিষয়ে আগাম বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কার বার্তা দিয়েছে সংস্থাটি। আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক মো.
ঘন কুয়াশার আবরণে আবারও ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। মাঘ বিদায় নিলেও এ জেলা থেকে কুয়াশাচ্ছন্ন শীতের আমেজ এখনো কাটেনি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান, জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা
পাকিস্তানের নির্বাচন যেন এক ‘রোমাঞ্চকর নাটক’। খানিক পরপরই পালটে যাচ্ছে চরিত্র। পলকেই ‘খলনায়ক’ হয়ে যাচ্ছেন কিছুক্ষণ আগের ‘নায়ক’। গল্পের কাহিনিতে রীতিমতো ‘ভূতের নাচ’। ৮ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে রয়েছে একাধিক অনিয়মের অভিযোগ। ভোট গণনায় দেরি, ফলাফলে বিলম্ব-এরপর শুরু হয় শরিকদের সরকার গঠনের ‘প্রণয়’। এতসব আয়োজনের আড়ালেও থেমে ছিল না বিরোধীদের ভোট জালিয়াতির বিক্ষোভ। তবে শুক্রবার, নির্বাচনের ঠিক আটদিনের মাথায় জল যেন ঘোলা হয়ে
মাত্র আড়াই বছরের মাথায় রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। শুক্রবার রাতে ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের সংসার ভাঙনের খবর নিশ্চিত করেন এই নায়িকা নিজেই। ভিডিওর শুরুতে মাহি বলেন, আজকে এ রকম একটা ভিডিও করতে হবে সেটা ভাবিনি। তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে। নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত। একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে মাদারীপুরের রাজৈরের দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তাদের মৃত্যুর খবর আসে। এতে শোকে ভেঙে পড়েন এলাকাবাসী। সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার ঘটনায় যুক্ত দালালের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেছে। তবে পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা নেবেন। জানা যায়, গত ১৪ জানুয়ারি উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম
মার্কিন সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)-এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সবশেষ বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, সারাবছরে একটি দেশে যত সাংবাদিক নিহত হন। এর চেয়ে বেশি নিহত হয়েছেন গাজা-ইসরায়েল যুদ্ধের প্রথম তিন মাসে। গত ডিসেম্বরে গাজায় পেশাগত দায়িত্ব পালনের সময় ৭৭ সাংবাদিক নিহত হয়েছেন। এরমধ্যে ৭২ জন ফিলিস্তিনি, তিনজন লেবানিজ ও দুইজন
পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচন বাতিল চেয়ে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালির বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। আলী খান নামে এক নাগরিক আবেদনে ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিচার বিভাগের তত্ত্বাবধানে পুনর্নির্বাচনের দাবি করেন। এতে পাকিস্তানের নির্বাচন কমিশন
"কালব" একটি টেকসই ও মজবুত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পেরেছি বলে বিশ্বাস করি। বর্তমানে আয়বর্ধকৃূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং বাস্তবায়ন কাজ চলছে। "সমবায় শক্তি, সমবায় মুক্তি " এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী ও বরগুনা জেলার কালব আওতাভুক্ত সকল ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কালব নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালব এর চেয়ারম্যান আগাষ্টিন পিউরীফিকেশন। পটুয়াখালী শিশু একাডেমি মিলনায়তনে
সাপ্তাহিক ছুটি আর বসন্ত উদযাপনে পর্যটকের ঢল নেমেছে সাগরকন্যাখ্যাত কুয়াকাটায়। চাহিদার তুলনায় হোটেল-মোটেলে জায়গা কম থাকায় পর্যটকরা অনেকেই রুম পাচ্ছেন না। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা বুকিং না দিয়ে কুয়াকাটায় গেছেন। ভোগান্তি এড়াতে অনেকেই দূরদূরান্তের বাসা বাড়িতে থাকার চেষ্টা করছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই সৈকতের তিন নদীর মোহানা, ঝাউবন শুঁটকি মার্কেট, লেম্বুর বনসহ সৈকতের সবখানেই পর্যটকদের উপচে পড়া
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। টিভি সিরিয়াল ও চলচ্চিত্রে সমানভাবেই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। নব্বই দশকের মাঝামাঝি সময়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। বর্তমানে বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন, সরস্বতী পূজা ও বিশ্ব ভালোবাসা দিবস। আজ এই তিন উৎসবের আমেজে মেতেছে বাঙালি। আর এই বিশেষ দিনগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যম সঙ্গে কথা বলেছেন দেবলীনা। এসময় অভিনেত্রী
মাছ নিয়ে নদী থেকে ট্রলার চালিয়ে আসার সময় টাকা ও মাছ আত্মসাৎ করার উদ্দেশ্যে ট্রলারের মালিককে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়ে ট্রলার নিয়ে আসলেন ঘাতক কর্মচারী ইব্রাহিম। অভিযুক্ত ঘাতক ইব্রাহিমকে পুলিশ শুক্রবার ১০টার দিকে পাথরঘাটার একটি বরফমিল থেকে আটক করে । ১৫ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল-সাড়ে তিনটার দিকে পটুয়াখালী উপজেলার চরমন্তাজ এলাকা হইতে ইঞ্জিন চালিত ছোট ট্রলারযোগে টাইগার চিংড়ি
সাম্রাজ্যবাদ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, লুটেরা-দুর্নীতিবাজদের প্রতিহত করা, মুক্তিযুদ্ধের চেতনায় শ্রমনীতি বাস্তবায়ন করার দাবিসহ ১১ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, নৌ-যান শ্রমিক ফেডারেশন, দর্জি শ্রমিক সংগ্রাম
মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দুরে রাখতে "ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল" এমন স্লোগানে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মরহুম এজাজ হোসেন চৌধুরী ছোটন স্মৃতি মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টায় হাকিমপুর হিলি পৌরসভার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। হাকিমপুর পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের