এসেছে বসন্ত। শিতের রিক্ততা মুছে প্রকৃতিজুড়ে এখন সাজ সাজ রব। প্রকৃতিতে লেগেছে বর্ণিল রঙের ছোঁয়া। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন প্রাণ। প্রকৃতিতে দক্ষিণা বাতাসে আ¤্রমুকুলের মৌ মৌ ঘ্রাণে মুগ্ধ চারিদিক। কোকিলের সুমিষ্ট কুহুতালে ফাগুনের উত্তাল বাসন্তী হাওয়া দিচ্ছে দোলা। গাছে গাছে জেগে উঠেছে সবুজ পাতা। মুকুল আর শিমুল ফুল দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন। ঋতুরাজ বসন্তের আগমনে আবহমান
পটুয়াখালীর কুয়াকাটায় একই ঘর থেকে আরিফ হোসেন (২৫) ও তার স্ত্রীর রিয়া মনি (২২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর পুলিশ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ) দিবাগত রাত ১টার দিকে লতাচাপলি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর পশ্চিম আসালত খাঁ পাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত আরিফ হোসেনের বাবার নাম আলী হোসেন । পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার।
সড়কগুলোতে যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত ধুলাবালি উড়ছে। এতে রাস্তায় চলাচলরত শিক্ষার্থী, যাত্রী ও পথচারীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। মুখে মাক্স,রুমাল ব্যবহার করেও সস্তি পাচ্ছে না বিশ্বরোড় চৌরাস্তায় সাধারণ মানুষ। বিশ্বরোড় চত্বর হতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে শুরু করে পশ্চিম দিকে ঢাকা- সিলেট রোড়ে আশুগঞ্জ বাজার রেল গেইট পর্যন্ত সড়কটি যেনো ধুলোর রাজ্য। এতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থী, যাত্রী,পথচারীরা। সরেজমিনে দেখা
নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাযিল মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা। এরই মধ্যে ওই কেন্দ্রের সচিবসহ ৫৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রেও একইভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ওই শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রবেশপত্রের ছবির
দুই ডোজ টিকা নিলেও করোনাভাইরাসের নতুন জেএন.১ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ জানিয়েছেন। করোনার সর্বশেষ জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল জানানোর সময় আজ মঙ্গলবার তিনি এ তথ্য জানান। এ সময় অধ্যাপক শরফুদ্দিন বলেন, 'গবেষণায় যাদের শরীরে কোভিডের নতুন জেএন.১ সাব-ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তাদের ক্ষেত্রে তেমন "প্রকট লক্ষণ" দেখা যায়নি।' তিনি জানান, বিশ্ব
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের যে স্বাক্ষরের বিধান ছিল এটা আর লাগবে না। তবে জামানত বাড়ানোর প্রস্তাব করেছে কমিশন। মঙ্গলবার বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ২৫০
পাকিস্তানে সরকার গঠন প্রশ্নে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে গতকাল সোমবারের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ মঙ্গলবারও সর্বশেষ বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে। জল্পনা শুরু হয়েছে, ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আগে সাংবিধানিক সময়সীমা পর্যন্ত দুই দলের মধ্যে আলোচনা ও দর-কষাকষি চলতে থাকতে পারে। দুই দলের সূত্র ডনকে বলছে, পিপিপির অনীহার
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, বর্তমানে বাংলাদেশ হচ্ছে মাদকের একটি ট্রানজিট রোড। এর থেকে যদি বাঁচতে হয়, তবে আমাদের সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এছাড়া মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘অল-আউট অ্যাকশন’-এ যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এম খুরশীদ হোসেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করার। বারবার আঘাত আসার পরও এ জাতি ঘুরে দাঁড়িয়েছে। বাঙালি জাতির সব অর্জনেই এসেছে ত্যাগের মাধ্যমে।’ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৪ সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলবে, কারণ একুশ আমাদের শিখিয়েছে কীভাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করা যায়।
ফের ডিম, পেঁয়াজ ও ব্রয়লার মুরগি চড়া দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিম ৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি পেঁয়াজ কিনতে ক্রেতার গুনতে হচ্ছে সর্বোচ্চ ১৩০ টাকা। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে খরচ হচ্ছে ২০০ টাকা। এছাড়া নতুন করে বেড়েছে আদা-রসুনের দাম। ফলে এসব পণ্য কিনতে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে ভোক্তাকে। বাজারে গিয়ে
রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ রায় ঘোষণা করবেন। গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় রায় ঘোষণার জন্য ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণা পিছিয়ে আজকের দিন ধার্য করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ জানুয়ারি
গাজা সংঘাত এখন রুপ নিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে। এবার ইসরাইলের উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার দখলকৃত অঞ্চলের তিনটি ইসরাইলি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের আল মায়াদিন টেলিভিশন এ তথ্য জানিয়েছে। খবর প্রেসটিভির। হিজবুল্লাহ জানিয়েছে, গাজা উপত্যকার সমর্থনে দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ইসরাইলের বিরকাত রিশাসহ তিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে
আগেই জানা গিয়েছিল পবিত্র শব-ই-বরাতের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে পরিবর্তন আসতে পারে। এবার আনুষ্ঠানিকভাবে বিপিএলের নকআউট পর্বের ম্যাচের সূচিতে পারিবর্তন এনেছে বিসিবি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বের সূচি অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ হওয়ার কথা ছিল। এ ছাড়া ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হওয়ার কথা ছিল। তবে নতুন
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে তুষারধসে ২৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮ জন। দেশটির বিভিন্ন অংশে ভারী তুষারপাতের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সারা রাত নুরিস্তান প্রদেশের টাটিন উপত্যকার নাকরে গ্রামে প্রচণ্ড তুষারপাত হয়। একজন প্রাদেশিক কর্মকর্তা এ কথা জানান। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এনডিটিভি। নুরিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, এখনও
১১১ দিন কারাভোগের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মুক্তি পেয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা পৌনে ৭টায় কারামুক্ত হন তিনি। তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জেল থেকে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, আমাদের গণতন্ত্র মুক্তির আন্দোলন চলবে। জেলে অনেক কর্মী এখনও বন্দি। তাদেরও মুক্তির ব্যবস্থা করতে হবে। কারণ পানি ছাড়া যেমন
সাধারণত দেশের জনসাধারণ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে জন্ম নিবন্ধন করে থাকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব তাদের নির্দিষ্ট আইডির মাধ্যমে কাজটি করে দেন। পরে সেগুলো সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেখতে পান নিবন্ধনকারী। এক্ষেত্রে ঝামেলা এড়াতে পৌরসভা কিংবা ইউনিয়নের কম্পিউটার অপারেটরদের কাছে নিজেদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে রাখেন মেয়র, চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ওই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে ঘিরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফংকালে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। এর আগে তিনি শহীদ মিনার কেন্দ্রিক গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, এই মুহূর্তে আমাদের কাছে কোনো নিরাপত্তা
বাংলাদেশসহ ৫টি দেশে সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলো হলো নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে সরকারিভাবে এ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইকোনমিক টাইমস জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ‘একুশে পদক’ তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার প্রদান করবেন। একুশে পদক প্রদান উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার পৃথক বাণী দিয়েছেন। পৃথক বাণীতে উভয়েই অনুষ্ঠানের সাফল্য কামনা
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে ৩ দিনব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর উদ্বোধন হয়েছে । আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠন কার্যালয়ে এ প্রদর্শণীর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। পরে ভাষাসৈনিক মোশারেফ হোসনে নান্নু, ইউসুফ হোসনে কালু, নিখিল সেনকে ভাষা সৈনিককে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদরাসা শিক্ষক সমিতি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জমিয়তে মুদারেচ্ছিন উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা শিক্ষক আব্দুল হকের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। হত্যাকারীদের গ্রেপ্তার সহ সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তাদের
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ রচিত ‘দৃশ্যত: দগ্ধপ্রায় বিশ্বলোক’ উপন্যাস গ্রন্থ্য বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট সরকারি এম এম কলেজের আয়োজনে কলেজের প্রভাষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মিনহাজুল হক সরকার শিবলী’র সার্বিক সহযোগিতায় ১৯ ফেব্রুয়ারি বেলা ১১ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন কলেজের
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর সাড়ে টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট লালমোহন কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মুজতবা, পিও (মেড) এর নেতৃত্বে ভোলা জেলার
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে ৫টি বসত বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী