তাপপ্রবাহে অনলাইন শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহারিয়ার জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান। রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে ''কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে "স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় বিষয়ক" অংশীজনের সাথে মত বিনিময় সভা গত ২মে বৃহস্পতিবার সকালে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান। উপাধ্যক্ষ খ. ম.
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
“জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস” উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২ মে ২০২৪ ইং তারিখ) র্যালী, বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন করা হয়েছে। বেলা ১২টায় উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. জিএম নাজিমুল হক, স্বাধীনতা চিকিৎসক
মহান সৃষ্টি কর্তার সান্নিধ্যে লাভ ও অতিরিক্ত তাপদাহ থেকে বাঁচতে শান্তিদায়ক ঠান্ডা ও বৃষ্টির জন্য মাদারীপুরের ডাসারে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ ২ মে বৃহস্পতিবার সকালে ডাসার উপজেলার ঐহিত্যবাহি গোপালপুর ইদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়। ধজ্বী হামিদিয়া ফাজেল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা এ বিএম আব্দুল্লাহ এর সার্বিক সহযোগিতায় মাওলানা মোঃ জোবায়ের হোসেন এ নামাজের ইমামঅতি করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে ওঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ভোটের মাঠ। সরাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে এখন চলছে উপজেলা ভোট নিয়ে আলোচনা-জল্পনা-কল্পনা। ভোটাররা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নানা হিসাব-নিকাশ করছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে এবার প্রার্থীর ছড়াছড়ি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবার দলীয়ভাবে কাউকে প্রার্থী করছে না। প্রার্থিতা উন্মুক্ত থাকা এবং কাউকে নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দলের
নওগাঁর ধামইরহাটে সীমান্ত এলাকায় গাঁজার বাগানের সন্ধান পেয়েছে বিজিবি। সন্ধানের পর জনপ্রতিনিধি ও মিডিয়াকর্মীদের নিয়ে উপজেলার আলমপুর ইউনিয়নের মাহিসন্তোষ গ্রামের বাদামপাড়া এলাকায় এই গাঁজার বাগানটি ধ্বংস করা হয়েছে পতœীতলার ১৪ বর্ডার গার্ড (বিজিবি)। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএম, পিএসপি জানান, গত মঙ্গলবার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপির অধীন ধামইরহাট উপজেলাধীন সীমান্তবর্তী
বরিশাল সদর উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন একাধিক সংবাদকর্মী। গুরুতর আহত তিন সাংবাদিক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার রাতের এ ঘটনায় বৃহস্পতিবার আহত সাংবাদিক মো. বেল্লাল হোসেন বাদী হয়ে ১২জনকে নামধারীসহ অজ্ঞাত ২০/২৫জনকে আসামী করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে মামলা দায়েরের পরপরই (মেম্বার)
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এক দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। বৃহস্পতিবার (০২মে) বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে এক দিনের ছুটি শেষে আজ বৃহস্পতিবার থেকে ভারত
বৃহস্পতিবার (২ মে) সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ আলী ১৯৮০ সালে হাইকোর্টে এবং ১৯৮৫ সালে আপিল বিভাগে অনুশীলনের জন্য তালিকাভুক্ত হন। ২০০১ সালের ২৩ অক্টোবর তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। ২০০৫ সালের ৩০ এপ্রিল দেশের ১২তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। তিনি ২৪
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা করার পর সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে নেওয়ার পর তার সব অপকর্ম বের করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।বৃহস্পতিবার (২ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ডিবিপ্রধান বলেন, মিল্টন
মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে দেখা গেছে, ভোক্তা পর্যায়ে আরেকবারের মতো কমেছে এলপিজির দাম। এ মাসে ১২ কেজির একেকটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৯৩ টাকা। বৃহস্পতিবার (২ মে) এলপিজির নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে
এপ্রিল জুড়ে তাপদাহের কারণে কয়েক দফা বন্ধ থাকার পর এবার যথারীতি পাঠকার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৪ মে) থেকেই শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। আর পরদিন রোববার (৫ মে) শুরু হবে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম। বৃহস্পতিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, শনিবার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয় তা অত্যন্ত ন্যক্কারজনক। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে নারী চিকিৎসকদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না। আজ বুধবার (১ মে) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে
এপ্রিলজুড়ে তাপপ্রবাহের পর ইতোমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত চট্টগ্রাম, ফেনী ও রাঙ্গামাটিতে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এ ধারাবাহিকতায় আজ সন্ধ্যার মধ্যে ঢাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, থাইল্যান্ডে সরকারি সফর দুই দেশে ফলপ্রসূ অংশীদারিত্বের নতুন যুগ সূচনা করেছে। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে। থাইল্যান্ডকে অর্থনৈতিক অঞ্চলসহ হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে থাইল্যান্ড সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ছয় দিনের থাইল্যান্ড সফর
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে সকালে ড. ইউনূস পূর্বশর্তে জামিন আবেদন করেন। এরপর
থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে। থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী গত সোমবার (২৯ এপ্রিল) ব্যাংকক থেকে দেশে ফেরেন। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে ২৪ এপ্রিল
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া মানবপাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুটি মামলা প্রক্রিয়াধীন।বৃহস্পতিবার (২ মে) সকালে গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার মে মৃত ব্যক্তিদের মৃত্যু সনদ জাল করে তৈরি করতেন। এক্ষেত্রে তিনি চিকিৎসকের স্বাক্ষর ও সিল জাল করতেন। এ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। সেখানে দীর্ঘদিনের সংঘাতের কারণে খাদ্য সংকট তীব্র হয়ে উঠেছে। জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) বলেছে, ইসরায়েল গত এপ্রিলে গাজার উত্তরে সহায়তা মিশনের উল্লেখযোগ্য সংখ্যক ত্রাণ প্রবেশে বাধা দিয়েছে। তবে ইসরায়েল বরাবরই বিষয়গুলো অস্বীকার করে আসছে। খবর আল জাজিরার। সংস্থাটি বলছে, নতুন করে সহায়তা কার্যক্রমের অনুমতি দেওয়া হলেও ধারাবাহিকতা না থাকলে ছয়
ছয়দিনের থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।থাইল্যান্ডে ছয়দিনের সরকারি সফর শেষে ২৯ এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। সফরকালে শেখ হাসিনা গভর্ণমেন্ট হাউসে (থাই প্রধানমন্ত্রীর কার্যালয়) থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, নিহত ৫ জনের মধ্যে ৪জনই এক পরিবারের।বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি
‘মানবতার ফেরিওয়ালা’র মুখোশের আড়ালে ভয়ংকরসব অপকর্ম করা ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দক্ষিণ পাইকপাড়ার আশ্রম থেকে মিল্টন সমাদ্দারকে আটক
প্রায় এক মাস ধরে চলা তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে দেশবাসী। আজ রাত থেকেই সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। পর্যায়ক্রমে দেশের অন্য জেলাগুলোয়ও বৃষ্টির পরিমাণ বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ মে) আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রামে বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টির ফলে রাত ও দিনের তাপমাত্রা কমবে।