প্রথম দেখায় মনে হবে রেললাইন। আসলে এটা রেল লাইন নয়, এটা ঝিনাইদহ-কালীগঞ্জ-যশোর মহাসড়কের চিত্র। প্রচন্ড গরম ও দীর্ঘদিন রক্ষনাবেক্ষনের অভাবে ওই সড়কের বিষয়খালী এলাকা এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। চার লেন সড়কের কাজ শুরু হবে বলে সড়কের পাশে বড় বড় গাছ বিক্রি করা হয়েছে। ফলে প্রখর রোদে রাস্তার পিচ সব গলে যাচ্ছে। যানবাহন চলাচলের কারণে প্রশস্ত মহাসড়কের মাঝখানে রেল লাইনের মতো
ঝালকাঠিতে আওয়ামী লীগের পাঁচ নেতাসহ ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের ১০জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩ মে) সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়। উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর মুখার্জী ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বাবুলের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত এক মাসের মধ্যে বিভিন্ন সময়
খরিপ-১ মৌসুমে(২০২৪-২০২৫) প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পংকজ নাথ । হিজলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার ৪ মে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো.
নওগাঁর আত্রাইয়ে আগামী ২৯মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ষোল জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করছেন। মনোনয়নপত্র প্রাপ্তির পর প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন মো. এবাদুর রহমান প্রামানিক, সনৎ কুমার প্রামানিক,
বরিশালে বাস চালককে মারধরের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং দফায় দফায় টার্মিনালের ভেতরে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান এবং সদ্য ঘোষিত শ্রমিক ইউনিয়নের সভাপতি কবিরের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় শ্রমিকরা। শনিবার দুপুর দুপুর সাড়ে ১২টার এ ঘটনায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সারাদেশের সাথে প্রায় আড়াই ঘন্টা বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রচন্ড
দেশের পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থার মধ্যে আগামী সোমবার থেকে দেশজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এ বৃষ্টি দেশের বিভিন্ন প্রান্তে ছয় দিন ধরে চলতে পারে।শনিবার আবহাওয়া অফিসের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। কালবৈশাখীর এ সময় নিজেদের সুরক্ষার জন্য সতর্কও করা হয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আজ
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান গ্রেফতার মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।শনিবার (৪ মে) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হারুন অর রশীদ বলেন, মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমের
নওগাঁর আত্রাইয়ের মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক সিএনজি মহাসড়কের পাশে থাকা পিলারের সাথে ধাক্কা লেগে সিএনজির যাত্রী সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাগোলা-শিমুলিয়া রাস্তার অস্থায়ী রেলক্রসিং সংলগ্ন স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সঞ্জয় আত্রাইয়ের আইডিএফ এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার বাঘা
শনিবার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে গণমাধ্যমের মধ্যে শৃঙ্খলা আনা দরকার। আপনারাও (সাংবাদিক) বলেন, সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতার প্রয়োজন রয়েছে। সাংবাদিকসহ সব স্তরে সবার দাবি যেহেতু একই রকম, আমরা সরকারের পক্ষ থেকে এ দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে
কক্সবাজারের টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে অস্ত্র সজ্জিত আরও ৪০ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। শনিবার (৪ মে) ভোরে সাবরাংরাংয়ের আচারবুনিয়া থেকে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেন। পরে নাজির পাড়া থেকে আরও ৪ জন বিজিপি সদস্য আশ্রয় নেন। নির্ভরযোগ্য সূত্র বলছে, শনিবার ভোরে দুই দফায় আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের
বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত, তা প্রায় পাঁচ মাস পর তুলে নিয়েছে দেশটি। শনিবার (৪ মে) দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণবিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রপ্তানির জন্য প্রতি টন পেঁয়াজের ন্যূনতম মূল্য (মিনিমাম এক্সপোর্ট প্রাইস-এমইপি) ৫৫০ ডলার নির্ধারণ করে দিয়েছে ডিজিএফটি। অনেক রাজনীতি বিশ্লেষকের ধারণা, ভোটের ফলাফলে
রোববার থেকে বৃষ্টি বেড়ে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চল (খুলনা ও রাজশাহী বিভাগ) ও মধ্যাঞ্চলের (ঢাকা বিভাগ) চলমান তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।গত দু'দিনে ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য কমেছে। তবে এখনো স্বস্তি ফেরেনি জনজীবনে। এখনো খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও রয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।নিহতরা হলেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনাসদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)। এ ছাড়া আরও একজনের পরিচয় জানা যায়নি। শনিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষ্মীপুর টু নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার
চট্টগ্রামের মিরসরাইয়ে তীব্র দাবদাহে জলাশয়ের মাছ মরে যাচ্ছে। এতে ক্ষতির সম্মুক্ষীণ হচ্ছেন মাছচাষিরা। বিগত কিছু দিন ধরে অতিরিক্ত গরমে মাছ মরে ভেসে উঠছে।জানা গেছে, দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহের ফলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বিপাকে পড়েছেন মিরসরাই উপজেলার মাছচাষিরাও। লোকসানের মুখে পড়তে যাচ্ছেন শত শত মৎস্যচাষি। সরেজমিনে উপজেলার মুহুরী প্রজেক্টের খন্তাকাটা
দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।শনিবার (৪ মে) দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী,
গাজীপুরের শ্রীপুরে নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপকে পেছন থেকে ড্রাম্পট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী নির্মাণ শ্রমিকসহ আহত হয়েছেন ১২ জন।শনিবার (৪ মে) ভোর সাড়ে ৪টায় শ্রীপুর পৌরসভার মধ্য ভাংনাহাটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সুনামগঞ্জ সদর থানার ডুলোরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) এবং একই থানার ভুলোরা গ্রামের আমীর হোসেনের
মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শুক্রবার (৩ মে) রাতে উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫৮), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (২৭), তার মামি রাহেলা বেগম (৫৫)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩০) ও
দিনাজপুরের হিলিতে ট্রাকের পিছনের চাকায় মাথা ঢুকে দিয়ে অজ্ঞাত ব্যক্তির আত্মহত্যার ৯ ঘন্টা পরে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করেছে থানা পুলিশ। শুক্রবার (০৩ মে) দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর সড়কের ধরন্দা (ফকিরপাড়া) নামকস্থানে অজ্ঞাত রাস্তার পাশে বসে ছিলেন হঠাৎ ট্রাকের পিছনের চাকায় ঝাপ দিয়ে আত্মহত্যা করে। পরে থানা পুলিশ ঘটনা স্হল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ফিংঙ্গার প্রিন্ট
কুমিল্লার দেবীদ্বারে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়, বাড়িঘর ও কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২মে) বিকেল থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এসময় ঝড়ের সাথে শিলাবৃষ্টি হওয়ায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়। বেশি ক্ষয়ক্ষতি হয় উপজেলার জাফরগঞ্জ, এলাহাবাদ,ধামতী, সুলতানপুর ও বড়কামতা ইউনিয়নে। শুক্রবার
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে আনন্দ দিতে প্রতি বছর বেছে নেয়া হয় ২৫ জন সুন্দরী নারীকে। তারা কিমের প্লেজার স্কোয়াডে কাজ করেন। সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডেইলি মিরর এমন তথ্য ফাঁস করেছে। তারা জানায়, দেশটি থেকে পালিয়ে আসা এক নারী এসব তথ্য জানিয়েছে। তার নাম ইয়েওনমি পার্ক। ইয়েওনমির ভাষ্য মতে, প্রতি বছর ২৫ জন কুমারী মেয়েকে কিমের জন্য বেছে নেয়া
আবারও জনপ্রিয় শিল্পীদের গানের পরিবেশক সংস্থা ইউনিভার্সাল মিউজিক গ্রুপের (ইউএমজি) সঙ্গে চুক্তি করেছে টিকটক। ফলে ইউএমজির তালিকাভুক্ত শিল্পীদের গান নিজেদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন টিকটক ব্যবহারকারীরা। তারা নিজেদের তৈরি ভিডিওতে টেইলর সুইফট, জাস্টিন বিবার, আরিয়ানা গ্রান্ডে, দ্য উইক্যান, ড্রেক ও কোল্ড প্লের মতো শিল্পী ও ব্যান্ডের গান ব্যবহার করতে পারবেন। এর আগে গত জানুয়ারি মাসে টিকটকের সঙ্গে ইউএমজির চুক্তির মেয়াদ শেষ
হেমেন্দ্র দেবনাথ নামের এক যুবক হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো. হিমেল তালুকদার। শুক্রবার (৩ মে) জুমআর নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শাহী জামে মসজিদে তাকে কালেমা পাঠ করান ওই মসজিদের খতিব মাও, খালেদ সাইফুল্লাহ আল হুদা, পেশ ইমাম মাওলানা শেখ মো. আমান উল্লাহ উপস্থিত থেকে হিমেলকে গ্রহন
দিনাজপুরের হিলিতে ট্রাকের পিছনের চাকায় মাথা ঢুকে দিয়ে অজ্ঞাত (৫০) নামে একজন আত্বহত্যা করেছে ও পার্শ্ববর্তী নবাবগঞ্জে ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে জয় চন্দ্র (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় গুরুত্বর আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। শুক্রবার (০৩ মে) দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর সড়কের ধরন্দা (ফকিরপাড়া) নামকস্থানে অজ্ঞাত রাস্তার পাশে বসে ছিলেন হঠাৎ ট্রাকের পিছনের চাকায় ঝাপ দিয়ে আত্মহত্যা
নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে প্রেসক্লাবের সামনে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক দম্পতি সাগর রুনি ও নোয়াখালী মুজাক্কিরের খুনিদের বিচারের দাবিতে ফেস্টুন প্রদর্শণ ও শ্লোগান