ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই এমপি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)। শনিবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার সময় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। থাইল্যান্ড থেকে মৃত্যুর খবরটি নিশ্চত করেন তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক
ফেসবুক পোস্টে শিক্ষক ও সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানি এবং মানসিক নির্যাতনের অভিযোগ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সহপাঠীকে সাময়িক বহিষ্কার ও দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।শনিবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও প্রক্টরিয়াল বডি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন
বরিশালে কর্মরত পেশাদার সংবাদ কর্মীদের নিয়ে বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর আত্মপ্রকাশ করেছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরীকে সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের বরিশাল ব্যুরো শাহীন হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সদস্যদের আত্মনির্ভরশীলতা সৃষ্টি ও স্বনির্ভরতা সৃষ্টিই সংগঠনের মূল লক্ষ্য। শুক্রবার (১৫ মার্চ) বরিশাল নগরীর আগরপুর রোডস্থ বরিশাল সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা শেষে
আগামী সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সাপ্লাই চেইন মজবুত ও শক্তিশালী করতে কাজ করছে সরকার। শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীতে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। রমজানে ছোলা, ডাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহও ভালো বলেও জানান তিনি। আগামী সপ্তাহে ভারত থেকে আমদানির পেঁয়াজের
জলদস্যুদের নির্দেশে আবার বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নোঙর তুলে ফেলা হয়েছে। এবার জাহাজটিকে দস্যুদের নতুন কোনো সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ অফিসার ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খান। শুক্রবার (১৫ মার্চ) সাড়ে ৩টার দিকে জাহাজের মালিকপক্ষের কাছে ই-মেইলে এ বার্তা দেন তিনি। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার জাহাজটি সোমালিয়ার উপকূল গারাকাতে নোঙর করা হয়েছিল। একদিন বিরতির পর আবার চলতে শুরু করেছে
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের আরো সচেতন, মানবিক ও নীতিবান হতে হবে, সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের ভোক্তা অধিকারগুলো নিশ্চিত করতে হবে। আপনারা ব্যবসায়ীরা যারা আছেন সাধারণ ভোক্তাদের অবস্থা বিবেচনা করে এ রমজান মাসে কম মুনাফায় ব্যবসা করুন। ভ্রাম্যমান আদালতে জেল- জরিমানা করে সমাধান সম্ভব নয়, আপনারা মানবিকতা ও সততার সাথে ব্যবসা পরিচালনা করেন তবেই আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন সার্থক হবে। শুক্রবার ১৫
দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতের খুটি থেকে ডিস লাইন ও ইন্টারনেট সংযোগ দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাশিদুল ইসলাম রাব্বি (২৪) নামের এক ডিস ও ইন্টারনেট সংযোগ কর্মী নিহত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার মালারপাড়া বাজারে পশ্চিম পাশে সড়কে এই দুঘটনা ঘটে। নিহত ওই যুবক একই উপজেলার কাঞ্চন্ডব গ্রামের মোহাম্মদ এনামুল হকের ছেলে। নিহত রাব্বির সহযোগিরা জানান, সকাল থেকে রাব্বিসহ আমরা চার জন
পিরোজপুরের কাউখালীতে মাছে রং মিশানো সহ পঁচা মাছ বিক্রির অভিযোগে চার মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৫ মার্চ) কাউখালী হাটের দিনে দক্ষিণ বাজারে অসাধু ব্যবসায়ীরা পঁচা দুর্গন্ধযুক্ত মাছ ও রং মেশানো মাছ বিক্রির অভিযোগে চার মৎস্য ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুর্গন্ধযুক্ত প্রায় ৮০ কেজি পঁচা মাছ জব্দ করে তাৎক্ষণিক বিনষ্ট করা হয়। অভিযুক্ত মৎস্য
ভাষাসৈনিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ। শুক্রবার (১৬ মার্চ) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন প্রতিমন্ত্রী । শোক বিবৃতিতে প্রতিমন্ত্রী দারা বলেন,গোলাম আরিফ টিপু একজন ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবী।রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলনে নেতৃত্ব
আজ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার চত্বর সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এসে আলোচনা
নারীদের অগ্রযাত্রায় পাশে থাকে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। বিশেষ করে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়া দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নানামূখী উদ্যোগ আজ সর্বমহলে প্রশংসিত। বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অসচ্ছল নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে শুরু করেছে। এক সময়ে যারা অভাব- অনটন, দুঃখ- কষ্টে তীক্ততায় ছিলেন, তাদের অনেকেই
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে বরিশাল সদরের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন। এ সময় জাকির বলেন, আমার কাছে কোন ভেদাভেদ নেই, আমার কাছে সকলেই সমান। সকলকে সাথে নিয়ে বইসা সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই আমি। শুক্রবার (১৫ই মার্চ) চাঁদপুরা ইউনিয়নের সাহেবেরহাট বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশলবিনিময়কালে এসব কথা বলেন
নওগাঁর ধামইরহাটে ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে ১৫ মার্চ ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, স্যানিটারী ইন্সপেক্টর মো. আনিসুর রহমান, ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, জাহানপুর ইউপি
কেশবপুর উপজেলার ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নামাজের জন্য আলাদা জায়গা করায় অঙ্গীকার ব্লাড ব্যাংকের পক্ষ থেকে দুই কাতার জায়নামাজ উপহার দেওয়া হয়েছে। ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব মোল্যা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মশিউর মোড়লে নিকট শুক্রবার সকালে দুই কাতার জায়নামাজ হস্তান্তর করেন অঙ্গীকার ব্লাড ব্যাংকের পক্ষে সভাপতি মেহেদী হাসান সাগর, সহ-সভাপতি রবিউল ইসলাম গাজী ও অফিস সম্পাদক সাঈদী
গাজীপুরের কালিয়াকৈরে পরকিয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার রাখালিয়াচালা গ্রামের আরিফ মিয়ার বাড়িতে শুক্রবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে। জানা যায়, কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা গ্রামের তারা মিয়ার মেয়ে সালমা (৪০) এর সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল মিয়ার ছেলে আরিফ মিয়া(৪৫) এর সাথে পরক্রিয়া সর্স্পক ছিল। উভয়ই বিবাহিত এবং তাদের সন্তানাদি আছে। এরপরও পরকীয়ার সম্পর্কের জেরে গত ৩০.০৬.২০২২ইং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে দুটি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাটগীর হাজীপাড়া এলাকার আনোয়ারুল ইসলামের একটি ঘর লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আরো একটি ঘর আগুন লাগে। এতে দু'টি ঘর পুড়ে গিয়ে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আনোয়ারুল ইসলাম শিলখুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আনোয়ারুল ইসলাম বলেন, রাত পৌঁনে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি নাকি ব্যর্থ? এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ব্যর্থও না, জিম্মিও না। সরকার পতন আন্দোলনে ব্যর্থরাই বাজারে সিন্ডিকেট করছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং সিন্ডিকেট ভাঙা হবে বলেও জানান তিনি৷ শুক্রবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' পাচ্ছেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন—স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায়
মাদারীপুরের ডাসারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত করা হয়েছে। আজ শুক্রবার সকালে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ডাসার উপজেলা হল রুমে বিশ্ব ভোক্ত অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাইদুজ্জামান হিমু এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সৈয়দা
চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৪ মার্চ) রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার এস আই আবু হানিফ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টীম ২১ নং ঢোলারহাট ইউনিয়নের বড়দেশ্বরী চৌরাস্তায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ ফরহাদ ইসলাম (২৮) নামের এক চোরকে আটক করেছে পুলিশ। আটক মোটরসাইকেল চোর ফরহাদ ইসলাম সদর উপজেলার রহিমান পুর
মেহেরপুরে মানবপাচার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি দল। র্যাবের অভিযানে মানবপাচার মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আমিরুল ইসলাম (৪২) কে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলার সাহারবাটি চারচারা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি শুক্রবার (১৫ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ আমিরুল ইসলাম (৪২) গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের
ঢাকাসহ দেশের চার বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে; সেই সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে। তাপমাত্রা বাড়ার এ ধারা অব্যাহত থাকবে। আজ (শুক্রবার, ১৫ মার্চ) সকাল ৯টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় এ পূর্বাভাস দেয়া হয়। এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক
ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি একটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি এরইমধ্যে সোমালিয়ার একটি বন্দরে নোঙর করেছে বলে জানা গেছে। এবার বাংলাদেশি ওই জাহাজে কীভাবে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তথ্য দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বৃহস্পতিবার (১৪ মার্চ) জানিয়েছে, গেল ডিসেম্বরে রুয়েন নামে মাল্টিজ-পতাকাবাহী একটি বাল্ক কার্গো জাহাজ আটক করেছিল সোমালি জলদস্যুরা। দুদিন আগে (মঙ্গলবার)
লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে রাবারের তৈরি নৌকার ইঞ্জিন বিকল হয়ে অন্তত ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি। প্রতিবেদনে বলা হয়, মধ্য ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া নৌকাটি থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, এক সপ্তাহের বেশি সময় আগে তারা লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন। এসওএস মেডিটেরিয়ানি বলেছে, বুধবার ইতালির কোস্ট গার্ডের সঙ্গে সমন্বিতভাবে