লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরের পাশের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে হজরত আলী ওরফে খোকন (৩৭) নামে এক সুইপারের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে বাড়ির মালিক রিয়াদ পাটোয়ারীও (৩৩) মারা যান। রোববার রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ পাটোয়ারী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী
দেশের ৫৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১৫ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া
আগামী সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে প্রণীত হতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে প্রাথমিক পর্যালোচনা, বিচার-বিশ্লেষণসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষ করেছে। এরই মধ্যে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং মিডিয়া পারসনদের সমন্বয়ে একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সবার কাছ থেকে মতামত
বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। অপরাধ তাঁরা বিরোধী দল করে, একটা পরিবর্তন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নাই, এটা এখন সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। তাদের কোন শক্তি নাই। এখন তাঁরা রাস্ট্রযন্ত্র দিয়ে দল চালায়। এসব মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া বিএনপির আয়োজনে জেলা বিএনপির
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলেছেন, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলার পর ইরানকে ‘আগ্রাসনের জন্য চরম মূল্য চোকাতে হবে। কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। লিওর হাইয়াত বলেন, গত রাতে ইসরায়েলে ৩০০ কিলার ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ফলে অবশ্যই দেশটির ওপর ব্যাপক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ক্ষেপণাস্ত্র ক্ষেত্রও বাদ যাবে
ময়মনসিংহে বাড়ছে বিয়ের হার। সেই সঙ্গে বাড়ছে তালাক বা বিবাহবিচ্ছেদ। আর এর অন্যতম প্রধান কারণ বিবাহবহির্ভূত সম্পর্ক (পরকীয়া) এবং দাম্পত্য জীবনে অক্ষমতা, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাব, অল্প বয়সে বিয়ে। এসবকেই বিবাহ বিচ্ছেদের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। গত বছর জেলায় দৈনিক গড়ে বিয়ে হয়েছে ৫৭টি আর বিচ্ছেদ ঘটেছে ২০টি করে। ময়মনসিংহ জেলায় প্রায় ৬০ লাখ লোক বসবাস করে। জেলা সাব-রেজিস্ট্রারের
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হত্যা মামলার এক আসামির হাতে আরেক আসামি খুন হয়েছেন বলে জানা গেছে। রোববার (১৪ এপ্রিল) ভোরে হাসপাতালের নিচতলার প্রিজন সেলে দু’আসামিকে বেধড়ক পেটান ওই আসামি। পরে আহতদের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টায় এক আসামির মৃত্যু হয়। নিহত আসামির নাম মো. মোতাহার (৬০)। নিহত মো. মোতাহার
কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীসহ দুজনকে
পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের অন্যতম পর্যটন শহর হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে এবার ঢল নেমেছে পর্যটকদের। রবিবার (১৪ এপ্রিল) বিকেলে সরজমিন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখা যায়, ঈদের চতুর্থ দিনেও ঈদ আনন্দ উপভোগ করতে বিপুল সংখ্যক পর্যটকেরা শ্রীমঙ্গলের বধ্যভূমি৭১, দার্জিলিং টিলা,
এই ঈদে নওগাঁর আত্রাই উপজেলার দর্শনীয় স্থানগুলোতে ঈদ আনন্দ উপভোগ করতে দর্শনার্থীদের ছিলো উপচেপড়া ভিড়। দৈনন্দিন জীবনের একগুঁয়েমি কাটিয়ে একটু আলাদা আমেজে সময় কাটাতে উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকেও ছুটে আসছে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সকল বয়সের মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবার-পরিজন নিয়ে অতীত সমৃদ্ধ স্মৃতির সান্নিধ্যে ছুটি কাটাতে পেরে আনন্দিত তারা। সরেজমিন ঈদের দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার উপজেলার বিভিন্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামের পাশে কুলিক নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ওই গ্রামে ইব্রাহিমের কন্যা ইয়াসমিন (১০) এবং দিনাজপুর সদর উপজেলার ইউসুফ আলী ও সাথি দম্পতির কন্যা তসলিমা (৮) কুলিক নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে নদীর পানিতে ডুবে
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরদুর্গাপুর এলাকায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, মৎস্যজীবি আক্তার হাওলাদারের দুই শিশু সন্তান রবিবার ১৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে দাদা সেরাজ হাওলাদারের সাথে চরদূর্গাপুর খালে যায়। দুই নাতিকে খালের পাড়ে রেখে সেরাজ হাওলাদার খালে গোসল করতে নামেন। খালে নেমে ফিরে এসে দুই নাতিকে দেখতে না পেয়ে খুঁজতে
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হবে এ পরীক্ষা। তিন ইউনিটে পর্যায়ক্রমে পরীক্ষা শেষ হবে আগামী ১১ মে। এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৭ ফেব্রুয়ারি
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রাজধানীর রমনার বটমূলে মানুষের ঢল নেমেছে। বটমূলে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। রোববার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৬টায় আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের এবারের অনুষ্ঠান। একে একে পরিবেশন করা হয় মোট ২৯টি পরিবেশনা। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সকালে শেষ হয় বর্ষবরণ অনুষ্ঠান। সবশেষ পরিবেশনাটি ছিল শচীন দেববর্মনের সুরে
বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে মুক্তিপণ নেওয়া জলদস্যু গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে সোমালিয়ার পুলিশ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ফেডারেল রাজ্য পুন্টল্যান্ডের পূর্ব উপকূল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুন্টল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সোমালিয়ার সংবাদমাধ্যম গারোয়ে অনলাইনকে জানিয়েছেন, জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে আটক করেছিল। তবে জলদস্যুদেরকে দেওয়া মুক্তিপণের অর্থ উদ্ধার করা গেছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। নাম প্রকাশে
পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ দেওয়ার পর ছিনতাই হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ জন ক্রুকে ছেড়ে দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। রোববার (১৪ এপ্রিল) ভোরে তাদের মুক্তি দেওয়া হয়। আব্দি রাশিদ ইউসুফ নামে এক জলদস্যু রয়টার্সকে বলেন, দুই রাত আগে আমাদের কাছে টাকা আনা হয়েছে। টাকাগুলো জাল কিনা তা আমরা যাচাই করে দেখেছি। এরপর আমরা টাকাগুলো বিভিন্ন দলে ভাগ করে সরকারি বাহিনীর
ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে এমভি আব্দুল্লাহ জাহাজের জিম্মি বাংলাদেশি ২৩ নাবিক অতঃপর জিম্মিদশা মুক্তি পেয়েছে। এতে মুক্তি পাওয়া নাবিকদের পরিবারের স্বস্তি আসলেও তারা দেশের আসার আগ পর্যন্ত এখনো উৎকন্ঠা রয়ে গেছে। মুক্তি পাওয়া ২৩ নাবিকের মধ্যে নোয়াখালীর দুই নাবিক আনোয়ারুল হক রাজু ও মোহাম্মদ ছালেহ আহমেদের গ্রামের বাড়িতে পরিবারের মাঝে শংকা কেটে স্বস্তি এসেছে। এখন তারা প্রতীক্ষার প্রহর গুণছেন কখন
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা-কবিগুরুর এই পংক্তিকে মনে রেখে পুরাতনকে মুছে ফেলে নতুনকে গ্রহণ করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১। বর্ষবরণ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রা অংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলণী অনুষ্ঠান করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন এমপি। ১৩ এপ্রিল শনিবার সকালে সরাইল উপজেলা পরিষদ কমপ্লেক্সের হল রোমে নেতাকর্মী পক্ষ হতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া -২আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন এমপি।
ইসরায়েলে কোথায়, কখন হামলা চালাবে ইরান, সে বিষয়ে তথ্য পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই তথ্যের ভিত্তিতে ইসরায়েলকে সুরক্ষা দিতে অবস্থান নিয়েছে মার্কিন যুদ্ধজাহাজগুলো। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিযুক্ত থাকা নিজেদের বাহিনীর সুরক্ষায় এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে সম্ভাব্য ইরানি হামলার সময় ও স্থান সম্পর্কে জানেন, এমন এক ব্যক্তির কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ওই অঞ্চলে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যে
কুমিল্লার দেবীদ্বারে গভীর রাতে হাসপাতালের ভিতরে ঢুকে অক্সিজেন সিলিন্ডিার দিয়ে পিটিয়ে শাহনাজ বেগম মিম (৫০) নামে এক আয়াকে ঘুমন্ত অবস্থায় হত্যা করার অভিযোগ উঠেছে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে। ওই ঘটনায় হাসপাতালের পরিচালকসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার সদর এলাকার জেলা পরিষদ মার্কেট সংলগ্ন ‘মা-মনি’ প্রাইভেট হাসপাতালে। নিহত শাহনাজ
রাত পোহালেই সারা দেশে উদযাপন করা হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। নববর্ষের উৎসবকে ঘিরে রাজধানীসহ সারা দেশের বাজারে ইলিশের দাম কেজিপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেড়েছে। আজ শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, এখন শুকনা মৌসুম। নদীতে পানি কম থাকায় ইলিশ খুব কম ধরা পড়ছে। তাই দাম
রমনার বটমূল থেকে গান, কবিতায় বরণ করা হবে বাংলা নতুন বছর ১৪৩১। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে রমনার বটমূলে অনুশীলন করেন সংস্কৃতিচর্চা কেন্দ্র ছায়ানটের শিল্পীরা। আগামীকাল ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ৩০টি পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। ভোরের আলো ফুটতেই আহীর ভৈরব রাগে বাঁশির সুরে এবারের নতুন বছর আবাহনের শুরু হবে। পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে
৫৩ জন বিসিএস ক্যাডার, ৯ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সংবর্ধনা দিয়েছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও চিরন্তন)। একই সঙ্গে ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৯৩০ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সঞ্চালনায় সভাপতি শামীম রানার