গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি, যথাসময়ে বেতন প্রদানসহ ২০ দফা দাবিতে কোমল পানিয় তৈরি প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ট্রান্সকম বেভারেজ কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মূল ফটকের সামনে বিক্ষোভ করে। পুলিশ ও শ্রমিকরা জানায়
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৩ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।বহিষ্কৃত তিন নেতা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুল হক, চরএলাহীর সাবেক সভাপতি মো. ইসমাইল ও বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক
চতুর্থ দিনে জয়ের ঘ্রাণ পাওয়া বাংলাদেশ পঞ্চম দিনে ব্যাট করতে নেমেই পথ হারিয়েছে। শুরুতেই ফিরে গেছেন জাকির হাসান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে সঙ্গ দিচ্ছিলেন সাদমান ইসলামকে। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি সাদমান। খুররম শেহজাদের বলে ২৪ রানে সাজঘরের পথ ধরতে হয় তাকে। তাতে খানিকটা চাপেই পড়ে গেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের ১৮৫ রানের জবাবে ২ উইকেট খরচায়
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে উশৃঙ্খল জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।এর প্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়, কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে বুধবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ
সম্প্রতি এক যুবকের লোকাল বাসের হেলপারকে মারধর করার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। হেলপারকে চড়-থাপ্পড় মারতে মারতে ওই যুবককে বলতে শোনা যায়, ‘তুই চিনস আমারে, চিনস? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক।’ ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময়জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন ওই যুবক। এবার জানা গেল মরধর করা যুবকের পরিচয়। তৌসিফ শাকিল নামে ওই যুবক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহসমন্বয়ক
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে দুর্দান্ত শুরুর পর আলোকস্বল্পতায় ভেস্তে যায় চতুর্থ দিনের খেলা। পঞ্চম দিনের শুরুতে দেখেশুনে খেলতে থাকলেও উইকেট বাঁচাতে পারেননি ওপেনার জাকির হাসান। ৩৯ বলে ৪০ রান করে মীর হামজার বলে বোল্ড আউট হন এই টাইগার ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৫ রান। সাদমান
রাজধানীতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে থেকে অঝর ধারায় বৃষ্টি হচ্ছে। এরপর নগরীর একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরও।সকাল ৭টার দিকে গ্রিন রোডে সিএনজিচালিত কয়েকটি অটোরিকশা পানিতে আটকে থাকতে দেখা যায়। এ ছাড়া মহাখালী, সাতরাস্তা, আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগানের বশিরউদ্দিন রোড, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার,
সিনিয়র তিন কর্মকর্তার ‘ফাউন্ডেশন’-এর নামে নজরানা আদায়ের চাঁদাবাজির ব্যবসায় পুলিশের চেইন অব কমান্ড ধ্বংস হয়েছে। সাবেক আইজিপি শহীদুল হকের যোগদানের পর তার মা-বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে নজরানার নামে ঘুস নেওয়ার প্রথা চালু হয়। সাবেক এই আইজিপি মজিদ-জরিনা ফাউন্ডেশনের নামে শতকোটি টাকা আদায় করেন পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেই। সেই টাকায় বিপুল বিত্তবৈভবের মালিক হন তিনি। শরীয়তপুরে নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামে প্রতিষ্ঠা করেন
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। নিহত স্বর্ণা দাস জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণা অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড়ছেলেকে
মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। চলমান অভিযানে শত শত অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, অনেকদিন মালয়েশিয়াতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিওিতে এই ধরপাকড় অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। সোমবার বেরিতা আরটিএম ও রাস্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে,
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি লোমহর্ষক ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, একটি ভ্যানে মানুষের নিথর দেহ স্তূপ করে চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন মাথায় হেলমেট ও ভেস্ট পরা কিছু পুলিশ সদস্য। সেই স্তূপের ওপর আরও মরদেহ রেখে সেগুলোও রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন ওই পুলিশ সদস্যরা। গুলি করে হত্যার পর মরদেহগুলো জ্বালিয়ে দেন তারা। এবার গত ৫ আগস্ট আশুলিয়ার
পরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোট। দ্রুত সময়ের মধ্যে এই পরিবর্তনের ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। একইসঙ্গে তিনি বলেছেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ড. সালেহ উদ্দিন। তিনি বলেছেন, বাজারে ৫,
কোটা সংস্কার আন্দোলন ঘিরে স্বাধীনতার পর গত জুলাই মাসে সবচেয়ে বেশি রক্ত দেখেছে বাংলাদেশ। আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের দমন করতে পুলিশের পাশাপাশি মাঠে নামানো হয় র্যাব ও বিজিবি। এই আন্দোলনের সময় প্রাণহানি হয় কয়েকশ মানুষের। এসব ঘটনায় নিহত ও আহতদের মধ্যে অধিকাংশকেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সড়কে শিক্ষার্থীদের লাশের সারি দেখে ঘরে বসে থাকতে পারেনি সাধারণ মানুষ, সবাই নেমে আসেন
ঘরের মাঠে দলের পরাজয় দেখা কারোই ভালো লাগে না। সেটা হোক খেলোয়াড় কিংবা সমর্থক। ব্যতিক্রম নন আহমেদ শেহজাদও। পাকিস্তানের ওপেনারও তাই দলের বাজে পারফরম্যান্স নিয়ে বেজায় চটেছেন। শেহজাদের হতাশা আরো বাড়তে পারে যদি বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জয় পায়। চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করে বাংলাদেশও ভালো অবস্থানে আছে। জয়ের জন্য বাংলাদেশের আর প্রয়োজন ১৪৩ রান। হাতে উইকেট ১০টি আছে। এর
রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজা, আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহারসহ ছয়জন। মামলার বাকি আসামিরা হলেন, মাহমুদুল হাসান গুনবী, আল সাকিব, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেন। মামলার অভিযোগ গঠনে শুনানির জন্য আজকের দিন
রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শুনানির পর তার রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, এদিন কাঠগড়ায় তোলার পর হাউমাউ করে কাঁদেন হাজী মোহাম্মদ সেলিম। হলফনামায় সই নিতে চাইলে তিনি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কুড়িগ্রামের উলিপুরের আশিক বাবু (২৪) মারা গেছেন। গতকাল রোববার দুপুর দেড়টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবু উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা এলাকার ব্যবসায়ী চাঁদ মিয়ার পুত্র। পাঁচপীর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার সহপাঠীরা জানান, গত ৪ আগস্ট বেলা ১২ টার দিকে কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায়
আশাশুনি উপজেলা সদরে মানিকখালী চর গ্রামে মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ায় নির্ঘুম রাত কাটাচ্ছে ৪ শতাধিক পরিবার। চর গ্রাম জামে মসজিদ সংলগ্ন প্রায় ২০০ ফুট ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। স্থানীয় বাসিন্দা
পিরোজপুরের মঠবাড়িয়ার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে রামগতি উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। স্বেচ্ছাসেবীরা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অর্থ ও অন্যান্য সামগ্রী সহায়তা সংগ্রহ করে রামগতি উপজেলার ২৫০টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী, কাপড়, এবং নগদ অর্থ বিতরণ করে। উপহার সামগ্রীর প্যাকেটে রয়েছে চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, সুজি, আলু, চিনি, মোমবাতি, স্যালাইন, চকলেট,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটো রিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার একটি অটোরিকশার গ্যারেজে ব্যাটারিতে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (মধ্যপাড়া) এলাকায় আটোরিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. সোহাগ রানা।নিহত মোহাম্মদ জহিরুল
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ (বীর উত্তম) ৬২ জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মী বিত্তয় কুমার সরকার কেসব সুমন ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হওয়াকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে দু'পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের কমপক্ষে ২ জন লোক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। (০২ রা)
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পূর্বের নাম জিয়ানগর ফিরিয়ে আনা এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি'র নেতাকর্মীরা। সোমবার (২ আগস্ট) দুপুরে জেলা বিএনপি'র আহবায়ক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময়ে জেলা বিএনপি'র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে গেছেন বরিশালের ৫৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। যদিও আত্মগোপনে থাকা অনেক ইউপি চেয়ারম্যান গোপনে অফিসে গিয়ে স্বাক্ষর করে আসছেন, কেউ বা সচিবের মাধ্যমে বিভিন্ন ফাইল নিয়ে তাতে স্বাক্ষর করছেন বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যানদের দাবী হামলা মামলার ভয়ে তারা প্রকাশ্যে আসছেন না। এদিকে ৫ অগাস্টের পর ১৩জন চেয়ারম্যানের বাড়ি ঘরে হামলা,