৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান পদে প্রার্থী আশিক আলী অমি। ভাইস চেয়ারম্যান পদে কেফায়েত উল্ল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন্নাহার বেগম। সোমবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ও ভাইস চেয়ারম্যান পদে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, পেটের পীড়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যার চেয়ে অধিক রোগী প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে, গরমের মাত্রা বৃদ্ধির সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীর চাপ
বোন জামাইয়ের দায়েরকৃত মামলায় দীর্ঘ ২৪ বছর কারাভোগ শেষে মুক্ত ওলিউল ইসলামকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশালের জেলা প্রশাসক। বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির সমাজসেবা অধিদফতর এবং জেলা প্রশাসনের আয়োজনে জামিনে মুক্তি পাওয়া কয়েদিদের নতুন জীবনের সূচনার জীবিকা নির্বাহের জন্য জেলা প্রশাসক শহিদুল ইসলামের উদ্যোগে এবং অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির পক্ষ থেকে সোমবার সকাল সাড়ে ১০
রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন। জানা গেছে, ২২ এপ্রিল (সোমবার) রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ের ড্রিলসেডে মাসিক কল্যাণ সভার অনুষ্ঠানে গত মার্চ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে আব্দুল মতিনকে সম্মাননা সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম (বার)। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ
নোয়াখালীর সুবর্ণচরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো.আশিক (১৬) নামে এক কিশোরের মৃত্যু। সোমবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের আল আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক চরজব্বর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের হাজী ইদ্রিস মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আশিক তাদের মহিষকে পানি খাওয়াতে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। যাত্রা পথে আল আমিন বাজারে
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করলেন সেনা, নৌ, বিমান বাহিনীর ৭৮ সদস্যের একটি প্রতিনিধি দল। ঢাকাস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ এর এএফডাব্লুসি কোর্সের শিক্ষা সফরের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশিদ এর নেতৃত্বে ৭৮ সদস্যের একটি প্রশিক্ষনার্থী দল হিলি সীমান্তে আসেন। সোমবার দুপুর দেড় টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটে পৌঁছালে ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জয়পুরহাট- ২০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুরো ধান কাটা উৎসবে যোগ দিয়ে কৃষকদের সাহস জুগিয়েছেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। সোমবার (২২ এপ্রিল) দুপুর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় হাইল হাওরে বোরো ধান কর্তন উৎসব ২০২৪ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশ কৃষিক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ। দেশের
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে সালাউদ্দিন ওরফে টনি (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মুরাদপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ
পটুয়াখালীর কলাপাড়ায় সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষন,ব্যবস্থাপনা ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ(ইকোফিস-২) অ্যাক্টিভিটির সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের প্রায় অর্ধশতাধিক মৎস্য বোট মালিক অংশগ্রহন করেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকতা অভিজিৎ বসু ও ইকোফিস-২ এর সহযোগি জীববৈচিত্র্য গবেষক
সরাইলে কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। পাশাপাশি আকাশে কড়া সূর্য থাকায় অতিষ্ঠ জনজীবন। এতে কর্মক্ষেত্রে নেমে এসেছে স্থবিরতা, অস্বস্তিতে রয়েছেন শ্রমজীবীরা। সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সেও বাড়ছে রোগীর সংখ্যা।বাড়তেই পথে-ঘাটে কমে যাচ্ছে লোকের সংখ্যা। তাপ প্রবাহের জেরে ঘেমেনেয়ে একাকার মানুষ। তার মধ্যে আছে বিদ্যুতের জ্বালাতন। এই আছে বিদ্যুৎ নাই আবার।কাজের সূত্রে সারা দিনের জন্য শ্রমিকরা
পাথরঘাটা পৌর শহরের ৩ নং ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুন পুড়ে একটি বসতঘরের সবকিছু ছাইভষ্মে পরিনত হয়েছে। প্রাথমিকভাবে ৪ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে । তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নগদ ৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী নিয়ে ছুটে এসেছেন স্থানীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা। সোমবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে পাথরঘাটা পৌর শহর ৩নং ওয়ার্ডের
আসন্ন দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক গতিশীলতা আনতে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকালে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও দেবীদ্বার
দেশের উত্তর জনপদের ধানের রাজ্য হিসেবে খ্যাত নওগাঁর আত্রাইয়ে এবার চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এবার ভুট্টার বাম্পার ফলন ও বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্যবারের তুলনায় এবারে কৃষকরা ভুট্টা চাষ করে বেশ লাভবান হচ্ছে বলে স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে। অনুকুল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায়
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙ্গন বর্ষা মৌসুম শুরুর আগে সংস্কারের আবেদন জানিয়েছেন এলাকাবাসীস্থানীয় সূত্রে জানাগেছে, বিছট বাজার থেকে হাজরাখালি খেয়াঘাট গামী খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ দীর্ঘ কয়েক বছর যাবত জরাজীর্ণ হয়ে ছোট হতে হতে রিং বাঁধে পরিণত হয়েছে। নদীর প্রবল জোয়ারের চাপ ও জোয়ারের সময় দমকা হাওয়া বা ঝড় বৃষ্টি বইলেই যেকোন মুহূর্তে ভেঙে যেতে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় রবিবার ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন , মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। হিজলা উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন , হিজলা উপজেলা আওয়ামীলীগের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের গেইটের সাজসজ্জার সময় চেয়ার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ৯টারসাড়ে দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট বাজারের জনপ্রিয় কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তিনি বিয়ের ডেকোরেশনে কাজ করতেন। নিহত দ্বীন মোহাম্মদ খোকন (৪৬) একই উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ফরাজী বাড়ির মৃত আলী আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সফরে কাতার ও বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। চুক্তিগুলো হলো- দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা,
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত সংঘটন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য মো.শরীফ উল্যাহ কে (২০) গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম উইং এন্টি টেররিজম ইউনিট। সোমবার (২২ এপ্রিল) বিকেলের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও সাতজন। সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা নামক এলাকায় পাবনা-নগরবাড়ি মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত আল-শামীম (২৪)
সনদ বাণিজ্য চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী গ্রেফতার হওয়ার পর এবার বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার তাকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। অপর আদেশে কারিগরি বোর্ডের পরিচালক মামুন উল হককে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের দায়িত্ব সামলে আসা আলী আকবর
পান চাষের ভরা মৌসুমে ব্যস্ত সময় পার করছেন বরিশালের পান চাষীরা। পাশাপাশি পান ব্যবসায়ীরাও এখন ছুটছেন পান চাষীদের কাছে। এ অঞ্চলের পান অনেক সুস্বাদু হওয়ায় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে। বিদেশে রপ্তানীর সুযোগ থাকায় এ খাত থেকে অর্জিত একটি বড় অংশ অর্থনৈতিকভাবে জিডিপিতে যুক্ত হতে পারে বলে মনে করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে পান
কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার দিনগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) ও তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)। গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী জানান, সোমবার রাত ১টার দিকে গর্জনিয়া উত্তর থোয়াঙ্গাকাটা নজরুলের দোকানে
রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওয়ালিউল হক রুমির মৃত্যুর তথ্য জানিয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন ওয়ালিউল হক রুমি। প্রাথমিক চিকিৎসা করাতে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে