রোববার (১৪ জুলাই) বেলা আড়াইটার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের দাবি দাওয়া সংবলিত স্মারকলিপিটি পেশ করেন।কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেন তারা। শিক্ষার্থী প্রতিনিধিদলে ছিলেন- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, আরিফ হোসেন, হাসিব আল ইসলাম, উমামা ফাতেমা, রিফাত রশিদ, সুমাইয়া, আব্দুল হান্নান মাসুদ, মো. মাহিন সরকার, আব্দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটাবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতারা বক্তৃতা-বিবৃতির মাধ্যমে উসকানি দিচ্ছেন। রোববার (১৪ জুলাই) দুপুরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিবৃতিতে ওবায়দুল কাদের কোটাবিরোধী আন্দোলন নিয়ে বিএনপিসহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর
পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর ২৯ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি, পরিবর্তনও ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। এ সময়
বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে পিএসসির অধীনে বিসিএসসহ নিয়োগ পরীক্ষার ৩০টি প্রশ্নফাঁসের ঘটনা। এবার ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের তালিকা প্রকাশ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৪ জুলাই) ইমেইল ও ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ও সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর এই লিগ্যাল নোটিশ পাঠানো
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। গণপদযাত্রা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবেন তারা। রোববার (১৪ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। একইসঙ্গে আন্দোলনে থাকা ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই গণপদযাত্রায় অংশ নিচ্ছেন। গণপদযাত্রা শেষে শিক্ষার্থীদের
নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তার ওপর হামলা চালানো হয়। গুলিতে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে গেছে এবং অনেক রক্ত ঝরেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এদিকে ট্রাম্পের ওপর এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে হত্যাচেষ্টা বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটির পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক সাংবাদিকদের বলেন, আজ সন্ধ্যায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তাকে আমরা হত্যাচেষ্টাই
নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তার ওপর হামলা চালানো হয়। গুলিতে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে গেছে এবং অনেক রক্ত ঝরেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। খবর আল জাজিরার এদিকে ট্রাম্পের ওপর এই হামলার ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে টুইট করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল
কুমিল্লা দেবিদ্বারে সৎছেলেকে হত্যার অভিযোগে লিজা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৩ জুলাই) কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে ঘটনাটি ঘটে।জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রেমিকের হাত ধরে চলে যান দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু আবদুল্লাহর (৭) মা। এরপর তাকে দেখাশোনার জন্য তার বাবা আমানুল্লাহ লিজা আক্তার নামে অন্য এক নারীকে বিয়ে করেন। কিন্তু লিজা আবদুল্লাহকে পছন্দ করতেন না। বিভিন্ন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় দূরবর্তী একটি ভবনের ছাদ থেকে তার ওপর স্নাইপার হামলা হয়েছে বলে জানা গেছে। সৌভাগ্যক্রমে হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প। তবে, প্রাণ হারিয়েছেন সমাবেশে উপস্থিত এক সাধারণ নাগরিক। আর মঞ্চ থেকে নামিয়ে নেওয়ার সময় ট্রাম্পের ডান গাল ও কান
জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ মৃত্যুবরণ করেন তিনি। দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য জাতীয় পার্টির দুটি অংশই কর্মসূচি গ্রহণ করেছে। রোববার (১৪ জুলাই) মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে জাপা এবং এর বিভিন্ন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পই প্রথম ব্যক্তি নয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন একাধিক জন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা নতুন কিছু নয়।রোববার (১৪ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৬৩ সালে দেশটিতে
সদ্যসমাপ্ত চীন সফর নিয়ে আজ রোববার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার চীনে সরকারি সফরে বেইজিং যান। দেশে ফিরেছেন বৃহস্পতিবার ।গতকাল শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে
বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের খুশি করতে চেষ্টার কোনো কমতি রাখে না কনের পরিবার। বরের পরিবারের মানুষের মন জোগাতে তাদের সামনে দেয়া হরেক পদে খাবার। মাছ, মাংস, পোলাও থেকে শুরু করে আরও কতকি। ক্ষেত্র বিশেষে মোটা অঙ্কের যৌতুকও দেয়া হয়। তবে সব কিছু দিলেও এই বরযাত্রীদের মাছ ও মাংস দেয়নি কনেপক্ষ। এতে ক্ষোভে ফেটে পড়েন বরের আত্মীয়-স্বজনরা। তাদের রাগের মাত্রা এত বেশি ছিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর জীবন যৌবনের ভালোবাসায় গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি মনেকরি প্রধানমন্ত্রীর ভিশন আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হাতেই। শনিবার (১৩ জুলাই) বিকালে বাংলাদেশ
পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের সাজা প্রাপ্ত আসামী আব্দুল হাকিম মাতুব্বর কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গ্রেফতার হওয়া আব্দুল হাকিম মাতুব্বরকে পিরোজপুর আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার। শুক্রবার রাতে ইন্দুরকানী থানার এস আই আব্দুল জলিল ও এ এস আই মনসুর তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুলনার রুপসা
কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা আদালত ও পুলিশের কথা না মানলে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতা প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, কেউ যদি মনে করে আদালত মানবে না, পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা আমরা সেটাই করবো। শনিবার (১৩ জুলাই) দুপুরে মিন্টো রোডে
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এমন দাবি জানান তারা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামীকাল রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই গণপদযাত্রা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ২নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পুরুষ/নারী শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আবেদনের নিয়ম ও ঠিকানা : আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) বরাবর কালিঘাট রোড শ্রীমঙ্গল এর
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে মুস্তাকিম কারিগরের লাশ কবর থেকে উত্তোলন পূর্বক ময়নাতদন্তের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে আশাশুনির চাম্পাফুল স্কুল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গোদাড়া গ্রামের এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে দীর্ঘ মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল, নানা ইব্রাহিম খলিল, প্রতিবেশী আব্দুল আলিম প্রমুখ। বক্তাগণ বলেন, মুস্তাকিম কারিগর একজন
কুমিল্লার দেবীদ্বার উপজেলাধীন ইউছুফপুর গ্রামে আব্দুল্লাহ (৯) নামে এক শিশুকে সৎ মা’ কর্তৃক গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার ঘটনায় সৎ মা লিজা আক্তার (২০)কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার (১৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলার ইউছুফপুর গ্রামের পশ্চিমপাড়া গাজী সরকারের বাড়িতে। এমন ঘটনায় স্বজনদের আহাজারি যেন থামছেই না। নিহত শিশু আব্দুল্লাহ (৯) ইউছুফপুর গ্রামের হোটেল
ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, আইটি ট্রেনিং নিয়ে ঘরে বসেই হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের আইটি ব্যবহার করে তারা ঘরে বসেই ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু ডলার ইনকাম করতে পারবে। এস.এস.সি ও এইচ.এস.সি পর্যায়ে ছাত্র-ছাত্রীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প গৃহীত হয়েছে। তথ্য ও
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার কাদিপুর এলাকার ১৪ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। শনিবার (১৩ জুলাই) বিকেলে কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ জুবেল জানান, কিশোরদের জামাতে নামাজে উৎসাহিত করতে টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের
ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা ফরজ ছিলো। দ্বিতীয় হিজরি সনে রমজানের রোজা ফরজ হওয়ার বিধান নাজিল হলে আশুরার রোজা ঐচ্ছিক হিসেবে বিবেচিত হয়। আশুরা দিবসে রোজা পালনের জন্য রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মহররম মাসের রোজা। আর ফরজের পরে সর্বাধিক উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। (মুসলিম: