রাতের নামাজ তাহাজ্জুদ। এ নামাজের সেজদায় গিয়ে নিজের মনের ইচ্ছাগুলো প্রকাশ করুন। এ সময় আল্লাহ তাআলার কাছে নিজের মনের ইচ্ছেগুলো প্রকাশ করলে সবচেয়ে বেশি কবুল হয়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের এ সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কী এই দিকনির্দেশনা? আল্লাহ তাআলা তাঁর প্রিয় বন্ধু নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এ মর্মে আয়াত নাজিল করেন- كَانُوا قَلِيلاً مِنْ اللَّيْلِ مَا
ফিটনেসহীন বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা দেদারসে চলাচল করতে দেখা যায়। বিভিন্ন অলি-গলি ও সড়কে তো ব্যাটারিচালিত অটোরিকশার ছড়াছড়ি। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে রাজধানীসহ বিভিন্ন স্থানে। ফলে আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেসহীন সব বাস চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে রাজধানীতে যেনো ব্যাটারিচালিত অটোরিকশা চলতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (১৫ মে) বনানীতে
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত হামলাকারীকে পুলিশ আটক করেছে। আজ বুধবার দেশটির হ্যান্ডলোভা শহরে একটি সাংস্কৃতিক কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সেখানে সরকারি এক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। শহরটি রাজধানী থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে। ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক বলেন, রবার্ট ফিকোকে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সেন্টারের বাইরে বেশ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে দেবীদ্বার উপজেলাকে সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত করবেন বলেছেন দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন। বুধবার (১৫ মে) বিকালে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিজোড়া কিন্ডারগার্টেন মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আবদুল মবিন খন্দকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন
চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর দেশের তাপমাত্রা বেড়েই চলেছে। চলমান মৃদু তাপপ্রবাহ ৪২ জেলায় বিস্তার লাভ করেছে, যা আরও বিস্তৃত হতে পারে। এ কারণে দুই দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৫ মে) বিকেলে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল
ইকো- সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় সামাজিক উন্নয়ন কেন্দ্রের (কিশোরী ক্লাবের) সদস্যদের স্কুল ভিত্তিক প্রতিযোগিতামুলক কুইজ , রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে মথরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ১২২ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম অংশ গ্রহন কারীর মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচিত করেন। এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময়
দেবীদ্বার পৌরসভার মূল সড়কগুলো আটকে রেখে চলছে উন্নয়ন কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। এতে পৌর শহরের বাণিজ্যিক এলাকায় প্রবেশে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। পূর্ব নোটিশ কিংবা মাইকিং ছাড়াই সড়ক বন্ধ রেখে কাজ করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, সাধারণ মানুষ, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগি, স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকদের। স্থানীয়রা জানায়, দেবীদ্বার পৌর সদরের একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে নিউমার্কেট থেকে
যুবক বুদ্ধি প্রতিবন্ধী মোঃ মারুফ খান (২৩) কে হারিয়ে বরিশালের জেলা উপজেলায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন তার বাবা-মা। ৪ মে নগরীর পলাশপুর খানকাহ এলাকা থেকে নিখোঁজ হয়েছিল মারুফ। তার পিতা মৃত। মা হোসনেয়ারা বেগম একজন শ্রমিক। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে তিনি বরিশাল কাউনিয়া থানায় গত ৫মে একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। যার নং ২১২। থানা পুলিশ এখন পর্যন্ত মারুফ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ঠাকুরগাঁও থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (১২ মে) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. অরুনাংশু দত্ত টিটোর নির্বাচনী সভায় বক্তব্যকালে এমপি রমেশ চন্দ্র সেনকে বিতাড়িত করার কথা জানান তিনি। এ সময়
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার সদর ইউনিয়নে নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে একটি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করেছে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। বুধবার মহিপুর ইউনিয়নের বিপিনপুর বাইতুন নূর জামে মসজিদের পাশে এ পরিশোধন প্ল্যান্টটি উদ্বোধন করা হয়। এসময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। গুড নেইবারস বাংলাদেশ-এর এন এ্যাণ্ড
নওগাঁর ধামইরহাটে ৯ থেকে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে সমাপনী দিবসে আলোচনা সভা ও পুষ্টি মায়েদের পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৫ মে বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ
বরিশালের হিজলায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার হিজলার কাউরিয়া বাজার ও বাহেরচর, লক্ষিপুরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা থানা পুলিশের সদস্যরা যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হকের অপসারণ দাবি করেছে চেয়ারম্যান প্রাথী জেড এম আজাদ খান। তিনি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রার্থী। মঙ্গলবার (১৪ মে) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ পত্রে এ অপসারণ দাবি করেন প্রার্থী। লিখিত অভিযোগে বলা হয়েছে, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আজাদ খান একজন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করার অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহীন শিকদারকে বহিস্কার করা হয়েছে। বুধবার (১৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং-বিএনপি/বহিস্কার ৭৭/১৬১/২০২৪) জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক
বরিশালে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের আয়োজনে নগরীর কাশিপুরস্থ মৎস্য বীজ উৎপাদন খামার মিলনায়তনে বুধবার সকাল ৯টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (হর্টিকালচার উইং) কে.জে.এম আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক
ব্যাংক নির্বাহীদের সন্দেহজনক লেনদেন ও বিলিয়ন ডলার ঋণ খেলাপির কারণে তারল্য সংকটে ভুগছে বাংলাদেশ। এমন অভিযোগের মধ্যেই গত মার্চ মাসে ৬১টি সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে এক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য তাদের ব্যালেন্সশীট ঠিক করা ও সেগুলোর কার্যক্রম চালু রাখা। কিন্তু এই নির্দেশের পর গ্রাহকদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। আবুল কালাম আজাদ নামক ঢাকার এক ব্যবসায়ী বলেন,
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার আহসানগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত আলমগীর হোসেন পাশর্^বর্তী বাগমাড়া উপজেলার কাঠালবাড়ি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র বলে জানা গেছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ মোস্তাক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত
রাতে আমরা বিজে ঘুমাতাম। যখন কোন নেভি শিপ যেত তখন জলদস্যুরা আরও সতর্ক হয়ে যেত। তখন তারা স্পেশালী আমাদের দিকে অস্ত্র তাক করে রাখত। যার কারণে নেভি শিপ গেলে আমাদের আরো সমস্যা হতো। ট্রিগার টেনে অস্ত্র আমাদের দিকে তাক করত। সব চেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে ঘুম থেকে উঠলে চোখ খুললেই দেখতাম অস্ত্র আমার দিকে তাক করা। বুধবার (১৫ মে) দুপুরে সোমালিয়ান
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু বলেছেন, আমাদের লোকজনের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুইদিন ধরে বাংলাদেশ সফর করছি।বুধবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিল। আমরা সামনের দিকে
উত্তর জনপদের মৎস্য, শষ্য ও আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় জন্ম এক সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী মশিউর রহমান রিংকুর। চার বার স্ট্্েরাক করে অসুস্থ্য রিংকু বর্তমানে আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠলেও পারছে না আগের মত আর গান গাইতে। কিন্ত মনবল রয়েছে তার, আবারও ফিরতে চান গানের ভুবনে। ২০১৬ ইতালিতে শো করার সময় প্রথমবার স্ট্রোক করেন। এরপর দেশে এসে
মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কনডেম সেলে না রাখার সিদ্ধান্ত আগামী ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। বুধবার (১৫ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আপিল
মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের খাসকান্দি এলাকার বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম জিয়াসমিন আক্তার (২৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী।নিহত জিয়াসমিনের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান। তিনি বলেন, ‘স্থানীয়রা খবর
আওয়ামী লীগের কারণে বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ফারাক্কা দিবস উপলক্ষে বুধবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ১৬ মে ‘ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে ৪৮ বছর আগে অবিসাংবাদিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে
আগামী দিনে দুই দেশের সম্পর্ক কীভাবে আরও সুদৃঢ় করা যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।বুধবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ডোনাল্ড লু’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।সাবের হোসেন বলেন, অতীত নিয়ে কোনো আলোচনা হয়নি। বর্তমান