সারাদেশে চলমান তাপপ্রবাহ কিছুটা কমে এসেছে। আগামী দু-এক দিনের মধ্যে তা আরও প্রশমিত হতে পারে। এরপর সারাদেশে বৃষ্টির দাপট থাকবে। এ সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘রেমাল’। চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির শনিবার (১৮
হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন। আজ শনিবার (১৮ মে) বিকালে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি। ডিবি সূত্রে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে গেছেন। এর আগে ৩ মে সকাল ১০টার দিকে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক। ২০২১
ভরিতে ১ হাজার ১৭৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৮ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (১৯ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম
সিরাজগঞ্জে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন সভা কক্ষে শনিবার ১৮ মে-২০২৪ সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, আইন,বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাতিক্রমী আয়োজনে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়'র সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের তালুকদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ মে) সকাল ১০টায় এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সকল শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার প্যানেল
আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর তিনজনই আওয়ামী লীগের নেতা। দলের একাধিক প্রার্থী থাকায় উপজেলাটিতে নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা বিভক্ত হয়ে পড়েছেন। দলীয় নেতাদের দিয়ে ‘স্বতন্ত্র ফর্মুলায়’ উপজেলা পরিষদ নির্বাচন করানোয় স্থানীয়ভাবে দলের মধ্যে বিভেদ আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা। দ্বিতীয় ধাপে আগামী ২১ মে আশাশুনি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করেছেন। নির্বাচনে
পটুয়াখালীর মহিপুর থানা শাখা আওয়ামী লীগের নিজস্ব অফিস কার্যালয় উদ্বোধন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমান মহিব, এমপি। শনিবার শেষ বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এই দলীয় কার্যালয়ে উদ্বোধন করেন তিনি। পরে সেখানে এক মতবিনিময় সভায় মিলিত হন। মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ মালেক আকন এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রাণ প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, সন্ত্রাস
মুসলিম সম্প্রদায়ের আসন্ন পবিত্র ঈদুল আযহা ও কুরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে বাড়তে শুরু করেছে সবধরনের ভারতীয় মসলার দাম। কুরবানির ঈদ আর মাত্র বিশ পঁচিশ দিন বাকী। এরই মধ্যে বাড়তে শুরু করেছে ভারতীয় মসলার দাম। ক্রেতা-বিক্রেতারা বলছেন, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি মসলার দাম বেড়েছে। শনিবার (১৮ মে) শনিবার সাপ্তাহিক ছুটির দিনে হিলি মসলা বাজারে ঘুরে দেখা গেছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) জনবল সংকট ও অবকাঠামোর সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর পরও রোগীর চাপ অনেক বেশি। তাই দ্রুত সব সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য খাতের সরকারি
কুমিল্লার দেবীদ্বারে সড়কের পাশে দাড়িয়ে থাকা সুমাইয়া আফরুজ (৬) নামে এক শিশুর প্রাণ কেড়ে নিল ব্রীক্স ফিল্টের ইট বহনকারী বেপরোয়া ট্রাক্টর। মেয়ের মৃত্যুতে বাবা মায়ের বুক ফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস। ঘটনাটি ঘটে শনিবার (১৮ মে) বিকেল পৌনে ৩ টায় উপজেলার পদ্মকোট গ্রামের সরকার বাড়ি মসজিদের পাশে। বিকেল সাড়ে ৩টায় স্থানীয়রা সুমাইয়া আফরুজকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
সাভারের আশুলিয়ায় ২৪ ঘন্টায় বিভিন্ন ঘটনায় পৃথকস্থান থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তসহ পরর্বতী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার (১৭ মে) বিকেলে থেকে শনিবার বিকেল পর্যন্ত সাভারের আশুলিয়ার বাইপাইল, পলাশবাড়ী, জামগড়া ছয়তলা, কান্দাইল ও কাঠগড়া পশ্চিমপাড়া থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়। নিহতরা হলো- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দিয়া ডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের মেয়ে রিয়া মনি (১৮), দিনাজপুর জেলার
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে নেমেছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শনিবার (১৮ মে) বেলা ১১টায় বরিশাল নগরের সাগরদী এলাকার মেসার্স ডোস্ট ট্রেডার্স ফিলিং স্টেশন ও এলপিজি কনভারশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা, পরিদর্শক আ. রহিম, পল্লব কুমার সাহা, সার্জেন্ট জাকির হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কার্যক্রম শুরুর পর
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোলভাতুড়িয়া গ্রামে শনিবার আওয়ামীলীগ সমর্থিত দুই সামাজিক দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২১ জন অহত হয়েছেন। ওই গ্রামের ইউপি সদস্য কুরবান আলী ও সাবেক ইউপি সদস্য কাজি মশিউর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল, ৯ জনকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
অরুয়াইলে নদী দখলের রাজত্বের অবসান হবে এমন কথা শোনা যাচ্ছে আবারও সংশ্লিষ্ট দপ্তর থেকে। আদান প্রদান হচ্ছে সংশ্লিষ্ট অফিসের চিঠি। গণমাধ্যম কর্মীরা বিশ্বস্ত সূত্রে জানতে পারে। নদী দখল করে যারা সরকারি জায়গা দখল করে দোকানপাট করেছে তাদের নামে চিঠি প্রেরণ করা হয়েছে।নদীর জায়গা গড়ে ওঠা দোকানপাট স্থাপনা। নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য লিখিত চিঠি প্রেরণ করেছেন সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা। সরাইল উপজেলা
অচিরেই আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসবে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে। শনিবার সকালে বরিশাল স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম ও স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের পিচ নির্মাণের কার্যক্রম পরিদর্শনকালে এই আশাবাদ ব্যক্ত করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। এসময় তিনি মাঠের নানা বিষয়ে খোঁজ-খবর নেন। জানা গেছে, স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে
বরিশালের হিজলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা চালানোর সময় ঘোড়া প্রতীকের কর্মী মোঃ সালাহউদ্দিনের ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালীর চিংড়ি মাছ প্রতীকের সমর্থকদের হামলায় আহত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ মাহমুদ দিপু। শনিবার ১৮মে দুপুরে কাউরিয়াযয় তার নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘোড়া প্রতীকের গণজোয়ার দেখে কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে বিভিন্নভাবে প্রপাকান্ডা
নওগাঁর আত্রাইয়ে শফির উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ উপজেলার শাহাগোলা ইউনিয়নের ছোটডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ শফির উদ্দিন শনিবার সকালে পরিবারের সবার অজান্তে নিজ বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ওই অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।শনিবার (১৮ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনও আছে বলেই ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে। এ দেশে স্বাধীনতাবিরোধীরা নির্মূল হবে, তাদের পদচিহ্ন থাকবে না। সেই অপশক্তিকে নিশ্চিহ্ন করতে
২৬টি চীনা তুলা রপ্তানিকারী কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর বেইজিংয়ের কথিত গণহত্যা এবং উইঘুরদের জোরপূর্বক শ্রমদানে বাধ্য করার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয় দেশটি। ফলে ওয়্যারহাউজ ফ্যাসিলিটি থেকে আর চীনের তুলা আমদানি করবে না যুক্তরাষ্ট্র।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) এই নিষেধাজ্ঞা জারি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হোয়াইট হাউস এসব কোম্পানির
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে সাংবাদিকরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন ছোড়েন। বলেন, পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে।শনিবার (১৮ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে কাদের বলেন, পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে
নরসিংদীতে বজ্রপাতে দুই নারীসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে৷ এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।শনিবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে আলোকবালী গ্রামের ইমন মিয়া, সুফিয়া বেগম এবং কাইয়ুম মিয়া মাঠে ধান কাটতে যান। এ সময় তাদের সঙ্গে ছিল পরিবারের আরও ৩ সদস্য। দুপুর ১২টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ৩ জন
দেবীদ্বারের উন্নয়নকে ত্বরান্বিত করতে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট দেয়ার আহবান জানান দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন। শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় দেবীদ্বার পৌরসভার ৯নং ওয়ার্ড বারেরা বাসষ্টেশনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামীলীগ নেতা গোলাম মহিউদ্দিন স্বপন মোল্লার সভাপতিত্বে এবং তোফায়েল মাষ্টারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী
শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাট্টলীর ধনপুতি বাজারে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন ইউপিডিএফ কর্মী বিদ্যাধন তিলক (৪৯) ও স্থানীয় ধন্যমনি চাকমা (৩২)।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এক ইউপিডিএফ কর্মী ও স্থানীয় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এলাকাটি দুর্গম তাই এ মুহুর্তে বিস্তারিত জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে কারণ
শনিবার (১৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি