মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৫০০ টাকা সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী। সমাবেশের সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ (১৬) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পিছনে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। জিহাদ কালিহাতীর চেচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, শুক্রবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আর বাড়িতে ফেরেনি জিহাদ। পরে
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইদ্রিস মিয়াকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গোপন সংবাদের শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে র্যাব শ্রীমঙ্গল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আসামি ইদ্রিস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। জানা যায়, গত ৬ আগস্ট সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে গাজীপুরের কোণাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের চল্লিশা উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী নৈশভোজের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বিভাগের শিক্ষার্থীরা তীব্র ঝড়-ঝঞ্ঝা ও বিদ্যুৎ-বিভ্রাট উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মন্ডল ও অন্যান্য শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত এ নৈশভোজের মূল
স্থল গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টিপাত। কিছু অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টির পাশাপাশি বেশ কিছু এলাকায় ভারী বর্ষণও হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি আজ রাতভর চলতে পারে এবং আগামীকাল দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা পোস্টকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, নিম্নচাপের প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় সকাল থেকে
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে মোট ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের মুদ্রায় এই পরিমাণ রেমিট্যান্স দাঁড়ায় ১৪ হাজার কোটি টাকার কাছাকাছি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। আগের সপ্তাহে, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলতে গেলে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ আওয়ামী লীগ তাদের ফেরিফাইড ফেসবুক পেজে রোববার (১৫ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়- ঘোনাপাড়ার ঘটনায় আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপির মিথ্যাচার করেছে। বার্তাটি হুবহু তুলে দেওয়া হলো- ‘গতকাল বিএনপি’র কিছু লোকেরা ঘোনাপাড়ায় ব্যানার বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে
বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫০০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে আগামী ডিসেম্বরে বাজেট সহায়তা হিসেবে ৪০ কোটি ডলার প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত একটি বৈঠকে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এই সহায়তার বিষয়ে নিশ্চিত করেন। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব
গত কয়েকদিন ধরে বরিশালে চলা মুষলধারে বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। নগরীর নিম্নাঞ্চলের বাসা-বাড়িতেও পানি ঢুকে পড়েছে। সিটি কর্পোরেশন জানিয়েছে, নদ-নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি, তবে বৃষ্টি কমার সাথে সাথে জলাবদ্ধতা দ্রুত নিরসন হবে বলে আশা করছেন তারা। এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী,
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রবিবার দুপুরে মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন জানিয়েছেন যে, মার্কিন সরকার অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে মার্কিন প্রতিনিধিদল সরকারের বিভিন্ন সংস্কার পরিকল্পনা ও অর্থনৈতিক সংস্কার বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ
[ঝিনাইদহ, ১৫ সেপ্টেম্বর, ২০২৪] ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জামায়াত নেতা এনামুল হক হত্যার ঘটনায় মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে। কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে ২০১৪ সালের ১ জানুয়ারি জামায়াত নেতা এনামুল হককে হত্যার ঘটনায় রোববার দুপুরে কোটচাঁদপুর আমলী আদালতে মামলার পরিধি বাড়ানো হয়েছে। মামলায় সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই বায়েম তারিকুজ্জামান। বায়েম তারিকুজ্জামান অভিযোগ করেছেন
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস-এর সত্ত্বাধিকারী মো. মজিদ (৫০) নিখোঁজ রয়েছেন। তিনি মিরাবাজার খাড়পাড়া এলাকার বাসিন্দা এবং মিতালী-৭১ এর পরিচিত মুখ। নিখোঁজের ব্যাপারে তার স্ত্রী পান্না বেগম রোববার সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৩০) করেছেন। পান্না বেগম জানান, মো. মজিদ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মিরাবাজারস্থ বাসা থেকে জিন্দাবাজারের এইচ আর গার্মেন্টস-এর উদ্দেশ্যে বের
পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন। সকালে ১১টায় শুরু হওয়া সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুল আলম খাঁন জেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি ডেঙ্গু রোগের
[ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৪] কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে এক নতুন মাত্রা দিয়েছে। প্রাচীন গ্রীক দার্শনিকদের স্বপ্নের মতো আজকের দিনে এই প্রযুক্তি আমাদের বিনোদনের অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪-এ টেলিভিশন প্রযুক্তির সাথে এআই-এর সংযোগ নতুন মাত্রা পেয়েছে, যা বিনোদনের পরিসরকে বিপ্লবিত করতে সক্ষম। সিইএস ২০২৪-এ, বিভিন্ন ব্র্যান্ড তাদের এআই-সমৃদ্ধ টিভি প্রযুক্তির নতুন ফিচার প্রদর্শন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে একটি মামলার তদন্তে পুলিশি প্রতিবেদন দুটি ভিন্ন অবস্থান গ্রহণ করেছে, যা বাদীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। একই ঘটনার বিভিন্ন বিবরণ নিয়ে পুলিশের দুই এসআই-এর একে অপরের বিরুদ্ধে ভিন্ন প্রতিবেদন দাখিল করায় মামলার ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার বিস্তারিত জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাজী ফারুক ও তার
সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যা উদ্বেগের সৃষ্টি করেছে সচেতন মহলে। ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি এবং প্রধানদের পদত্যাগে বাধ্য করার ঘটনা রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছে। এসব ঘটনার কারণে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সিলেটের অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসায় জোরপূর্বক প্রধানদের পদত্যাগের ঘটনা ঘটেছে। শিক্ষকদের বিরুদ্ধে কিছু অতি উৎসাহী ছাত্রদের দ্বারা শারীরিক হামলা এবং হেনস্থা করার
ঢাকায় সম্প্রতি পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। মো. মাইনুল হাসান বলেন, “ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানার লুটপাটের ঘটনাগুলোর বিরুদ্ধে
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরেছে গত ৫ আগস্ট, যখন প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তীব্র ছাত্র-জনতার বিক্ষোভের মুখে হাসিনা সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন। তার শাসনের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত হয়, যেখানে হাজারের বেশি মানুষ নিহত হয়। বর্তমান পরিস্থিতিতে, বাংলাদেশ ধীরে ধীরে ওই দমন-পীড়নের প্রভাব থেকে সেরে উঠছে। বিশ্বের বুদ্ধিজীবী মহল এই
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে জুলাই-আগস্টের আন্দোলনে ৮৭৫ জন নিহত হয়েছে বলে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে ৪২২ জন বিএনপির নেতাকর্মী ও সমর্থক। রোববার (১৫ সেপ্টেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন হঠাৎ করে
নওগাঁয় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি হাসমত আলী।এরআগে গতকাল শনিবার রাতে সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাঁদেরকে গেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার ছোটখাটামারী এলাকার হানিফ আলীর ছেলে মাহাবুব রহমান (৩৩) ও নওগাঁর কৃত্তিপুর এলাকার বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)।পুলিশ
বিশ্ব ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ও আল্লাহর প্রেরিত পুরুষ। তিনি আরবের জাহেলিয়া বা অন্ধকার যুগের অবসানকারী ও মানবতার মুক্তির প্রকৃত দিশারি। তিনি বিশ্ববাসীর জন্য আশীর্বাদ, মহান আল্লাহর ভাষায় রাহমাতুল্লিল আলামিন। তার প্রতি আমাদের সশ্রদ্ধ দরুদ ও সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হযরত মুহাম্মদ সা. ৫৭০ খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে
গাজীপুর, ১৫ সেপ্টেম্বর ২০২৪: গাজীপুরের যানজট সমস্যার স্থায়ী সমাধানে নতুন এক পদক্ষেপ হিসেবে আজ উন্মোচিত হলো গাজীপুর চৌরাস্তা এলাকায় দ্বিতীয় ফ্লাইওভার। এই নতুন ফ্লাইওভার নির্মাণের ফলে গাজীপুর চৌরাস্তা পার হতে সময় লাগবে মাত্র দুই মিনিট। প্রকল্পটি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে এবং এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথম ফ্লাইওভারের সফলতার পর, গাজীপুরের যানজট নিরসনে দ্বিতীয় ফ্লাইওভার নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ
ভারতে আর জি কর ধর্ষণকাণ্ডে প্রতিবাদে উত্তাল দেশটি। এসবের মাঝেই নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। এতে একের পর এক উঠে এসেছে চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার কালো অধ্যায়। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনেক অভিনেত্রীই।কেউ কেউ মামলাও করেছেন। এবার অনৈতিক প্রস্তাব প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রী বলেন, যখন আমি শোবিজের শুধুই পরিচিত মুখ। তখন সবাই আমাকে টার্গেট করতে
টানা চার দিন ধরে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে শনিবার ঢাকায়ও দিনভর বৃষ্টি হয়েছে, যা অব্যাহত আছে।রোববার (১৫ সেপ্টেম্বর) সকালের বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করে। অফিসগামী সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কষ্ট হয়েছে সবচেয়ে বেশি।সকালে দেখা গেছে, কয়েক দিনের বৃষ্টিতে বড় রাস্তাগুলোতে পানি না উঠলেও অনেক এলাকার অলিগলিতে পানি জমে গেছে। বৃষ্টির কারণে কাদাপানিতে সয়লাব সব দিক। বেসরকারি