ঝালকাঠি জেলা আদালতে ১৫ বছর পর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে পরিবর্তন এসেছে। আইন মন্ত্রণালয়ের এক আদেশে ২৫ জন আইনজীবীকে বিভিন্ন আদালতে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগের তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ঝালকাঠির পিপি হিসেবে দায়িত্ব পালন করা আওয়ামী লীগ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূল করতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধানসহ ৮ কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এই তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। আসামিদের মধ্যে আছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আবদুল্লাহ
একাত্তরে জামায়াতে ইসলামী যদি কোনো ভুল করে থাকে, তবে সন্দেহাতীতভাবে তা প্রমাণিত হলে দলটি জাতির কাছে ক্ষমা চাইবে—এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ব্রিটেনের আদালত চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে যে রায় দিয়েছে, সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি জানান,
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পার্শ্ববর্তী দেশের মিডিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রচার করার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, "মিথ্যা সংবাদ ছড়িয়ে দেশের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে, যা পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি করছে।" মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, "আপনাদের কাছে
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও একাধিকবারের কাউন্সিলর এবং মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, গত ৪ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগসহ মোট চারটি নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি মহানগর মহিলা লীগের
সিলেটে অগ্রাহায়নের শীতের অনুভূতি দেখা দিয়েছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে এসে প্রকৃতিতে হেমন্তকাল প্রবাহিত হলেও, অগ্রাহায়নে শীতের আগমন কিছুটা তাড়াতাড়ি শুরু হয়েছে। সিলেট অঞ্চলে বিশেষত গ্রামাঞ্চলে সকাল বেলা কুয়াশার উপস্থিতি এবং নগরীতে হালকা শীত অনুভূত হচ্ছে। রোদের তাপমাত্রা বাড়লেও, সকাল ও সন্ধ্যাবেলায় শীতের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তরও একই পূর্বাভাস দিয়েছে, শীতের অনুভূতি বাড়বে। সোমবার (১৮ নভেম্বর) সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা
পটুয়াখালীতে জেলা সরকারি কৌঁসুলি (জিপি) ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে আ'লীগ পন্থি আইনজীবী নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে পটুয়াখালী বার লাইব্রেরি চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহাসিন উদ্দিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মোঃ সালাউদ্দিন। বক্তারা বলেন, সরকারি গুরুত্বপূর্ণ পদে একজন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ফ্যাসিবাদ পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন। ফ্যাসিবাদ পুনর্বাসনের মিশনে যারা নেমেছেন, তাদের সাবধান হতে সতর্ক করে দিয়ে জাহিদুল ইসলাম বলেন, "যারা ফ্যাসিবাদ পুনর্বাসন মিশনে নেমেছেন, সাবধান হয়ে যান। নতুবা পরিণতি সামাল দিতে পারবেন না।" তিনি আরও বলেন, "আমরা যারা
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর এক মুদি দোকানীর লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।নিহত ব্যক্তির নাম রইচ উদ্দিন (৬৫)। পেশায় তিনি একজন মুদি দোকানী ছিলেন।মৃত রইচ উদ্দিন শাহজাদপুরের কাংলাকান্দা নতুনপাড়া গ্রামের ওমর আলী ফকিরের ছেলে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, রইস উদ্দিন নিত্যদিনের মতই গত ৩ নভেম্বর নিজ ব্যবসা প্রতিষ্ঠান মুদির দোকানে যান। কিন্তু রাত্রে বাড়ি ফিরে না আসায় পরিবারের
ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাজধানীতে বর্তমানে সবমিলিয়ে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। এর বড় একটি অংশ হলো ব্যাটারিচালিত। এ ছাড়া পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। রাজধানীর অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে
আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, হাসিনা সরকার পতনের পর লোকচক্ষুর বাইরেই রয়েছেন। বলা চলে আত্মগোপনেই আছেন এই কনটেন্ট ক্রিয়েটর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনও কাটেনি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। সামাজিকমাধ্যমে বুধবার (১৩ নভেম্বর) বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। অনেকের ধারণা বিয়ে
রায়গঞ্জ উপজেলা কর্মকর্তাদের সাথে সিরাজগঞ্জের জেলা প্রশাসক নজরুল ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবিরের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদের সঞ্চালনায়,সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনার খাদিজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, প্রানিসম্পদ কর্মকর্তা আমির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” তিনি এই মন্তব্যটি মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে করেছেন। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, "যারা ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার চেষ্টা করবে, তারা জাতির মুক্তির উদ্দেশ্যকে ধ্বংস করছে।" তিনি আরো বলেন, “এ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন। ফখরুল বলেন, "সরকারের শীর্ষ নেতারা একেক সময় একেক কথা বলছেন, তবে এসব কথাবার্তা নয়, দ্রুত নির্বাচন অনুষ্ঠান এবং প্রয়োজনীয় সংস্কারের দিকে মনোযোগ
তিতুমীর কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ নভেম্বর) ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে প্রশ্নের জবাবে অধ্যাপক নজরুল বলেন, "ওভার নাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, এটি অযৌক্তিক।" এদিকে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল ড্র করলেও প্যারাগুয়ের কাছে হেরেছিল আর্জেন্টিনা। ভোরে আবারও মাঠে নামবে দুই দল। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে এবং আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। এই ম্যাচ দিয়ে ২০২৪ সালের আন্তর্জাতিক মিশন শেষ করবে এই দুই ফুটবল পরাশক্তি। বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেস লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। আর
সিরাজগঞ্জের আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোঃ লিটন শেখ কে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে র্যাব-১২ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরাও অংশ নেন। র্যাব জানায়, গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ শহরে ব্যবসায়িক বিরোধের জেরে আশফাকুল আউয়ালকে গলা চেপে হত্যা
মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদি-মহেন্দ্রদি ইউনিয়নের প্রস্তাবিত মসজিদ নির্মাণের বালু বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের বিরুদ্ধে। প্রতিবাদ ও বিচারের দাবিতে সোমবার বিকেলে মহেন্দ্রদি গ্রামে এলাকাবাসী মানববন্ধন করেছে। স্থানীয়দের অভিযোগ, ২৩নং মহেন্দ্রদি মৌজার বিআরএস ১১৫০ নং দাগের জমি এক লাখ সত্তর হাজার টাকায় কিনেছিলেন মসজিদ কমিটির সভাপতি। গত ১৪ এপ্রিল, ২০২৪ সালে মাদারীপুরের রাজৈর সাব-রেজিস্ট্রার অফিসে ওই জমিটি রেজিস্ট্রি হয়।
পিরোজপুরে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সর্বন তার সাবেক স্ত্রী মুক্তা হালদারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, বিচ্ছেদের কয়েক বছর পরেও মুক্তা হালদার তাকে স্বামী দাবি করে একের পর এক মিথ্যা মামলা দায়ের ও হুমকি দিয়ে তাঁকে হয়রানি করছেন। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর পিরোজপুর জেলা শাখার সভাপতি এবং পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সর্বন জানান, তার দ্বিতীয়
বকেয়া বেতন এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্যাশন কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। শ্রমিকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিশোধ করা হয়নি এবং কারখানা কর্তৃপক্ষ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। বিক্ষোভকারীরা বলেন, তাদের অধিকার
আশাশুনির প্রতাপনগর থেকে রোববার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল খালেক, উজ্জ্বল হোসেন ও আনারুল ইসলাম। সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার প্রতাপনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে এই সন্ত্রাসীদের আটক করে। অভিযানে তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২টি ছুরি, ১টি কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রাম দা
আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি রাজনৈতিক দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে চান না। তবে তিনি উল্লেখ করেছেন, বিএনপি ইতোমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং তাদের মতে, সব রাজনৈতিক দলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, "আমরা দেশের বৃহত্তম দলের মতামতকে অস্বীকার করতে পারি না।" ভারতীয় সংবাদমাধ্যম
সিলেট মহানগরে সোমবার (১৮ নভেম্বর) ভোরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা। র্যাব-৯ এর অভিযানে সিলেট শহরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও সাংগঠনিক সম্পাদক দেবনাথ। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা আজ (১৯ নভেম্বর) সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন। আজকের কর্মসূচি দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে, যা সোমবার (১৮ নভেম্বর) শুরু হওয়া আন্দোলনের পরবর্তী পদক্ষেপ। বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ শুরু করার কথা ছিল। গতকাল (১৮ নভেম্বর) কলেজের শিক্ষার্থীরা মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে যানচলাচল