মেহেরপুরে বাংলাদেশ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) সকালে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে প্রথমে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা উত্তোলন করা হয়। এরপর মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি মেহেরপুরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা
কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়ি-ঘরে ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ৩১ ডিসেম্বর রাতে কৃষকদল নেতার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৭৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ ডিসেম্বর রাতে থানা চত্বরে নারী ঘটিত বিষয় নিয়ে সালিশ বৈঠক চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা
নওগাঁতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয়েছে। বুধবার বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের কেডির মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও সেখানে ফিরে আসে। র্যালি শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা। অনুষ্ঠানে
পিরোজপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১ জানুয়ারি ২০২৫, বুধবার, জেলা শাখার আয়োজনে পার্টির গৌরবময় ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর, পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে, জেলা শহরের সিআই পাড়া সড়কে,
খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। রামগড় পৌর বাজারের মধুবন শো-রুমের সামনে পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই মহিলা মাদক ব্যবসায়ী হচ্ছেন, ১০টি মাদক
নওগাঁ জেলার মহাদেবপুরে স্বর্ণ চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৯টি ব্যাংক হিসাবে ৬৬৫ কোটি টাকার লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি ২০১৪ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে এই সম্পদ অর্জন
বুধবার (১ জানুয়ারি) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর প্রধান কার্যালয়ে পূর্বাচল উপশহর প্রকল্প কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল। ৬ সদস্যের এই দলটি প্রকল্প কার্যালয়ের বিভিন্ন নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে। রাজউকের কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ করেই দুদকের দলটি রাজউকে প্রবেশ করে এবং পূর্বাচল প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনুসন্ধান শুরু করে। অভিযানে তারা প্রকল্পের প্লট বরাদ্দ-সংক্রান্ত নথি পর্যবেক্ষণ করে। জানা
আজ ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সময়ের নানা চড়াই-উতরাই পেরিয়ে এটি দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে এবং বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন হিসেবে ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, যেকোনো ত্যাগ স্বীকার করেও সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে। সেনা সদর দপ্তরে এক সাক্ষাৎকারে তিনি এই অঙ্গীকারের কথা জানান। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শান্তিশৃঙ্খলা রক্ষা, অন্তর্বর্তী সরকারকে সমর্থন, রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন, "আমরা সরকারের পাশে আছি এবং থাকব। যেভাবেই আমাদের সহায়তা প্রয়োজন হবে, আমরা
যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের শুশুয়া আছাতুন্নেছা দাখিল মাদরাসা প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়। মঙ্গলবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ৮৯ জন শিক্ষার্থীকে জ্যাকেট ও কম্বল এবং অতি দরিদ্র ৮ জন শিক্ষার্থীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ২০২৫ সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, বিগত ১৬ বছরে সংঘটিত অপরাধের বিচারের কাজ চলমান রয়েছে। নতুন বছরের শুরুতেই প্রধান বিচারপতির সম্মতি পাওয়ার পর সংস্কারকৃত
সিরাজগঞ্জের সলঙ্গায় নতুন বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে। ১ জানুয়ারি সকালে সলঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল, সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসা, শাহীন স্কুল সলঙ্গা শাখা, সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বনবাড়িয়া নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দের
রাজবাড়ীতে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি দুপুর ১২টায় জেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে রাজবাড়ী জেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সকালে স্কুল প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। সরকার প্রদত্ত নতুন বছরের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ, সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে পালিত হয়েছে। সাম্প্রতিক সময়ে যুবদল নেতা আশরাফুল ইসলাম হত্যার প্রতিবাদে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দমুখর আয়োজনের পরিবর্তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। ১ জানুয়ারি সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টায় উলিপুর উপজেলা বিএনপি অফিস
২০২৪ সাল জুড়ে সীমান্ত এলাকায় বসবাসকারী টেকনাফবাসী আতংকে দিন কাটিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ, ভারী বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে কাঁপতে হয়েছে সীমান্তের সাধারণ মানুষকে। এ বছর নতুন করে লক্ষাধিক রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ার ক্যাম্পগুলোতে প্রবেশ করেছে। যদিও সরকারের তথ্য অনুযায়ী, সংখ্যাটি ৬০ হাজার। সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার থাকার পরও এসব রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, গত দেড় দশক ধরে বই উৎসবের নামে শিক্ষার্থীদের জন্য অর্থের অপচয় হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসায় এবং বই ছাপানোর কাজ দেরিতে শুরু করায় কিছু সংশোধন এবং পরিমার্জন করতে হয়েছে। এর
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় তিনতলা ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ১৬ বছরের স্কুলছাত্র ইসতিয়াক হোসেনের। তিনি বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র সন্তান ছিলেন। নিহত ইসতিয়াক হোসেন তার বন্ধুদের সাথে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে পৌর
প্রেম কোনো বাধা মানে না, দূরত্বও প্রেমের পথে বাধা সৃষ্টি করতে পারে না—এটি প্রমাণ করেছে ইন্দোনেশিয়ার তরুণী ট্রীয়ানি। প্রেমের টানে হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে তিনি সিঙ্গাপুর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে আসেন, তার ভালোবাসার মানুষ সৌদি প্রবাসী জুবায়ের হাওলাদারের কাছে। মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মোঃ হুমায়ুন কবির হাওলাদারের ছেলে জুবায়ের হাওলাদারের সঙ্গে ট্রীয়ানির পরিচয় হয় সামাজিক
উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই মেলার জন্য প্রয়োজনীয় অর্থ সরকার সরবরাহ করবে। বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, "মানুষ মাত্রই উদ্যোক্তা। মানুষের কাজ
নতুন বছরের শুরু থেকেই ডলারের দাম আরও বাজারমুখী করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য অনুমোদিত ব্যাংক শাখাগুলো তাদের গ্রাহক এবং ডিলারদের সঙ্গে আলোচনা করে ডলারের দাম নির্ধারণ করতে পারবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ২০২টি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের সন্ধান পেয়েছে। এসব অ্যাকাউন্টে মোট ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা হয়েছে, যার মধ্যে ২২৩ কোটি ৭৩ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে এসব অ্যাকাউন্টে ১২ কোটি ৯৪ লাখ টাকা জমা রয়েছে। বিএফআইইউয়ের তথ্যমতে, ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর বা চিন্ময় কুমার দাসের
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হবে। তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ শুনানিতে উপস্থিত থাকতে পারছেন না। তিনি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে হৃদরোগজনিত সমস্যার কারণে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যান এবং