মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬২৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অনুসন্ধান

অনুসন্ধানের ফলাফল (১০২৭৮১)

১০২৭৮১ টি ফলাফলের মধ্যে ১৩৬৯ থেকে ১৩৯২ টি দেখানো হচ্ছে

পৃষ্ঠা ৫৮/৪২৮৩

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

ইরানি বাহিনী সংযুক্ত আরব আমিরাতের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে—এমন অভিযোগ তুলে ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে এমন উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন এবং আর্থিক আদান-প্রদান

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যেই ঢাকাসহ কয়েকটি এলাকায় ডেঙ্গু ভাইরাসের ধরনে বড় পরিবর্তনের তথ্য দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। বিগত চার বছর দেশে ডেন-২ ধরন বেশি সক্রিয় থাকলেও এবার ঢাকায় ডেন-৩ ধরন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিবর্তনের কারণে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন ৭০৩ জন

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মকর্তা আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ আগস্ট) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রশাসনের অভিযোগ, তারা এমন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন, যা যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী দেশটির জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জাপানের নাগরিক তোমোকো আকানে এবং সেনেগালের নাগরিক

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট দিতে সংসদ সদস্যদের নির্ধারিত সময়ে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করতে হবে। প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে

স্বামীর জানাজায় যেতে দীপু মনির প্যারোলের আবেদন

স্বামীর জানাজায় যেতে দীপু মনির প্যারোলের আবেদন

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষা মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্যারোলে মুক্তির আবেদন নিয়ে তাঁর আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন। বুধবার সকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্যারোলে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত

যুদ্ধবিরতির মেয়াদ শেষ, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে নতুন উত্তেজনা

যুদ্ধবিরতির মেয়াদ শেষ, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ গত সোমবার শেষ হয়েছে। উভয় পক্ষই এর মেয়াদ আর না বাড়ানোর কথা জানিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানোর আহ্বান জানিয়েছেন। বিপরীতে ইরান জানিয়েছে, প্রয়োজন হলে আরও কঠোর রণকৌশল নেওয়ার প্রস্তুতি রয়েছে। ফলে চলমান সংঘাত ও হরমুজ প্রণালিকে ঘিরে সংকট নতুন করে চরম অনিশ্চয়তার

সংঘাতের ধাক্কায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

সংঘাতের ধাক্কায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে উঠেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১

সাত অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কসংকেত জারি

সাত অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কসংকেত জারি

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে

কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এ ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘হোটেল

আস্থাভাজন এনবিআর গড়তে রাজস্ব কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আস্থাভাজন এনবিআর গড়তে রাজস্ব কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের ওপর বহুলাংশে নির্ভরশীল। জনগণ ও করদাতারা এনবিআরকে নির্ভরযোগ্য ও আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। তাই করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব রাজস্ব কর্মকর্তাদের নিতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন

ভাতা পেতে আবেদন করুন, সময় বাড়িয়ে দিল সরকার

ভাতা পেতে আবেদন করুন, সময় বাড়িয়ে দিল সরকার

সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা ব্যক্তিদের সুবিধার্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য আগ্রহী আবেদনকারীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের

বিএনপি ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে: গোলাম পরওয়ার

বিএনপি ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে: গোলাম পরওয়ার

বিএনপি ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে এবং এর পরিণতিও সেদিকেই যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের প্রথম ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে সময়ক্ষেপণ, নীতিগত দ্বিধা, সিদ্ধান্তহীনতা এবং বাস্তব ফলাফলের ঘাটতি স্পষ্ট হয়েছে। জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সুস্পষ্ট সাফল্য সরকার দেখাতে পারেনি। মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘সরকারের ছয় মাসের মূল্যায়ন’ নিয়ে আয়োজিত সংবাদ

গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুইজনকে কারাদণ্ড

গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুইজনকে কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নবাব আলীর নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন—ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. তারিকুল ইসলাম শাওন (২৮) এবং গোপালপুর উপজেলার আভূঙ্গী চরপাড়া গ্রামের মৃত

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পতিত ও পরিত্যক্ত জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের কৃষক ইমামুল হোসেন মাত্র দুই বিঘা জমিতে পেয়ারা বাগান করে সাফল্য পাওয়ার পর স্থানীয় অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইমামুল হোসেন উন্নত জাতের ‘গোল্ডেন এইট’ ও ‘গোল্ডেন টেন’-এর ৬৭টি চারা রোপণ করে বাগান শুরু করেন। আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ

সুগন্ধা নদীতে উৎসবের আমেজে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

সুগন্ধা নদীতে উৎসবের আমেজে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ঝালকাঠির সুগন্ধা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকার ৯টি দল অংশ নেয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঢাক-ঢোল ও উৎসবের আমেজে প্রতিযোগীরা বৈঠা চালিয়ে দ্রুতগতিতে নৌকা এগিয়ে

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি কালো রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে শ্রীমঙ্গল শহরতলীর বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলিতে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার

সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় ঢাকা যায় না: পাকিস্তান

সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় ঢাকা যায় না: পাকিস্তান

বলিউড ধাঁচের তথ্যচিত্র নির্মাণ করে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা আড়াল কিংবা ইতিহাস পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের নির্মিত ‘অপারেশন সিন্দুর’ নামের একটি তথ্যচিত্রের সমালোচনা করে এ মন্তব্য করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, ওই তথ্যচিত্রে সাম্প্রতিক সংঘাতের ঘটনাগুলোকে একপাক্ষিকভাবে উপস্থাপন করে ভারতের সামরিক সাফল্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বাস্তবতার সঙ্গে

টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজারের টেকনাফে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম সোলতান আহমদ (৩৮), তিনি দক্ষিণ হ্নীলা এলাকার বাসিন্দা। তল্লাশিকালে সিএনজির যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: আব্দুস সালাম পিন্টু এমপি

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: আব্দুস সালাম পিন্টু এমপি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গোপালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের নিজ বাসভবনে পরিবারবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন,

টেকনাফে বিজিবির অভিযান: ২০ হাজার ইয়াবা ও নৌকা জব্দ

টেকনাফে বিজিবির অভিযান: ২০ হাজার ইয়াবা ও নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফে মুষলধারে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে মাদক পাচারের চেষ্টা চালানো হলেও বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও পাচারে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার নাফ নদী সীমান্তে এ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের ২ বিজিবির আওতাধীন নাজিরপাড়া বিওপির একটি আভিযানিক দল নাফ নদীর

শ্রীমঙ্গলে ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, পাঠদান কার্যক্রম গতিশীলকরণ, শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম বিষয় নিয়ে উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসা মো.

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

বেহুলা ভাসান বা শ্রাবণের ডালা ভাসান কেবল একটি লোকাচার নয়, এটি বাংলার লোকবিশ্বাস, মনসামঙ্গল কাব্যের কাহিনি, নদীমাতৃক জীবন ও গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতিফলন। সময়ের পরিবর্তনে বাংলার অনেক প্রাচীন লোকাচার হারিয়ে গেলেও মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় এখনো টিকে আছে এই ঐতিহ্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় প্রতিবছর শ্রাবণ মাসের শেষ দিকে যমুনা নদীর তীরে বেহুলা ভাসানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

রাজবাড়ীতে একই দিনে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

রাজবাড়ীতে একই দিনে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

রাজবাড়ীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ও দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা

আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ

আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া মাহালী পাড়ায় আদিবাসী সম্প্রদায়ের জমি জবরদখলচেষ্টা ও হামলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন দেলোয়ার হোসেন (৩৫), মনিরুল ইসলাম (৩০), আবুল কালাম (৫০), মিজানুর রহমান (৭৪), মোস্তাফিজুর রহমান (২৮), নাসির উদ্দিন (৩২), জালাল উদ্দিন (৩৮) ও হারুনর রশিদ (৪২)। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের মাহালী

......