২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক দুই আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। হাইকোটের বিচারপতি আব্দুল আওয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলৈ মোতোহার হোসেন সাজু বিষিয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে তাকে হুইল চেয়ারে করে হাজির করা হয়। এ কারাগারেই দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি রয়েছেন খালেদা জিয়া। আজ এ মামলার অভিযোগ গঠন শুনানির
ঘুষ নেয়ার মামলায় দণ্ডিত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে জামিন দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাজমুল হুদাকে জামিন দেয়া হয়েছে। হাইকোর্টের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে নাজমুল হুদার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে সোমবার এ আদেশ দেয়া
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক হবে আগামীকাল মঙ্গলবার। সভায় ৯টি প্রকল্প উপস্থাপন করা হবে। ওই দিন সকাল ১০টায় শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হবে। সভাশেষে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম বলেন, নতুন সরকারের প্রথম একনেক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সভায় মোট ৯টি প্রকল্প উপস্থাপন করা হবে। পরিকল্পনা বিভাগ জানিয়েছে,
ভারতে সেলিব্রেটিদের রাজনীতিতে আসা ও জনপ্রতিনিধিত্ব করার রেওয়াজ বহুদিনের। ক্রিকেট ও চলচ্চিত্রাঙ্গনের অনেকেই এই পথ মাড়িয়েছেন। তাদের অনেকে ভোট করে জিতেছেনও। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন বলিউড সেনসেশন কারিনা কাপুর। শোনা যাচ্ছে- কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছেন এ সুদর্শনী। কংগ্রেস চাইছে মধ্যপ্রদেশ থেকে তাদের মনোনয়ন নিয়ে ভোট করুক কারিনা। পতৌদি পরিবারের এই পুত্রবধূকে নির্বাচন করার প্রস্তাব দিয়ে রেখেছে কংগ্রেস।
বিশ্বজুড়ে বাড়ছে ধনী ও দরিদ্রদের মধ্যে বৈষম্য। এর বড় শিকার হচ্ছেন নারীরা। সুইজারল্যান্ডের দাভোসে সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দারিদ্র্য বিরোধী প্রচারণা প্রতিষ্ঠান অক্সফাম। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সম্পদের বৈষম্যের বিষয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রকাশিত অক্সফামের এক রিপোর্টে বলা হয়, বছরে বিলিয়নিয়রদের বার্ষিক সম্পদের পরিমাণ বাড়ছে গড়ে ১২ শতাংশ। যেখানে বিশ্বের
বাংলাদেশে এবারের সংসদে সংরক্ষিত নারী আসনের জন্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে। ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগের জন্যে নির্ধারিত ৪৩টি আসনের জন্যে এবারই সর্বাধিক সংখ্যক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক কর্মী ও তারকাদের সংখ্যা উল্লেখযোগ্য। অভিনেত্রী সারাহ বেগম কবরী ছাড়াও ফরম কিনেছেন মৌসুমী, শমী কায়সার, তারিন জাহান, রোকেয়া প্রাচী, অঞ্জনা, অরুণা বিশ্বাসসহ অনেক নতুন তারকাও। মনোনয়ন ফরম কিনতে
রাজধানীর বারিধারায় যমুনা ব্যাংকের একটি বুথের ভেতর থেকে শামীম (২৪) নামে একজন নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ভাটারা থানার ডিউটি অফিসার এসআই বিলকিস বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসআই বিলকিস বেগম জানান, ‘বারিধারা ‘জে’ ব্লকের হাতিল ফার্নিচারের নিচে যমুনা ব্যাংকের এটিএম বুথ থেকে লাশটি উদ্ধার
বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলে আশ্রয় দেবে পুলিশ। এমন ঘোষণা দিয়েছেন ভারতের রাজস্থান সরকারের পুলিশ দফতর। প্রেম করেছেন; অথচ পরিবার মেনে নিচ্ছে না। পারিবারিক আপত্তির কারণে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে হচ্ছে যেসব জুটিকে, তাদের জন্য এটি সত্যিই সুখবর। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রাজস্থান সরকারের পুলিশ সদর দফতর পলাতক দম্পতিদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির কথা ভাবছে। রাজস্থান পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর
কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম বলেছেন, শুধু শিক্ষিত মানুষ হলে হবে না। শিক্ষিত মানুষ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে দেশ গঠনের কাজে অংশ নিতে হবে। পরীক্ষার জন্য পড়ালেখা না করে মানুষ হিসেবে নিজেকে গড়ার জন্য পড়তে হবে। তাহলেই সফলতা আসবে। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে ছাত্রদের সংগঠন ‘প্রত্যাশা’র আয়োজনে বিশাল গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা
আজ সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দিন ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে গ্রহণটি শুরু হয়ে বেলা ১টা ৪৮ মিনিটে গ্রহণ শেষ হবে। বেলা ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে
নতুন মন্ত্রিসভার সদস্যের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরুতে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করবেন। প্রধানমন্ত্রী বলেন,
একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার এ বৈঠকে মন্ত্রিপরিষদের সব সদস্য উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এ বৈঠকে ছয়টি আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে- সংসদের
বিরাট কোহলি এ যুগের সেরা ব্যাটসম্যানদের একজন। ওয়ানডেতে হয়তো সবার সেরা-ই। তবে সর্বকালের সেরাদের তালিকা করলে ভারতীয় অধিনায়ক কোন জায়গায় থাকবেন, সেই হিসেব নিকেশ হয়তো তার ক্যারিয়ার শেষ হলে করা যাবে।অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক অবশ্য ওত সময় অপেক্ষা করতে রাজি নন। তার মতে, ওয়ানডে ফরমেট ধরলে কোহলি এখনই সর্বকালের সেরা ব্যাটসম্যান হয়ে গেছেন। ক্লার্কের ভাষায়, ‘আমার কাছে বিরাট কোহলি
কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন নতুন এদিন ধার্য করেন। মামলার এজাহারে বাদী শফিক তুহিন উল্লেখ করেন, গত ১ জুন আনুমানিক রাত
চার থানার ওসির রদবদলের আদেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাতিল করা হয়েছে গত ১৯ জানুয়ারির তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রদবদলের আদেশ। রোববার (২০ জানুয়ারি) ডিএমপি সদর দফতরের এক অফিস আদেশে এ বদলির ঘোষণা দেয়া হয়। সোমবার ঢাকা মহানগর পুলিশের কদমতলী থানার ওসি মো. আব্দুল জলিলকে গেন্ডারিয়া থানায় ও শেরেবাংলা নগর থানার গনেশ গোপাল বিশ্বাসকে মোহাম্মদপুর থানায় বদলি করা
একাদশ সংসদের যাত্রা শুরু হয়ে গেছে। ৩০ ডিসেম্বর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আওয়ামী লীগ টানা তিনবারের মতো সরকার গঠন করেছে। আগামী ৩০ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন। শেখ হাসিনার নেতৃত্বাধীন হ্যাটট্রিক মন্ত্রিসভা এবারে চমকে ঠাসা। ৪৭ সদস্যের মন্ত্রিসভার বেশিরভাগই নতুন। সংসদের গুরুত্বপূর্ণ পদগুলো নির্ধারণেও চমক থাকবে এমন আভাস পাওয়া গেছে। স্পিকার পদটিতে যিনি আছেন তিনিই থাকছেন, এটি মোটামুটি নিশ্চিত। সংসদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারাবন্দীদের তৈরি জামদানি শাড়ি উপহার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার প্রধানমন্ত্রী যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে। এ সময় তিনি দুটি শাড়ি উপহার পান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অধাক এই তথ্য নিশ্চিত করেন। বলেন, ‘প্রধানমন্ত্রী সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয় পরিদর্শনে আসেন। বিভিন্ন নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার স্বরূপ কারাবন্দি কর্তৃক প্রস্তুতকৃত জামদানি শাড়ি প্রদান করেন
জিন বিজ্ঞানী কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের বাসিন্দা ড. আবেদ চৌধুরী উদ্ভাবন করেছেন ‘রঙিন ভুট্টা’। গতকাল রবিবার দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার সফল কৃষক, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের সম্মুখে নতুন উদ্ভাবনী ‘রঙিন ভুট্টা’ নিয়ে বিস্তর কথা বলেন। জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী বলেন, ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমাণ খুবই বেশি। এটিকে নিউ নিউট্রেশন বলা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর তোপের মুখে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ। রোববার বিমান বাংলাদেশ এয়ারলান্সের প্রধান কার্যালয় বলাকা পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী ভাড়া নেয়া ইজিপ্ট এয়ারের নষ্ট দু'টি এয়ারক্র্যাফটের বিপরীতে মাসে ১০ কোটি টাকা গচ্ছা দেয়ার বিষয়ে জানতে চান। কী কারণে বা কার স্বার্থে বছরে ১২০ কোটি টাকা গচ্ছা দেওয়া হচ্ছে
কোচিং বাণিজ্যের অভিযোগে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদক হটলাইনে (১০৬) অভিযোগের প্রেক্ষিতে ওই দুটি স্কুলে অভিযান চালায় দুদক টিম। দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব এবং উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান চালায়। সরেজমিন
প্রতিটি ভালো কাজের জন্যই রয়েছে সাওয়াব বা প্রতিদান। যে যেমন ভালো কাজ করবে সে তেমন সাওয়াব বা প্রতিদান পাবে। কিন্তু এমন কিছু কাজ বা আমল রয়েছে, যা বাস্তবায়ন না করলেও সাওয়াব বা প্রতিদান পাওয়া যায়। এমনই একটি আমল ভালো কাজের সংকল্প বা নিয়ত করা। হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে ভালো কাজের মাধ্যমে যেমন জীবন অতিবাহিত করার নসিহত
খাদ্যের মান নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এবার দেশের বিভিন্ন স্থানের রেস্তোরাঁর মান নির্ধারণে স্টিকার পদ্ধতি চালু করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রবিবার রাজধানীর পল্টনের ফারস হোটেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। মন্ত্রী বলেন, আপনাদের যারা ‘এ+’ প্লাস ও ‘এ’ গ্রেড পেলেন আমরা আশাকরি সরকারের দেওয়া এই স্বীকৃতিটুকু ধরে রাখবেন।
পার্কে বসে নারীদের নামাজ পড়া নিয়ে বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল ভারতের উত্তর প্রদেশের একটি শহর নয়ডা। শুক্রবার দেশটির পুলিশ বাইরে এসে নামাজ পড়তে বাধা দিলে এই উত্তেজনা দেখা দেয়। নোটিস দিয়ে পুলিশ জানায়, জনসাধারণের জন্য ব্যবহৃত এলাকায় যেন ধর্মীয় কার্যকলাপ না হয়। এমনকি শুক্রবারের নামাজও পড়া যাবে না। কোনও সংস্থার কর্মীরা এমনটা করলে সেই সংস্থাকেই কাঠগড়ায় তোলা হবে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়,