ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার ৭ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র ইতোমধ্যে জারি করা হয়েছে। ইসি সূত্র জানায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ৪৯ এর উপবিধি (১) অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার ৭ দিনের
বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে প্রবেশের পর চীনা নাগরিকদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন বাসায় অবস্থান করতে হবে। ইমিগ্রেশন পার হওয়ার আগেই তাদের কাছ থেকে নাম ও ঠিকানাসহ বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে এবং তিনি নিজে থেকেই দুই সপ্তাহ বাসা থেকে বের হবেন না এই মর্মে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার
বয়স মাত্র ১৭। এতটুকুন বয়সে খেলছেন লিওনেল মেসিদের কাঁধে-কাঁধ মিলিয়ে। এবার সত্যিকারের লিওনেল মেসির সহায়তায় লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে জোড়া গোল করার ইতিহাস গড়লেন বার্সেলোনার ‘নতুন মেসি’ আনসু ফাতি। তরুণ এই ফুটবলারের জোড়া গোলে ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। সে সঙ্গে লা লিগায় নিজেদের অবস্থান দুই নম্বরেই ধরে রাখতে সক্ষম হলো কাতালানরা।
সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ সোমবার সকাল ১০টায় শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নফাঁস বিষয়ে গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক রয়েছে। কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে। এজন্য গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র
রাজধানীর কুড়িলে একটি দোকানে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। সোমবার (৩ ফেব্রুয়ারি) ১০ টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুড়িলে একটি লেপ-তোষকের দোকানে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এদিকে চট্টগ্রামের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় একসঙ্গে পুড়েছে চারটি বস্তির কয়েকশ ঘর। ইনিউজ ৭১/এম.আর
যানজটে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না অনেক এসএসসি পরীক্ষার্থী। এ কারণে নিবন্ধন খাতায় তাদের দেরির কারণ ও অন্যান্য তথ্য দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। আজ সকালে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই কেন্দ্রে দেখা গেছে, ১৭ জন পরীক্ষার্থী নির্ধারিত সময় উপস্থিত হতে পারেননি। পরে খাতায় তাদের তথ্য
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের উহান থেকে ফিরে এসেছেন ৩১২ জন বাংলাদেশি। গত শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে তাদের ফিরিয়ে আনা হয়। বিমানবন্দরে অবতরণের পর শরীরে জ্বর থাকায় সাতজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজন সন্তানসম্ভবা গৃহবধূকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পাঠানো হয়। ফিরে আসাদের মধ্যে ৩০২ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে আশকোনা হজক্যাম্পে। আশকোনা হজক্যাম্পে নেয়া ৩০২ জনকে পূর্ব
কুমিল্লার বরুড়া থানায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে দুই এএসআইকে ক্লোজড করা হয়েছে। উপজেলার শাকপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে ব্যবসায়ী ফরিদ আহমেদকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগে বরুড়া থানা পুলিশের এএসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেনকে রোববার রাতে ক্লোজড করা হয়। ওই ব্যবসায়ীর অভিযোগ, গত ২০ জানুয়ারি রাত ৯টার দিকে এএসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেন ফরিদকে গাঁজা দিয়ে ফাঁসান। এ সময় শিপন
০৪ ফেরুয়ারী মঙ্গলবার কুয়াকাটায় যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাকে স্বাগত জানানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। অপৃতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাত্তা। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪ টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইন সংলগ্ন হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি গার্ড অব
নিউইয়র্কে ব্রুকলিনের কোনি আইল্যান্ডে অদ্ভুত এক প্রাণী ধরা পড়েছে। টিকটকে এক ইউজার প্রাণীটির একটি ভিডিও শেয়ার করেছেন। আর ভিডিওটি ১৪ লাখ শুধু লাইক পেয়েছে। আর কমেন্ট পেয়েছে প্রায় ২০ হাজার। ভিডিওটি দেখা হয়েছে ৬২ লাখ বার। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের। প্রাণীটি দেখতে কিছুটা স্কুইড বা অক্টোপাসের মতো। তবে অক্টোপাসের মতো এতে আটটি শুঁড় নেই। রয়েছে একটি বড় শুঁড়ের মতো অংশ,
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট কমিটির প্রধান হলেন সাবেক টেস্ট স্পিনার ইকবাল কাসিম। এ কমিটি পরিচালনা করবে পাঁচ সদস্যের প্যানেল। ইকবাল কাসিমের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন- আরেক সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, নারী ক্রিকেটারদের প্রতিনিধি উরুজ মুমতাজ, সাবেক পেসার উমর গুল ও সাবেক ওপেনার আলী নাকভি। এর আগে পিসিবি ক্রিকেট কমিটির প্রধান ছিলেন ওয়াসিম খান। সদ্য সেই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
পায়ে দড়ি বেঁধে ভারতে এক শিক্ষিকাকে ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের নন্দনপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর আনন্দবাজার। স্থানীয় সূত্রের বরাতে খবরে বলা হয়, নন্দনপুরের বাসিন্দা স্কুলশিক্ষিকা স্মৃতিকণা দাসের জমি ‘দখল’ করে রাস্তা তৈরি করেন স্থানীয় তৃণমূল নেতা অমল। বাধা দিতে গেলে অমল তার সঙ্গীদের নিয়ে ওই নারীর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী আলেয়া সারোয়ার ডেইজী (লাটিম প্রতীক) হেরে গেছেন। এই ওয়ার্ডে ৬ হাজার ৩১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু। আর ডেইজী পেয়েছেন ২ হাজার ৯১ ভোট। পরাজয়ের পর ডেইজী সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে পরিবারকে সময় দেবেন। আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে পরিবারের কাছে চলে
চীন থেকে সরাসরি বরিশালের গৌরনদীতে নিজ গ্রামে এসেছেন হেলাল শিকদার (২৫) নামের এক মেডিকেল ছাত্র। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে গ্রামের বাড়ি গৌরনদী পৌরসভার উত্তর পালরদী এলাকার বাড়িতে আসেন তিনি। হেলাল ওই এলকার সৌদি প্রবাসী জালাল শিকদারের ছোট ছেলে। হেলাল মেডিকেল পরীক্ষা না করে বাড়িতে আসায় গ্রামবাসীর মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, উপজেলার উত্তর পালরদী
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে চীনের উহান শহরে খুব দ্রুত একটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, মাত্র ১০ দিনে তৈরি এই হাসপাতালটি হয়তো সোমবারই খুলে দেয়া হবে। চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত তিন শতাধিকের বেশি মানুষের মৃত্যু হয়েছে। [https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/9147/production/_110719173_gettyimages-1197616253.jpg] কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় চীনে দুটো হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। তার একটি হুশেনশান হাসপাতাল - যার আয়তন ২৫,০০০ বর্গমিটার। [https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/174E1/production/_110675459_gettyimages-1195703718.jpg] তারা আশা
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী নোবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার সকাল পর্যন্ত চীনে ৩৬১ জন মারা গেছেন। এ ভারাইসের উৎপত্তিস্থল চীনের উহানে আটকে থাকা নাগরিকদের দেশে ফিরিয়ে নেবে না পাকিস্তান। প্রিয়জনদের স্বার্থেই তাদের উহানে থাকতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ইমরান খান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এমন এক সময় এই মন্তব্য এসেছে, যখন বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক তাদের
চীনজুড়ে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে নতুন করে ৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৬২০ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬১ জনে। অপরদিকে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি এ খবর জানিয়েছে। প্রাণঘাতি এ ভাইরাসে চীনের বাইরে প্রথমবারের মত ফিলিপাইনে ৪৪ বছর বয়সী এক ব্যক্তি গতকাল মারা গেছেন।
আজ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সূচি অনুযায়ী নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ সকালে রাজধানীর তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন করবেন। এ বছর ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার শৈত্য প্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তৃতি লাভ করতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায়
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সদ্য সমাপ্ত ঢাকা সিটি নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি। যে ফলাফল ঘোষণা করা হয়েছে তা একটা তামাশা। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। এ সময় তার দুই পাশে দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। ভোট কারচুপির
ঢাকার সিটি নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে। নির্বাচনে ৩৪ নম্বর ওয়ার্ডের (রায়ের বাজার) নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ হোসেন খোকন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সুমন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খোকন তার দু’জন অনুসারীসহ ঢামেক হাসপাতালে এসে এ হুমকি
আল্লাহ তাআলা কুরআনুল কারিমের অনেক জায়গায় বারবার শিরক করা থেকে বিরত থাকতে বলেছেন। শিরকে বড় জুলুম বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার সাব্যস্ত করার ব্যাপারে নিষেধ করেছেন। আল্লাহ বলেন- ‘যখন লোকমান উপদেশস্বরূপ তার ছেলেকে বলল- হে ছেলে! আল্লাহর সাথে শরিক করো না। নিশ্চয় আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়।’ (সুরা লোকমান : আয়াত ১৩) আল্লাহর অধিকারের সঙ্গে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুত্রের এসএসসি পরীক্ষার আসন দেখতে গিয়ে পিতা নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনায় আহত হয়েছে এক পরীক্ষার্থী। নিহত ব্যক্তির নাম- মো. খোরশেদ আলম (৬৮)। তার বাড়ি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সলিমগঞ্জ এ আর এস উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমীরুল ইসলামের পরীক্ষার আসন কোন কক্ষে পড়েছে তা দেখতে সলিমগঞ্জ বালিকা
পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিগত দশ বছরে এই অঞ্চলের দেশসমূহের মধ্যে আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার বিষয়ে বিভিন্নমূখী উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে সরকার প্রতিবেশী দেশসমূহের সাথে আন্ত:সংযোগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। ২০১৯ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারত হতে পণ্য আমদানী-রপ্তানীর জন্য