শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ২১ তম স্প্যান বসানোর কাজ চলছে। স্প্যানটি ৩২ ও ৩৩ নম্বর পিলারের উপর বসানো হবে। এতে সেতুর ৩ হাজার ১৫০ মিটার দৃশ্যমান হবে। আজ মঙ্গলবার সকালে কুয়াশার কারণে দেরিতে (১১টায় দিকে) স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। গতকাল সোমবার স্প্যানটি মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে আনা হয়েছে। স্প্যানটি মাওয়া থেকে ভাসমান ক্রেনের সাহায্যে এনে ৩২ ও ৩৩
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসর নিয়ে প্রশ্ন শুনতে হলো জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীক মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে মাহমুদউল্লাহ মনে করেন, এটি সম্পূর্ণ মাশরাফির ব্যক্তিগত বিষয়। পাশাপাশি মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের জন্য তাকে স্যালুটও জানিয়েছেন মাহমুদউল্লাহ। গতকাল সোমবার ঢাকা প্লাটুনের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, 'আমি মনে করি, এটা (অবসর) পুরোপুরি মাশরাফি ভাইয়ের সিদ্ধান্ত। আমি এ
বিমানবন্দরে এক যাত্রীর পেটের ভেতর থেকে ৫০ লাখ টাকার সোনা উদ্ধার করেছেন গোয়েন্দারা। গতকাল সোমবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ সোনা উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার রাত ৯টায় মোহাম্মদ মোরশেদ নামের এক যাত্রী এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন। তার পেটের ভেতর থেকে এ সোনা উদ্ধার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের রাউজান। চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি
অধিকৃত কাশ্মীর উপত্যকাসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তুষারধসে অন্তত ৫৭ জনের প্রাণহানি ও আরও অনেকেই নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, পাকিস্তানজুড়ে তুষারধসে গত ২৪ ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেশটির অন্তত দু'জন সরকারি কর্মকর্তা বলেছেন, আজাদ কাশ্মীরের নীলাম উপত্যকায় তুষারধসের ঘটনায় অনেক গ্রামবাসী আটকা পড়েছেন। ওই এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনাও ঘটেছে। এক কর্মকর্তা
ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে এক হ্যাকারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১৩ জানুয়ারি, ২০২০ রাত ৮.৩০ টায় পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মোঃ মোক্তার হোসেন বাবু (২১)। সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর, ২০১৯ তারিখে bissoy.com নামক একটি বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক হয়। হ্যাকিংয়ের ঘটনায় ১২ জানুয়ারি, ২০২০ তারিখে পল্লবী থানায় ডিজিটাল
ভবিষ্যতের সার্ভেইলেন্স আর সিকিউরিটির ১০০% নিশ্চয়তা দিতে বিশ্বের প্রতিটি গবেষনা সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে প্রচলিত প্রযুক্তিগুলো (যেমনঃ সিসি টিভি ক্যামেরা, বায়োমেট্রিক ফিংগারপ্রিন্ট রিকগইশন, ফেস রিকগনিশন, আইরিশ স্ক্যানিং, স্যাটেলাইট ইমেজিং) সর্বোচ্চ সুরক্ষা দিতে অক্ষম। তাই প্রতিনিয়ত নতুন কিছু আবিস্কারের উদ্দেশ্যে বিশ্বের উন্নত দেশগুলো সবসময় কাজ করে আসছে। ভবিষ্যতের এরকম একটি সম্ভাবনাময় প্রযুক্তি হচ্ছে গেইট রিকগনিশন (Gait Recognition) Gait অর্থ
৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে বলে রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্ট এ আদেশ দেন। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে বাদী পক্ষ। গতকাল সোমবার সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হয়। আজ আদের তারিখ ধার্য করেন বিচারপতি
ওড়না নিষিদ্ধ নয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। বরং ক্রস বেল্টের বাইরে অতিরিক্ত ওড়না নিয়ে স্কুলে আসতে বারণ করা হয়েছে। অনেকে বিষয়টি না বুঝে এক প্রকার গুজব ছড়াচ্ছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা। তিনি জানান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ওড়না বা হিজাব নিষিদ্ধ করা হয়েছে ফেসবুকে কদিন ধরে এমন একটি গুজব ছড়ানো হয়েছে। ওড়না বা হিজাব
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের তালাবদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে গেলে তাকে তালাবদ্ধ করা হয়। শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টায় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে বৈঠক করতে আসেন গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) জুয়েল রানা তার কাছে উপাচার্যের বৈধতা, বিবিএ ও ফিজিওথেরাপি বিভাগের সমস্যা, কেন্দ্রীয় ছাত্র সংসদের
নির্বাচনের ভোট অনুষ্ঠান এবং ফল ঘোষণা, এটাই শেষ খেলা নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, তারা (আওয়ামী লীগ) মনে করতে পারে এটাই ফাইনাল খেলা। কিন্তু এবার বিএনপি এবং বিরোধী দলগুলো ঘোষণা করেছে, যদি দুই নম্বরি করা হয়, তাহলে ৩০ তারিখ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে গত ২৪ ডিসেম্বর নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। নিয়োগে ২০১৩ সালের শিক্ষক নীতিমালা অনুসরণ না করায় ১৬ জন নিয়োগ প্রার্থীদের পক্ষে করা এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর ও রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ
ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছে আর্নেস্তো ভালভার্দে। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন আরেক স্প্যানিশ কোচ। নতুন এই কোচের নাম কুইক সেতিয়ান। লাস পালমাস, রিয়াল বেটিস ও লেভান্তের সাবেক এই কোচ এবার মেসি-গ্রিজম্যানদের দায়িত্ব নিলেন। যদিও গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমি থেকে বার্সা বিদায় নেয়ার পরপরই কোচ আর্নেস্তো ভালভার্দেকে বহিষ্কারের গুঞ্জন উঠেছিল। লুইস এনরিকে যাওয়ার পর ২০১৭ সালে দায়িত্ব নেয়ার
প্রশ্নফাঁস ও ভর্তি জালিয়াতির দায়ে আরও ৬৩ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিস্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। এ নিয়ে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে। এছাড়া ৯ জনকে সাময়িক বহিষ্কার হয়। আগামী সাত দিনের মধ্যে সবাইকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত বছরের ৬ আগস্ট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও
আগ্নেয়গিরির উদগিরণ শুরু হলে মানুষ জীবন বাঁচাতে উদ্বিগ্ন হয়ে পড়ে। সহায়-সম্পদের পরোয়া না করেই ছুটতে থাকে নতুন আশ্রয়ের সন্ধানে। সেই মুহূর্তে বিয়ে-সাধির কথা কেউ চিন্তাই করতে পারে না। কিন্তু ফিলিপাইনের বর-কনে আগ্নেয়গিরির উদগিরণের মধ্যে বিয়ে তো করেছেনই, এর সঙ্গে আগ্নেয়গিরিকে সাক্ষী রেখে ফটোশুটও করেছেন! ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ৪০ মাইল দূরের জীবন্ত আগ্নেয়গিরি। গত রবিবার থেকে সেখানে শুরু হয়েছে উদগিরণ। এর
কলকাতার জনপ্রিয় পরিচালক ও স্বামী সৃজিত মুখার্জিকে নিয়ে কোনো বাজে কথা বললে তা সহ্য করা হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গত ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ স্ট্যাটাস দেন তিনি। টুইটে মিথিলা বলেন, ‘আমি কোনো হিন্দু অথবা ভারতীয় কোনো চলচ্চিত্র পরিচালককে বিয়ে করিনি। আমি সহৃদয় ও বুদ্ধিদীপ্ত একজন মানুষকে বিয়ে করেছি, যার প্রেমেও আমি পড়েছিলাম। তাই আমি
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে আগত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পাংশা রাজবাড়ী রুট ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকটে পাইকারী বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান
নিয়ম নীতি না মেনেই সরাইলে ফসলি জমি দখল করে দিন দিন গড়ে উঠছে নতুন নতুন ইট-ভাটা। বাস্তবে আইনের নিয়মনীতি তোয়াক্কা না করে একশ্রেনীর প্রভাবশালী ও পয়সাওয়ালা ভাটার মালিকরা ইটভাটার কাজ চালিয়ে যাচ্ছে। বেশির ভাগ ভাটায় নিয়ম নীতিমালা শুধু কাগজেই সীমাবদ্ধ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন ধরন্তি হাওর ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে ইটভাটা। এমনকি নেয়া হয়নি কৃষি সম্প্রসারণ
ঢাক-মাওয়া ইলিশ পরিবহনের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী গুরত্বর আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে বেজগাঁও স্ট্যান্ডে ঘাতক বাস ঐ শিক্ষার্থীর পায়ের উপর দিয়ে চলে যায় বলে জানা গেছে। ভুক্তভোগীর সহপাঠীদের দাবি ভাড়া নিয়ে কথা-কাটাকাটি জেড়ে ইচ্ছাকৃতভাবেই মবিনকে ধাক্কা দিয়েছে বাসের ড্রাইভার-হেলপার। আহত শিক্ষার্থী মবিন আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা
ছবিটি দেখে অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি। তবে ছবিটিতে থাকা জোড়া লাগানো তিনটি ছবির তাৎপর্য অনেক। যেটি থেকে আমারা মানুষ জাতি অনেক কিছুই শিখতে পারি। ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি সবুজ ব্যাঙ ও একটি গেছো ইঁদুর এবং তাদের অসাধারণ এক মুহূর্ত। ছবিগুলো তুলেছেন ইন্দোনেশিয়ান ফটোগ্রাফার ট্যান্টো ইয়েনসেন। ইন্দোনেশিয়ার জাকার্তার এক বন্যপ্রাণীদের অভয়ারণ্যে তিনি ছবিগুলো তুলেন। আমরা জানি, ব্যাঙের সবচেয়ে প্রিয় খাবার গেছো ইঁদুর।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করা প্রয়োজন। এ লক্ষ্যে জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ জুন সারাদেশে ৪শত ৮২টি উপজেলায় একযোগে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে। ফলদ, বনজ ও ঔষধিসহ সকল প্রকার গাছের চারা বিতরণ করা হলেও দেশীয়
সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই সীমাই বলে দিচ্ছে দেশে শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কুয়াশার কারণে দেশের সব অঞ্চলে সূর্যের দেখা মিলছে না। সঙ্গে আছে হাড়ে কাঁপন ধরানো ‘সাইবেরিয়ান বাতাস।’ দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে তীব্র শীত বিপর্যস্ত করে তুলছে জনজীবন। এই অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া অধিদপ্তর
বরফে পিছলে ভারতীয় সেনার এক হাবিলদার আন্তর্জাতিক সীমা পার হয়ে পাকিস্তানে চলে গেছেন। এ নিয়ে ওই হাবিলদারের পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। ওই হাবিলদারের নাম রাজেন্দ্র নেগি। তিনি জম্মু-কাশ্মীরের গুলমার্গে কর্তব্যরত ছিলেন। গত ৮ জানুয়ারি নেগির স্ত্রীকে ফোন করে জানানো হয় যে তার স্বামী নিখোঁজ। পরবর্তীতে জানা গেছে বরফে পিছলে পড়ে দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন তিনি। নেগিকে দ্রুত পাকিস্তান
রাজধানীর নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল ও বনশ্রী আইডিয়ালে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করেছে গভর্নিং বডি। এমন নিষেধাজ্ঞায় জনমনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের এমন সিদ্ধান্তে শুধু ইসলামের অবমাননাই হচ্ছে না স্কুল দুটিও হারাচ্ছে তাদের ঐতিহ্য। প্রথমে এমন খবরটি জানা যায় এক অভিভাবকের দেয়া ফেসবুক স্ট্যাটাসে। স্কুলে ছাত্রীদের ওড়না নিষিদ্ধের সিদ্ধান্ত হলে তিনি এর
শেয়ারবাজারে দরপতনে লোকসানের খবরে রাজধানীর বনানীতে বিটিআই টাওয়ারের ১১তলা থেকে লাফ দিয়ে সানলাইফ ইন্স্যুরেন্সের আইটি বিভাগের প্রধান হুমায়ুন কবির (৫২) আত্মহত্যা করেছেন। সোমবার নিজ অফিসের ১১তলার জানালা দিয়ে লাফিয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ। তবে কোম্পানিটির দায়িত্বশীলরা বলছেন, হুমায়ুন কবির কীভাবে ১১তলা থেকে নিচে পড়েছেন তা তারা জানেন না। বিভিন্ন ফেসবুক গ্রুপে তার মৃত্যুর বিষয়টি ভাইরাল হয়েছে। এ বিষয়ে সানলাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা