তিনটি আসনের উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ঢাকা-১০ আসনের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রবিউল আলম রবি পেয়েছেন ৮১৭ ভোট। ইভিএম-এ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট পড়েছে ৫ দশমিক দুই আট শতাংশ। শনিবার রাতে টিচার্স ট্রেনিং কলেজের ১১৭টি কেন্দ্রের ফলাফল নিয়ে শফিউল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা
টেকনাফে এসএসসি পরীক্ষা দিয়ে অবসর সময়ে তাবলিগ জামাতের চিল্লায় গিয়ে ৪জন পরীক্ষার্থী কথিত আমীরের বলাৎকারের শিকার হয়েছে। তাদের মধ্যে ২ জন হ্নীলা জাদিমোরা এবং ২ জন চকরিয়ার বলে জানা গেছে। শনিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর থানার বেলতলী গোরস্থান মসজিদে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী এক তাবলিগ কর্মীকে ঘুমন্ত অবস্থায় কথিত আমীর ফিরোজ বলাৎকারের সময় বলাৎকারের শিকার যুবকসহ পাশে ঘুমন্ত অন্যরা ধরে ফেলে। তখন
পবিত্র লাইলাতুল মেরাজ আগামীকাল ২২ মার্চ (২৬ রজব) রোববার দিবাগত রাতে পালিত হবে। আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২২ মার্চ। লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন দেশ থেকে আসা ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সচেতনার অংশ হিসাবে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সম্প্রতি সৌদি আরব, ইন্ডিয়া, মালয়েশিয়া,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে শুক্রবার বিকেল থেকে ৫ মাসের এক শিশুকে নিয়ে বিপাকে পুলিশ ও এলাকাবাসী। আশুলিয়া থানার কবিরপুর এলাকার রাজু মিয়ার স্ত্রী রুমানা বিকেলে সফিপুর বাজারের দর্জি দোকানদার মতিনের কাছে শিশুটি রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসে থেকে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ বাচ্ছাটি উদ্ধার করলেও রুমানার খোঁজ না পাওয়ায় বিপাকে পড়ে যায় পুলিশ ও
করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা, কৃত্রিম সংকট তৈরি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে টাঙ্গাইলের গোপালপুরে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস এ জরিমানা আদায় করেন। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- বেলাল তালুকদার, চিত্ত রঞ্জন শাহ্ ও রফিকুল ইসলাম। এ সব ব্যবসায়ীরা মূল্য তালিকা না ঝুলিয়ে
করোনা ভাইরাস প্রতিরোধে বাউফলে আসা বিদেশ ফেরতদের থানা পুলিশের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। তালিকা অনুযায়ী বাউফল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বিদেশ ফেরতদের খোঁজখবর নিচ্ছেন এবং হোম কোয়ারেন্টামে অবস্থান করাসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। এনিয়ে সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসলেও তাদের মধ্যে আতংক বিরাজ করছে। বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের ১
ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের সেবা দিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রস্তুত রাখা হয়েছে পাঁচশয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিতে ডাক্তারদের জন্য নেই পার্সনাল প্রটেকশন ইকুপমেন্ট (পি.পি.ই) পোষাক। ফলে এ উপজেলার সাধারণ মানুষের পাশাপাশি ডাক্তাররাও রয়েছেন করোনা আতঙ্কের মধ্যে। হাসপাতাল সুত্রে জানা যায়, নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) যেহেতু আমাদের দেশীয় রোগ নয়।
ভোলার বোরহানউদ্দিনে করোনা আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে যেমন বেড়েছে উদ্বেগ, বিস্ময়কর হলেও চিকিৎসকদের মনেও রয়েছে একই রকমের উদ্বেগ। কারণ রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তাররাই রয়েছেন অনেকটা অরক্ষিত। এখনও পর্যন্ত করোনা শনাক্ত করার কোনো কিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি। ফলে এখন পর্যন্ত করোনা শনাক্ত করার কোন উপায় নেই। একই রোগ লক্ষণের সাথে মিলে যাওয়ায় প্রায় সব চিকিৎসকই সাধারণ জ্বর-সর্দি-কাশি রোগী এলেও আতঙ্কের
বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে তিনি এ ঘোষণা দেন। জ্যাক মা লিখেছেন, তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেবে। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে। বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল,
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও দুটি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসপাতাল দুটি হলো রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতাল। প্রয়োজনে যেকোনো সময়ে দুটি হাসপাতালকে গ্রহণ করে রোগীদের উচ্চতর চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। ইতোপূর্বে আরো কয়েকটি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। শনিবার (২১ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য
করোনাভাইরাসের উৎপত্তি যে শহর থেকে, সেই চীনের উহানে টানা তিন দিন কোনো কোভিড-১৯ রোগী ধরা পড়েনি। সেখানকার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শহরের তল্লাশিচৌকিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এসব চৌকি বসানো হয়েছিল মানুষের যাতায়াত ঠেকাতে। উহানের এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে বিশ্বব্যাপী বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। আর এই অর্জন উদযাপন করছে উহানবাসী। কেউ কেউ আতশবাজি পুড়িয়ে তল্লাশিচৌকি অপসারণ
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, মিল-ফ্যাক্টরি বন্ধ করতে হবে এটা যেন কারো মাথায় না আসে। কোনো কারখানা বন্ধ হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। শনিবার (২১ মার্চ) করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত সমস্যা মোকাবিলায় শিল্প কারখানার শ্রমিক পরিস্থিতি সম্পর্কে জরুরি সভা শেষে এ কথা বলেন তিনি। সভায় বিজিএমইএ সভাপতি রুবানা হক, এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, বিকেএমইএ
আজ (২১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল। অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, ১২০০ টাকার চাল কিনে বিক্রয় করা হয়েছে ২০০০ টাকা! অন্যদিকে বস্তা প্রতি ২৩০০ টাকায় চাল কিনে বিক্রি করা হয়েছে ২৭৫০ টাকায়! ঘটনাগুলো ঘটে মিরপুর এক নাম্বারের
মহান স্বাধীনতা দিবসের সব আনুষ্ঠানিকতা বাতিল ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের কারণে ১৬শে মার্চ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বঙ্গভবণে সংবর্ধনা বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান। বিস্তারিত আসছে... ইনিউজ ৭১/টি.টি. রাকিব
টাঙ্গাইলের ভূঞাপুরে পানি ভর্তি বালতিতে পড়ে স্বর্ণা পাল (০১) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুর ১ টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়ার পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ঐ গ্রামের পালপাড়ার অঞ্জনা পালের মেয়ে। নিহত শিশুটির পরিবার জানান, আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম। স্বর্না খেলতে খেলতে পানি ভর্তি বালতির কাছে কখন চলে গেছে বুঝতে পারিনি। কিছুক্ষণ পর দেখি বালতির
বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিরোধী দলের প্রশ্নের মুখে অজ্ঞান হয়েছেন নেদ্যারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস। বৃহস্পতিবার দেশটির সংসদ চলার সময় এ ঘটনা ঘটে। -খবর মেট্রো নিউজের। সংবাদমাধ্যমটি জানায়, অজ্ঞান হতেই পাশে থাকা এক মন্ত্রীর ব্রুইনসকে সহায়তা করেন। টানা কয়েক সপ্তাহ কাজ করায় হতাশাগ্রস্ত থেকে অজ্ঞান হন ব্রুনো ব্রুইনস। ব্রুনো ব্রুইনস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেন, হতাশা ও টানা কয়েক
করোনাভাইরাস আতঙ্কে এখন দেশ। দেশের সব রাজনৈতিক দলগুলোই নানারকম সচেতনতা এবং সতর্কতা বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিভিন্ন বাহাসের মধ্যেও সাধারণ মানুষ সতর্ক হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারও সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক এ সময়ে একটা শ্রেণীকে আমরা নীরব দেখছি। যাদেরকে আমরা বলি সুশীল সমাজ। বিভিন্ন সময়ে যারা সরকারের বিষয়ে নানারকম কথাবার্তা বলেন। সরকার দুর্নীতিবাজ, মানুষের অধিকার হরণ করছে- এই ধরনের
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয় দিয়ে ফুটপাতের দোকান থেকে পন্য ক্রয় করে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় এক যুবককে স্থানীয়রা গন ধোলায় দিয়ে পুলিশে সোর্পদ করে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-টাংঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যাক্তি হলোন, কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার পশ্চিম মাঝি গাছা এলাকার ফরিদ মিয়ার ছেলে মামুন(৩০)। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায়
উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে কয়েকদিন আগেই বন্ধ করে দেয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিস। পরামর্শ দেয়া হয়েছিল বাড়িতে বসে কাজ করার জন্য। দেশেও ধরা পড়েছে করোনা সংক্রমিত রোগী। এরই মধ্যে মারা গিয়েছেন ১ জন। স্থগিত করে দেয়া হয়েছে দেশের সবধরনের ক্রিকেট। আগামী ১৫ এপ্রিলের আগে ক্রিকেট শুরুর সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বাংলাদেশ
করোনা আতঙ্কে জনসমাগম করতে নিষেধ করেছে ভারত সরকার। তাই রাস্তা-ঘাট ফাঁকা, খুব বেশি প্রয়োজন না হলে কেউই বের হচ্ছেন না। সম্প্রতি কেরালার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মদের দোকানে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন ক্রেতারা। যা দেখে অবাক ভার্চুয়াল দুনিয়া। অনেকে বলছেন, জাতে মাতাল তালে ঠিক! ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মদের দোকানের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজবাড়ী জেলার দৌলতদিয়ার যৌনপল্লী (শুক্রবার) থেকে ২০দিনের জন্য লকডাউন করা হয়েছে। রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, দৌলতদিয়ায় যৌনপল্লীকে ঘিরে পাঁচটি গেট বন্ধ করে দেয়া হয়েছে। শুধু প্রধান গেট খোলা রেখে সেখানে পুলিশের পাহারা বসানো হয়েছে। তবে, যৌনপল্লীর বাসিন্দারা জরুরি প্রয়োজনে প্রধান গেট দিয়ে পুলিশের অনুমতি নিয়ে বাইরে যেতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজন মিটিয়ে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা এমন কোনও শক্তিশালী প্রতিপক্ষ নয় যে তাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী। কাজেই ভয়কে জয় করে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচন
রাজধানীর মিরপুরে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। ওই ভবনে ও তার আশেপাশে চলাচলও সীমিত করা হয়েছে। ওই ভবনে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে উল্লেখ করে আইইডিসিআর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেন ওই ভবন থেকে কেউ বের হতে না পারে। শনিবার (২১ মার্চ) বিকেল পৌন ৪টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ। তিনি বলেন, মিরপুরের একটি ভবনে একটি পরিবারকে হোম