সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন ৩ হাজার ১১৯ জন। ভারতেও ২৮জন মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। দিল্লি, কেরালা, তেলেঙ্গানা ও রাজস্থানে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের খোঁজ মিলেছে। এবার এই করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় বলে দিলেন সালমান খানবলিউডে এই জনপ্রিয় নায়ক বলেন, ‘সারা বিশ্বে যতদিন না পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, ততদিন কেউ একে
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় আইনজীবীর সহকারী সিদ্দিকুর রহমান খলিফাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার ৩দিন পার হলেও আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন করেছে জেলা জজ কোর্টের আইনজীবী ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে আদালতের সামনে জেলা আইনজীবী সহকারী সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সহকারী সমিতি মোঃ ইউনুস হাওলাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র পাইকের সঞ্চালনায় মানববন্ধনে
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে, তা জানানোর আদেশসহ তিনটি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আগামী ৯ মার্চের (সোমবার) মধ্যে সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়ে অগ্রগতি জানতে বলেছেন আদালত।করোনাভাইরাস নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে
শরীয়তপুর সদর উপজেলায় নির্মাণাধীন ঘরের জানালার গ্রিল পড়ে সিনথিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তুলাসার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।সিনথিয়া আক্তার দক্ষিণ গোয়ালদি গ্রামের সুলতান বেপারী ও ঝিনুক বেগম দম্পত্তির মেয়ে।জানা গেছে, সিনথিয়ার চাচা শাহজাহান বেপারীর ঘরের জানালায় লোহার গ্রিল লাগাচ্ছিলেন মিস্ত্রিরা। খেলতে খেলতে সিনথিয়া ঘরটির নিচে যায়। অসাবধানতাবশত মিস্ত্রিদের হাত
প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে ভারতে বিশাল ‘গোমূত্র পার্টি’র আয়োজন করতে যাচ্ছে হিন্দু মহাসভা!টি পার্টি’র অনুকরণে এই ‘গোমূত্র পার্টি’র গোবর দিয়ে তৈরি বিভিন্ন পদ ও গোমূত্র।আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সারা বিশ্বে যে মারণ ভাইরাসের থাবা আটকাতে প্রতিষেধক তৈরির জন্য রাত-দিন এক করে ফেলছেন বিজ্ঞানী-গবেষকরা, সেখানে হিন্দু মহাসভার দাবি– করোনা রুখতে একমাত্র ‘মহৌষধি’ গোমূত্র ও গোবর।মহাসভার সভাপতি চক্রপানি মহারাজ জানিয়েছেন, দিল্লিতে যাতে করোনার প্রকোপ
‘বাহুবলী’ তারকা প্রভাসের সঙ্গে কয়েক মাস ধরে প্রেম ও বিয়ের গুঞ্জন চলছিল একই ছবির নায়িকা আনুশকা শেঠির। তবে নিজেদের সম্পর্কের ব্যাপারে ওঠা সব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এই দুই তারকা। জানিয়েছিলেন, তারা কেবলই ভালো বন্ধু। এর বাইরে তাদের মধ্যে আর কোনো বিশেষ সম্পর্ক নেই।সেই গুঞ্জনের রেশ না কাটতেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আরেক নতুন গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। শোনা
গবেষণার মাধ্যমে কীভাকে মানুষের জীবনমানের উন্নয়ন করা যায় তা নিশ্চিত করতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শুধু গবেষণা করলেই চলবে না, সেই গবেষণার ফলাফলও জানতে চাই। গবেষণার মাধ্যমে জনগণের জীবনমানে কি উন্নয়ন হচ্ছে সেটাও জানতে চাই।বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন
আওয়ামী লীগ জনগণের শক্তির কাছে পরাজিত হবেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।বৃহস্পতিবার সকালে ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকায় প্রাত:ভ্রমণকারীগের সংঙ্গে গণসংযোগ এবং লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।তার সঙ্গে ছিলেন ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদত শাহাদাৎ হোসেন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী
বর্তমানে ‘ট্যাটু’ বিষয়টি তথাকথিত স্টাইল দেখানোর বা স্টাইলিশ হওয়ার ক্ষেত্রে ‘ভীষণ ভাবে জনপ্রিয়’। একাধিক জনপ্রিয় মডেল, তারকা নিজেদের আরো সুন্দর দেখানোর জন্য নিজেদের শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করে থাকেন। কিন্তু সম্প্রতি এই ট্যাটু করেই অন্ধ হয়ে গেছেন পোল্যান্ডের জনপ্রিয় মডেল আলেক্সান্দ্রা সাদোয়াস্কা।পোল্যান্ডের এই বিখ্যাত মডেল নিজেকে আরো মোহময়ী করে তোলার জন্য নিজের চোখে করেছিলেন ট্যাটু। এমনিতেই ট্যাটু বিষয়টি বেশ যন্ত্রণাদায়ক।
ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একজনের মৃত্যু খবার পাওয়া গেছে। ঘটনার পরই সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে দাঁড়াল ১১ জনে। খবর বিবিসি।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাক্রামেন্টো শহরের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে তিনি একটি প্রমোদতরীতে ছিলেন।যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২৬ মার্চ ভারতের বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বাংলাদেশ সফরে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বুধবার একথা নিশ্চিত করেছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করতে বাংলাদেশ সরকার বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। এখন তার ক্ষণগণনা চলছে। মুজিব শতবর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিরাও যোগ দেবেন।জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আবদুল
ইরানে অন্তত ২৩ জন সাংসদসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে সে দেশের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনির পরামর্শদাতাদের একজনের মৃত্যুর পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখন পর্যন্ত নিহতের সংখ্যা সরকারিভাবে ৭৭ জনের কথা বলা হচ্ছে।তবে ইরানের সরকারবিরোধীদের দাবি, করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি বলে লজ্জাজনক দাবি করছেন আয়াতুল্লাহ আল খোমেনি। গতকাল মঙ্গলবারই দ্য পিপল'স মুজাহিদিন অর্গানাইজেশন
মুঠোফোনের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস। এ নিয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, ফোনের স্ক্রিনের মতো কঠিন পদার্থ করোনাভাইরাস সংক্রমণের একটি সম্ভাব্য মাধ্যম। কোনোভাবে এই ভাইরাসের জীবাণু এসব পদার্থের সংস্পর্শে এলে টানা এক সপ্তাহ পর্যন্ত থেকে যেতে পারে সেখানে। এ খবর দিয়েছে ডেইলি মেইল।প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তারের জন্য ফোন পেট্রি ডিশ হিসেবে ভূমিকা রাখতে পারে। এজন্য দিনে দুইবার
মাসখানেক আগেও বিয়েবাড়ির যৌতুক থেকে শুরু করে সাজানো শপিং মলের বাহারি স্টোরে ‘ফ্রি’ উপহার হিসেবে দেওয়া হচ্ছিল পেঁয়াজ। তখন পেঁয়াজ ছিল মহার্ঘ। এ বার করোনা-আতঙ্কের জেরে মুরগির মাংসের দোসর হয়ে ফের ‘ফ্রি’ মিলছে পেঁয়াজ।আগরপাড়া, সোদপুর, খড়দহ, টিটাগড় থেকে শুরু করে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অধিকাংশ জায়গাতেই মুরগির দাম নিম্নমুখী। এক সপ্তাহে কেজিতে দাম কমেছে ৫০-৬০ টাকা। তাতেও ক্রেতা মিলছে না। দর তলানিতে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। ইতোমধ্যে ৭০টিরও বেশি দেশে করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। প্রাণঘাতী হয়ে ওঠা এই ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৮৫ জনে। অপরদিকে ৫৩ হাজার ৬৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৮১। প্রাণঘাতী এই ভাইরাসে শুধুমাত্র চীনের
প্রিয় পাঠকের কাছে আজকে আমার আলোচনা হলো কঠিন বিপদ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তা তুলে ধরা হলো। বিপদ থেকে মুক্তি পেতে- বিপদকে ঘৃণা বা খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অনেক সময় বিপদের কারণেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আবার যখন মানুষ চরম অন্যায়ের দিকে ধাবিত হয় তখনই মানুষের ওপর বিপদ-মুসিবত পতিত হয়।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই কোনো কঠিন
ঢাকায় ৯০ কিলোমিটার পাতাল রেল নির্মাণের পরিকল্পনা থাকলেও এখন তা বাড়িয়ে ২৩৮ কিলোমিটার করা হচ্ছে। ঢাকা শহরে সাবওয়ে নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং প্রাথমিক নকশা প্রণয়ন কাজে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদনের সময় একথা জানানো হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এ প্রকল্পে মোট ব্যয় ধরা আছে ৩১৭ কোটি ৯৪ লাখ টাকা। বুধবার শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষের আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় হলের টিভি রুমে এ সাধারণ সভার আয়োজন করা হয়। হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারের, আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক
এবার ইতালির মিলানে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে সিঙ্গাপুর ও আরব আমিরাতে কয়েকজন বাংলাদেশির শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর আজ বুধবার ইতালিতে এক বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তবে আক্রান্তের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গত মাসে সিঙ্গাপুরে পাঁচ জন এবং সংযুক্ত আরব আমিরাতে এক
ভারতের হলদিয়ায় মা ও মেয়েকে খুনের ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। খুনের আগে ধর্ষণের চেষ্টা করা হয় রিয়াকে। পুলিশের দাবি, রিয়াকে বিয়ে করার পরেও মায়ের সঙ্গে সম্পর্ক ছিল সাদ্দামের। তার ফলে ক্রমশই রিয়া, তাঁর মা রমা এবং সাদ্দামের সম্পর্কের জটিলতা তৈরি হয়। সেই জটিলতা কাটাতেই মা-মেয়েকে খুনের ছক কষে সাদ্দাম। হলদিয়ার দুর্গাচকের ভাড়াবাড়িতে ডেকে নেয়া হয় তাঁদের। খুনের আগে
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এবি-কে দলে ফেরানোর উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে। প্রোটিয়াদের হেড কোচ মার্ক বাউচার ডিভিলিয়ার্সের জন্য সময় বেঁধে দিয়েছেন। ১লা জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফর। সেই সফরের জন্য ভাবা হচ্ছে প্রোটিয়া তারকাকে। ২০১৮ সালের ২৩ মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবি। দেশের হয়ে না খেললেও আইপিএল-এ দেখা
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলায় পিরোজপুর-১ আসনের ক্ষমতাসীন দলের সাবেক এমপি ও তার স্ত্রীর জামিন নামঞ্জুরের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিচারকের তাৎক্ষণিক ওএসডিসহ বদলি, এবং কয়েক ঘন্টার ব্যবধানে ভারপ্রাপ্ত জজ কর্তৃক জামিন মঞ্জুরের ঘটনা বাংলাদেশের অধস্তন আদালতের বিচারিক ইতিহাসে বিরল ও ভয়াবহ দৃষ্টান্ত বিবেচনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসাথে, দেশে আইনের শাসন ও ন্যায় বিচারের সম্ভাবনা
নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের বিমানবন্দরে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত রাখা হয়েছে। দুই মাস আগে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে তিন হাজার ২০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারে পৌঁছেছে। বিশ্বজুড়ে সুরক্ষা উপকরণের সংকটের বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আতঙ্কের কারণে বিভিন্ন দেশে এসব উপকরণের দাম বেড়ে যাওয়ায়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপকের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অন্যত্রে ক্লাস নেয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ইবির আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে ক্লাস নিচ্ছেন এবং ক্লাস রুটিনেও তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে এমন অভিযোগ উঠায় বিষয়টি খতিয়ে