আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ফ্লাইট চলবে কাতার ও যুক্তরাজ্যে। বৃহস্পতিবার (১১ জুন) সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে ফ্লাইট। যদিও কাতারে কোনো যাত্রী প্রবেশ করতে পারবেন না। অন্যদেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ। তবে নিষেধাজ্ঞা
মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের
রেল দূর্ঘনায় দুইপা হারানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনাকে কেউ মনে রাখেনি। বর্তমান এই করোনার সংকটময় সময়ে সবাই ভুলে গেছে জগন্নাথ বিশ্বাবিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রুবিনাকে। ২০১৮ সালের ২৮ জানুয়ারি রেল দূর্ঘনটায় দু পা হারান রুবিনা।রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্ম বদলের সময় ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবিনা। হাসপাতালে ভর্তির পর তাকে বাঁচানোর জন্য দু পা কেটে বাদ দিতে
করোনায় আক্রান্ত হয়েছেন পরিবারের ৮ সদস্যসহ চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। আক্রান্তদের মধ্যে তার স্ত্রী-সন্তান এবং দু'জন গৃহকর্মীও রয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার (১১ জুন) রাতে তাকে পজিটিভ রিপোর্টের কথা জানানো হয়। গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারে
ঢাকা শহরকে লকডাউন ঘোষণা ও চিকিৎসার জন্য পর্যাপ্ত হাইফ্রোনেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের ভার্চুয়াল আদালতে জনস্বার্থে রিটটি করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। করোনা মহামারীর ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছেন। ইতিমধ্যে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। মনজিল মোরসেদ বলেন, ঢাকা শহরে এখন ভাইরাসটি যেভাবে ছড়িয়েছে এবং আতঙ্কজনক অবস্থা তৈরি হয়েছে, সে ক্ষেত্রে
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন এনআরবি ব্যাংকের চট্টগ্রামের লোহাগাড়া শাখার ম্যানেজার মেজবাউল হক আরমান (৪৮)। বুধবার (১০ জুন) দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেজবাউল হক আরমানের বন্ধু ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ মে রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার । এরই ধারাবাহিকতায় বুধবার বরিশাল জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি বরিশাল এর সকল সদস্যদের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় ভিডিও কনফারেন্সে নিজ নিজ কর্মস্থল থেকে জুমে সংযুক্ত
তুমি উজ্জ্বল আলোর জ্যোতি। মানবসেবায় তুমি আজ পথ প্রবর্তক। বৈষয়িক মহামারীর এই সন্ধিক্ষণেও তোমার অসামান্য অবদান, জাতীয় জীবনে অনুসরণীয়। তোমার সাফল্যে গাথা জীবন, দেশের অগনিত যুবসমাজে অনুকরণিয় দৃষ্টান্ত। তুমি স্থাপন করেছ মানবতার আদর্শ উদাহরণ। ‘সায়েম সোবহান আনভীর’ শুধু একটি নাম নয়, এ যেন এক মানবতার নক্ষত্রে বিকিরণ। অস্তমিত সূর্য কেটে যাবে, ভোরের কুয়াশায় দেখা দেবে নতুন দিগন্ত। ফিরে আসবে আবার মানুষের কর্ম চা ল্য, মহানুভবতার এই দৃষ্টান্ত ইতিহাস হয়ে থাকবে
মহামারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০)। বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাহেরা আক্তার পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী। তিনি বগুড়ার একসময়ের বিশিষ্ট ঠিকাদার মখলেসুর রহমানের কন্যা। তাহেরা আক্তার পরিবারের সঙ্গে
বরিশাল নগরীতে করোনা উপসর্গ নিয়ে একজন মুক্তিযোদ্ধার (৭০) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যান তিনি। ওই মুক্তিযোদ্ধা করোনার উপসর্গ নিয়ে গত মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। বুধবার বিকেল তাঁর মৃত্যু হয়। তবে এখনো তাঁর করোনার রিপোর্ট পাওয়া যায়নি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.
বরিশালে এক স্কুল ছাত্রী (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর লামচরীর গণিমেম্বারের হাট সংলগ্ন হাওলাদার বাড়িতে খালার বাড়ি থেকে পড়াশুনো করতো লামচরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আফিফা (ছদ্মনাম)। বুধবার রাত সাড়ে ৮ টায় একই বাড়ির সরুবালী হাওলাদারের ছেলে জুয়েল মেয়েটিকে রান্নাঘর থেকে ওরনা
মহামারী করোনা পরিস্থিতিতে কাতারে আটকে পড়া ৪০৯ জন প্রবাসী বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যদিও বুধবার (১০ জুন) রাতেই ফ্লাইটটির দেশে ফেরার কথা ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর সূত্র জানায়, আগত সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরেছেন। তাদের কেউ করোনা সংক্রমিত
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আগুনের সূত্রপাত হয় ইউনিটের এসিতে বৈদ্যুতিক গোলাযোগ থেকে। এ ঘটনায় ইউনাইটেড হাসপাতালের অবহেলা ও গাফিলতি আছে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত কমিটি। বুধবার রাতে প্রতিবেদন জমা দেয় কমিটি। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল একজন কর্মকর্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে প্রতিবেদনটি মহাপরিচালকের কাছে জমা দেয়া হয়েছে। প্রটোকল অনুযায়ী
মহামারী করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালীর কবিরহাট পৌরসভার কাউন্সিলর মো.আনোয়ার হোসেন (৩৯) মারা গেছেন। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.ফজলুল হক বাকের অপু
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করছেন কর্মকর্তারা। মঙ্গলবার গ্যাস বিস্ফোরণের পর ওই খনিটিতে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এনডিটিভি। দেশটির কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পরপরই দুই জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আর বাকি পাঁচ শ্রমিকের মরদেহ রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এ
আইপিএল নিয়ে গত মার্চ থেকেই শোনা যাচ্ছে নানা ধরনের গুঞ্জন। সব ঠিকঠাক থাকলে ২৯ মার্চ থেকে শুরু হয়ে এতদিনে শেষও হয়ে যেত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরটি। কিন্তু করোনাভাইরাসের কারণে তার আগে থেকেই বন্ধ মাঠের ক্রিকেট। ফলে মাঠে গড়ায়নি আইপিএলের এবারের আসর। যথাসময়ে আইপিএল না হওয়ায় একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে আইপিএলকে ঘিরে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত জানাচ্ছে না
সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে হাট-বাজারে ঘোরাফেরা করায় ভূঞাপুরে ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) বিকেলে টাঙ্গাইলের ভ‚ঞাপুর থানা মোড় ও ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আসলাম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জনকে বিভিন্ন অঙ্কে ১৩৫০ টাকা জরিমানা করেন। অন্যদিকে মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার গোবিন্দাসী ও
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা, শহীদ জননী, ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাহান আরা আবদুল্লাহ’র
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। ১১ বাস কারবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার
মানুষ আল্লাহর সবচেয়ে সেরা ও প্রিয় সৃষ্টি। মানুষকে সর্বোচ্চ মর্যাদা ও সুবিধা দিতে কুরআন মাজিদে অনেক উপায় ও উপদেশ দেয়া হয়েছে। যেসব উপায় ও উপদেশ মেনে চললে বান্দার দুনিয়ার জীবনের সব কাজ সহজ হয়ে যায়। বান্দার সব চাহিদা পূরণে ছোট্ট একটি আমলের কথা কুরআন মাজিদে উল্লখ করা হয়েছে। তাহলো- তাক্বওয়া অবলম্বন করা বা আল্লাহকে ভয় করা। তাক্কওয়াসহ সব কল্যাণ লাভে এ
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিনসহ তার পরিবারের ১০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তার স্ত্রী, ছেলে ও নাতিও রয়েছেন। এ নিয়ে আটজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাত একটায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন ও পরিবারের ১০ সদস্যের
চীনের উহান থেকে শুরু হওয়া প্রাণসংহারি ভাইরাস করোনার তাণ্ডব থামছেই না। অচেনা এই ভাইরাসটি প্রতিদিনই কেড়ে নিচ্ছে শত শত প্রাণ। আক্রান্তের সারিও প্রতিদিন দীর্ঘ হচ্ছে। কোভিড-১৯-এ বিশ্বজুড়ে এখন আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৪ লাখ ছাড়িয়েছে। এই সংখ্যায় পোঁছাতে ভাইরাসটির সময় লেগেছে সাড়ে পাঁচ মাস। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চার লাখ ১৯ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে গতকাল
স্বাস্থ্য ও সুস্থতা মহান আল্লাহর নেয়ামত ও আমানত। তাই স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে অবহেলা করা মোটেও সমীচিন নয়। কোনো কারণে অসতর্কতায় একবার অসুস্থ হয়ে গেলে তা থেকে সুস্থ হয়ে ওঠা অনেক কঠিন কাজ। সে কারণেই হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছেন- 'অসুস্থতার আগে সুস্থতাকে মর্যাদা দাও।' আর নিজেদের সুস্থতায় বার বার এ দোয়া পড়তে উম্মতে মুহাম্মাদিকে তাগিদ দিয়েছেন
মহামারীত করোনা যখন আইসিইউ নিয়ে হাহাকার, তখন ৭০ কোটি টাকা ব্যয়ে প্রস্তুত দশটি আইসিইউ শয্যা পড়ে আছে অবহেলায়। ঢাকার শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা শয্যাগুলো কেন ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে না সে প্রশ্ন খোদ আইসিইউ প্রধানেরই। হাসপাতাল পরিচালক দিলেন নানা অজুহাত। এদিকে সময় সংবাদের কাছে জেনে বিষয়টি আমলে নেবার আশ্বাস অধিদপ্তরের। গত বছরের শুরুর দিকে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সমাজ