কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনাকে ইস্যু করে ‘কেউ কেউ সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৭ আগস্ট) জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। সড়ক ও জনপথ অধিদফতরের বিভিন্ন জোনের সাথে
পিরোজপুরের কাউখালী উপজেলার যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান (হাবিব কমান্ডার) (৮৫) বৃহস্পতিবার দুপুরের বার্ধক্যজনিত কারনে কেউন্দিয়া গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ........ রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী ৯ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। ওই দিনই রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে
বরিশালের আগৈলঝাড়া জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে পেশাদার মাদকসেবী ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(৫ আগষ্ট) রাতে এসআই মোক্তার হোসেন অন্যান্য অফিসার ও সঙ্গিয় ফোর্স নিয়ে বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের বড়ইতলা নামক স্থানে জুয়ার আসরে অভিযান চালায়। অভিযানে দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের
অনেকের কাছেই খুব পরিচিত একটি ফল বহেড়া। এটি হচ্ছে এক ধরনের ওষুধি ফল। যা অনেক জটিল রোগ থেকে খুব সহজেই মুক্তি দিতে সক্ষম। উপমহাদেশের প্রাচীনতম আয়ুর্বেদিক ওষুধ হিসেবে বহেড়া ফল ব্যবহার হয়ে আসছে। এই ফলটি বিশেষভাবে পরিশোধিত করে এর ফল, বীজ ও বাকল মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধে ও চিকিৎসায় ব্যবহার হয়। চলুন এবার জেনে নেয়া যাক বহেড়া ফলের ওষুধিগুণগুলো সম্পর্কে- হাঁপানি থেকে
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে আর অফিসের কাজ করতে পারবেন না। করোনাভাইরাসের কারণে মন্ত্রণালয়গুলোর বিশেষ রোস্টার সিস্টেমও বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না, সেটাও বলা হয়েছে। জানা
গাজীপুরের শ্রীপুরের ২নং সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে 'মলম পার্টির' সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা। এসময় তাদেও নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ২নং সিএন্ডবি বাসষ্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ 'মলম পার্টির' সদস্যরা ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান
সড়কে পথচারীকে মারধরের মামলায় টিকটক ভিডিও নির্মাতা ইয়াসীন আরাফাত অপু ওরফে অপু ভাইয়ের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জালাল। তিনি বলেন, ‘আজ আদালতে টিকটকার অপু জামিনের আবেদন করলে, আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নাকচ করে দেন। ফলে তাকে এখন কারাগারেই
সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে বাকি চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আত্মসমর্পণের পর জামিন আবেদন নাকচ করে বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় তাদের রিমান্ড ও জেলগেটে
সাভারে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্মরত স্যামুয়েল ফলিয়া (৩০) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান। এর আগে বুধবার (৫ আগস্ট) গভীর রাতে সাভারের দড়িয়ারপুর এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডা. স্যামুয়েল ফলিয়া এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
স্বাস্থ্য খাতে ভয়ঙ্কর দুর্নীতি বিরাজ করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কুড়িগ্রামে নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে চায় দাবি করে তিনি বলেন, ‘দুর্নীতির কারণে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে, সরকারি অনুমতি ছাড়া কোনো হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনী
লেবাননে ভয়াবহ বিস্ফোরণের পর এবার আমিরাতের একটি মার্কেটে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আমিরাতের আজমানে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশিদের শতাধিক দোকান। এতে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। সর্বস্ব হারিয়ে অনেকেই এখন দিশেহারা। স্থানীয় সময় বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যার দিকে হঠাৎই আগুন লাগে সংযুক্ত আরব আমিরাতের শিল্পাঞ্চল খ্যাত আজমানের ইরানি মার্কেটে। সংবাদ সংস্থা রটার্স জানিয়েছে, এ ঘটনায়
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা, শেখ কামালের কর্ম ও জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, জন্মদিনের কেক কাটা এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং দূতাবাসের মিনিস্টার (প্রেস) শামিম আহমদ আলোচনায় অংশগ্রহণ করেন। প্রথম সচিব এবং চ্যান্সারী প্রধান মাহমুদুল ইসলাম অনুষ্ঠান
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ২৯৭৭ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ। এছাড়া গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের
২০০৬ সালে কেউ যদি বলতো, বাংলাদেশ ক্রিকেট দলের একজন হবে বিশ্বসেরা- তাহলে নেহায়েত পাগলই ভাবা হতো সেই ব্যক্তিকে। কিন্তু সে বছরই আন্তর্জাতিক মঞ্চে এসে, মাত্র তিন বছরের মাথায় ঠিকই বাংলাদেশের নামকে বিশ্বের সেরা অবস্থানে নিয়ে গেছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০০৬ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ। সিরিজের প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে
সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। র্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, চট্টগ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে আমরা শুনেছি। যেহেতু তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত সংস্থা আমরা (র্যাব), তাই ধারণা করছি তাকে আমাদের
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার রাইটার্স ফেইসবুক গ্রুপের আয়োজনে জবি শিক্ষার্থীদের জন্য "ফেলে আসা ঈদ আনন্দ" নামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগীতায় একজন প্রতিযোগী তার জীবনে অতীতে ফেলে আসা ঈদের দিনগুলোর স্মৃতিচারণ করে তার নিজের মত করে বিভিন্ন ধরণের সৃজনশীল কাজের মাধ্যমে শেয়ার করতে পারবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের স্ব-রচিত কবিতা, ছোটগল্প অথবা উন্মুক্ত লেখার (ফিচার) মাধ্যমে এই প্রতিযোগিতায়
করোনাভাইরাস মহামারির কারণে লন্ডভন্ড পুরো বিশ্ব। বাঁচার উপায় খুঁজতে ব্যস্ত বিশ্বের বিভিন্ন গবেষকরা। তবে এখন পর্যন্ত কোনো টিকা আবিষ্কার না হলেও কার্যকর উপায় বের করেছে বিজ্ঞানীরা। এমনই একটি উপাদান বিটাডিন। গবেষকরা দাবি করছে, কোভিড-১৯-এর জন্য দায়ী SARS-CoV-2 ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিটাডিনই যথেষ্ট। সামান্য পরিমাণ বিটাডিনে মাত্র কয়েক সেকেন্ডে করোনাভাইরাসের হাত থেকে নিস্তার মিলতে পারে। 'ইনফেকশাস ডিজিজ অ্যান্ড থেরাপি' জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা
ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও রাজ্যসভা সদস্য রঞ্জন গগৈ কোভিড-১৯ সংক্রামিত হয়েছেন মর্মে সময় নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। স্বতন্ত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘বুম বাংলাদেশ’কে বিচারপতি গগৈ নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একাধিক ভারতীয় গণমাধ্যমে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ায় বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমও
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০৪ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৪০ হাজার ৬৯৯ জন। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ২৮২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৬৪ হাজার ৫৩৬। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ
উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সামলাতে গোটা দুনিয়া হিমশিম খাচ্ছে। এরই মধ্যে সাত লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এক কোটি ৮০ লাখের উপর আক্রান্ত। এর মধ্যে আবার নতুন ভাইরাসের উৎপাত শুরু হয়েছে চীনে। বিশেষজ্ঞরা নিশ্চিত করে জানিয়েছেন, বিশেষ এক ধরনের রক্তচোষা পোকার কামড় থেকে ছড়িয়ে পড়ছে ভাইরাসের সংক্রমণ। চীনের নতুন এই ভাইরাসে এরই মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে
সেনাবাহিনী থেকে অবসর নেয়া মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনায় টেকনাফ থানায় দায়েরকৃত মামলায় পলাতক রয়েছেন ওসি প্রদীপ কুমার দাস।আদালতের নির্দেশে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ থানায় ওসি প্রদীপসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা রুজু করা হয়। মামলা নম্বর সিআর : ৯৪/২০২০ ইংরেজি (টেকনাফ)। দন্ডবিধি ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মামলাটি নথিভুক্ত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নরে মাস্ক না পরে রাস্তায় বের হওয়াদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মির্জাপুর টু হরষপুর রাস্তায় সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় সিএনজি,মোটরসাইকেল ও অটোরিকশার যাত্রীদের যাদের মুখে মাস্ক ছিলনা তাদের জরিমানা করা হয়।সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুর রহমান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষকে
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব ট্রেনের অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। একটি আসন খালি রেখে যাত্রীদের টেনে বসতে হচ্ছে। কিন্তু সম্প্রতি ঢাকার বাইরে বিভিন্ন স্টেশন থেকে টিকিটবিহীন যাত্রী ট্রেনে উঠছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন খবরে রেল কর্তৃপক্ষ বিভিন্ন স্টেশনে ব্লক চেকিং চালিয়ে ট্রেন থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিচ্ছে এবং জরিমানাও করছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পশ্চিমাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় (পাকশী)
ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ দুর্ঘটনায় ৭০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এবং পেট্রোল ব্যবসায়ীর দগ্ধসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকের এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় রাজাপুর ও ভান্ডারিয়ার ২টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে আশপাশের দোকানগুলো রক্ষা পায়। ব্যবসায়ীরা