করোনা ভাইরাসকালীন সময়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা হোটেলে না থেকেও ভুয়া বিল ভাউচার দেখিয়ে ৫৭ হাজার ৬০০ টাকা ও হোটেলে খাওয়া বাবদ ৯৬ হাজার টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ। এই নিয়ে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগে হৈচৈ পড়ে গেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন (লুবনা) এই টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন পাড়া মধ্যে দিয়ে যাওয়া দক্ষিণ আরিফাইল গ্রামের কাচারিপাড়ার বাসিন্দাদের চলাচলের রাস্তাটি টিনের দিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ফারজানা প্রিয়াঙ্কা।আজ বুধবার (২৫ নভেম্বর ) দুপুর তিনটার পর এ রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এবং উপজেলা প্রশাসন পাড়ার নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাযায়। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির ১বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয় এর মধ্যে আলোচনা সভা,আনন্দ শুভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজলা নির্বাহি কর্মকর্তা কাজী হাফিজুল আমীন। প্রেসক্লাব সম্পাদক আব্দুল আলীম অভির
মিয়ানমার বিজিপি কর্তৃক নাফনদী হতে ধরে নিয়ে যাওয়া ৯জেলেকে অবশেষে ফেরত আনা হয়েছে। তাদের ফিরিয়ে আনতে ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১০টার দিকে টেকনাফস্থ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাট হতে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেঃ মোঃ ফয়সল হাসান খান ( পিএসসি) এর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি মিয়ানমারের মংডুতে যায়। মিয়ানমারের ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্ট মংডুতে টেকনাফ ব্যাটলিয়ন (২বিজিবি) ও (৪) বর্ডার গার্ড পুলিশ
কমলা রঙের বিশ্ব নারী, বাধার পথ দেবেই পাড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।বুধবার শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা।এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১২ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৮৭ জনে।বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি
লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা মামলায় আরও দুই জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডপ্রাপ্তরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা সোনারভিটা এলাকার আবুল হোসেনের ছেলে জিএম মানিক (৪৫) ও বামনদল গ্রামের পরমদ্দিনের ছেলে আবু কালাম ওরফে গামছা কামাল (২৯)। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের
বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয়, দেশটা তারা স্বাধীন করেছে আর আওয়ামী লীগ সাইডলাইনে বসে বসে দেখেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই এসেছে এদেশের স্বাধীনতা।দেশের স্বাধীনতার সুরক্ষা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।বুধবার (২৫ নভেম্বর) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশিদের কাছে নয়, যদি নালিশ করতেই
নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মেয়রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো বোন শাহিনা আক্তার। পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস। তার
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ফল পাওয়া গেছে।ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য তার নাইজার সফরের কথা ছিল। এ সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয়। পররাষ্ট্র সচিবের শরীরে এসময় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না। বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে
করোনায় আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষ্যে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার রাতে এ ফলাফল জানা যায়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এসময় করোনার কোন লক্ষণ ছিল না।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ
নৈতিকতা হল মানবিক আদর্শাবলীর একটি প্রণালী যা একটি সুখী জীবন লাভে আমাদের আচরণের নির্ধারক হয়। নৈতিকতা নিয়ে আমরা একটি সৎ জীবন-যাপন করি। আমাদের চারপাশের মানুষদের সঙ্গে বন্ধুত্ব ও আস্থা অর্জনে তা আমাদের চালিত করে। সুখের চাবিকাঠি হল নৈতিকতা।আমাদের সমাজের নীতি-নৈতিকতা কেমন ছিল আর এখনকার সমাজের অবস্থানটা কোথায়? বিজ্ঞান আমাদের জীবনকে উন্নত করতে পেরেছে, চরিত্রকে নয়। মানুষকে যান্ত্রিক করেছে, মানবিক নয়।
গত কয়েকদিন ধরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। রাত শেষে ভোরে আলো ফুটলেও কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে চারপাশ। একটু বাতাস বইলেই কেপে উঠছে শরীর। আর তাতে বুঝা যায় দরজায় কড়া নাড়ছে শীত। আর শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের ভূঞাপুরের কারিগররা। শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসাবে হিড়িক পরে গেছে লেপ-তোষক বানানোর দোকানে। অনেক পরিবারের লোকজন তাদের বাক্সে ভর্তি
আগামী ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দুই মাস পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।বুধবার (২৫ নভেম্বর) সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই মাস পেছাতে পারে। কারণ পরীক্ষার আগে আমরা অন্তত তিন মাস সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থীদের
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আমরা এই থেকে পিছপা হবো না। যুক্তরাষ্ট্রের উইলমিংটনে মঙ্গলবার নিজের প্রশাসনের বেশ কয়েকজন কূটনীতিক এবং নীতি প্রণেতাদের নাম ঘোষণার সময় এমনটি বলেন বাইডেন।এদিকে জো বাইডেন তার সম্ভাব্য মন্ত্রিসভার ৬
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সতর্ক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর মোদি জানান করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। যে কোনও ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেটা যতই জনপ্রিয় ও কার্যকরী হোক না কেন। তাই করোনার ভ্যাকসিনও এর ব্যতিক্রম নয়। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর মোদি জানান, করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকবেই, তা সরকার যে কোম্পানির ভ্যাকসিনকেই অনুমোদন দিক না
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত।দণ্ডপ্রাপ্তব্যক্তিরা হলেন-শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মধ্যকোদালপুর গ্রামের মৃত লুৎফুল খবিরের ছেলে মো. মোর্শেদ উকিল (৫৬), ডামুড্যা উপজেলার চর ঘরোয়া গ্রামের মৃত খোরশেদ
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের কাজ ও আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার কাজ পরিদর্শন করেন। সরকারের আর্থিক সহায়তায় প্রতাপনগর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের অধীন কাজ চলছে। এসব কাজের অগ্রগতি, কাজের মান ও অবস্থা সম্পর্কে খোজ নিতে কাজগুলো সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা নির্বাহী অফিসার কাবিখা প্রকল্পের প্রি ওয়ার্ক, এলজিএসপি প্রকল্পের কাজ ও নাকনা
সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ক্যাচমেন্ট এরিয়া (বিদ্যালয় সংলগ্ন এলাকা) ৪০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ করা হবে। ক্লাস্টারভিত্তিক ভর্তির ক্ষেত্রে লটারিতে পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে।বুধবার (২৫ নভেম্বর) মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল
কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফাকে। ২১তম জাতীয় কাউন্সিলের প্রায় এক বছর পর ধর্ম বিষয়ক সম্পাদক পেল দলটি।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল অধিবেশনে নবমবারের মতো আওয়ামী লীগকে পরিচালনার দায়িত্ব পান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দলের সাধারণ সম্পাদক
তিন হাসপাতাল ঘুরে জমজ নবজাতক মৃত্যুর ঘটনায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা শিশু হাসপাতাল ও মুগদার ইসলামিয়া হাসপাতালের ব্যাখ্যা হাইকোর্টে দাখিল করা হয়েছে। তবে ব্যাখ্যায় কী বলা হয়েছে তা আদালতে উপস্থাপনের পর জানা যাবে।বুধবার (২৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালকুদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ বিষয়ে শুনানি হেবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম
মশা খায় রক্ত আর ওষুধ খায় চোরে। সিটি করপোরেশনের ওষুধ চুরি করে বিক্রি করায় গত বছর ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। চমকে ওঠার মতো এমন তথ্য ফাঁস করলেন ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ফরিদউদ্দিন রতন। তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করেন সাবেক মেয়র সাঈদ খোকন। দক্ষিণ সিটি করপোরেশন জানায়, চুরিসহ নানা অপকর্মের দায়ে এরই মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।রাজধানীর
বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতির মাঝেই করোনার দ্বিতীয় ঢেউ শেষ হয়েছে বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এ লক্ষ্যে মহামারী করোনাভাইরাস ঠেকাতে আরোপিত লকডাউনের কড়াকড়ি চলতি সপ্তাহ থেকে শিথিল করতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এ ঘোষণা
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে টানা ৯টি ছবিতে অভিনয় করে প্রতিষ্ঠা পাওয়া চিত্রনায়িকা শবনব বুবলী হঠাৎই লাপাত্তা। গুঞ্জন রয়েছে, তিনি বর্তমানে বিদেশে রয়েছেন। এও গুঞ্জন রয়েছে, বুবলী অন্তঃসত্ত্বা। তিনি নাকি শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন।শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিক ভাবেই