করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৭৫ জনে।মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় চুমকি নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে করা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তের নাম রিয়াদ প্রধান।মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এই রায় দেন।২০১৬ সালের ১৪ জুন আম খাওয়ানোর কথা বলে শিশু চুমকিকে ধর্ষণের পর হত্যা করে রিয়াদ। পরে চাচী ধলি বেগমের সহায়তায় শিশুটির মরদেহ শয়নকক্ষের নিচে
সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিস থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে সদর হাসপাতালের বিভিন্ন চত্বর প্রদর্শন করে। পরে সিভিল সার্জন অফিস মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর এ
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া অনুষ্ঠান করা যাবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কিন্তু সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে (পুলিশ) আগে জানাতে হবে।’মঙ্গলবার (১ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভা শেষে মন্ত্রী এ কথা জানান।তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি মহান বিজয় দিবসে
সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হাইওয়ে পুলিশের জনবল ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের ২২টি জাতীয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিরাপদ ও ভ্রমণবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি।তিনি মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলন ‘নিসচা’র ২৭ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেতুমন্ত্রী একথা বলেন।ওবায়দুল কাদের তার
অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী ও তার স্ত্রী সেলিনা আলী। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাদের জামিন মঞ্জুর করেন।তাদের আইনজীবী ঢাকা বারের সাবেক সভাপতি গাজী মো. শাহ আলম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।আগের দিন সোমবার একই আদালত সমনে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট ফারুকুর
বিয়ে বিচ্ছেদের ঘোষণার পর ফেসবুক থেকে দূরে সরে গেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তবে ইনস্টাগ্রামে সক্রিয় আছেন তিনি। গতকাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আপনারা 'শুভ স্বাধীনতা দিবস ফারিয়া' বলেও শুভেচ্ছা জানাতে পারেন। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে হারুন অর রশীদ অপুকে বিয়ে করেন শবনম ফারিয়া। গত শুক্রবার বিবাহ বিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। বিচ্ছেদের বিষয়টি ফেসবুকে জানিয়েছিলেন ফারিয়া। সোমবার থেকে
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।জামায়াতে আমির তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর একান্ত ইচ্ছায় আমার কভিড-১৯ পজেটিভ। গত ৮ দিন ধরে শরীরে সামান্য পরিবর্তন লক্ষ্য করছিলাম। গতকাল কোভিড-১৯ টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজ টেস্টের রেজাল্ট পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ইচ্ছায়
করোনার উৎস খুঁজে বের করতেই হবে, নয়তো ভবিষ্যতের করোনা সংক্রমণ ঠেকানো যাবে না। এমনই সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।ডব্লিউএইচও’র ডিরেক্টর জেনারেল টেডরস অ্যাডানম ঘিব্রেইয়াসুস সোমবার জানান, যদি বিশ্বের একজন মাত্র করোনা আক্রান্ত হন, তবে সারা বিশ্বে তা মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। তাই একজনও যদি নিরাপদ না হন, তাহলে বিশ্বের কেউ নিরাপদ নন। এক ট্যুইট বার্তায় একথা বলেন তিনি। তিনি
আশাশুনিতে মহামারী কোভিট’১৯ এর প্রভাব নিরসনে, প্রকল্পভুক্ত উপকুলীয় এলাকার মৎস্য খামারীদের ক্ষতি নিরসন কল্পে, ইউপি চেয়ারম্যানবৃন্দ কর্তৃক সরবরাহকৃত তালিকা চুড়ান্ত করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টেও আওতায় খামারী নির্বাচনের জন্য সকল ইউপি চেয়ারম্যান তালিকা সরবরাহ করেন। ১১ ইউনিয়ন হতে প্রাপ্ত তালিকায় মোট চাষীর সংখ্যা ছিল ৫ হাজার
তেলের লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ চতুরা হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- অটোরিকশাচালক জাহাঙ্গীর (৪০) ও যাত্রী রুমা আক্তার (৩৮)। আহত হয়েছেন মামুন হোসেন (৩০) নামে আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে সিএনজি
নাটোর সদর উপজেলার জংলী সুগার মিল ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ১৩৯ বোতল ফেন্সিডিল সহ দুুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। এসময় ব্যাটারী চালিত একটি ইজি বাইক মাদক বিক্রয়ের নগদ ২হাজার ৬শত ৯০ টাকাসহ দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-বাঘা উপজেলার মিরগঞ্জ
বলিউডের উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে ধর্মপথে অগ্রসর হন সানা খান। সদ্য বিয়ে করেছেন মাওলানা আনাস খানকে। বিয়ের পর তার উপলব্ধি, হালাল ভালবাসা এত সুন্দর আগে বুঝতে পারেননি।বিয়ের পর ভালবাসায় ডুবে গেছেন সানা। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন,“কখনও ভাবিনি হালাল ভালবাসা এত সুন্দর হতে পারে! তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।” তার আগে ইনস্টাগ্রামে মেহেদি পরা
আজ থেকে শুরু হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ের মাস ডিসেম্বর। ৩০ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতার সাক্ষর এবারের বিজয়ের মাস করোনা আবাহর মধ্যেও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হবে।বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির
যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড। তবে বিশেষ ক্ষেত্রে এটি ৩০ বছরও বোঝাবে। এমন রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাবাস বলে দেয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউর রায়ে এ মতামত দেন আদালত। এর আগে গত ২৪ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ ১ ডিসেম্বর রায়ের দিন ধার্য করেছিলেন।এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে যুক্ত ছিলেন
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২ পাচারকারী সহ ৩ কোটি টাকার ৪০৩ ভরি স্বর্ণ এবং নগদ ১লাখ ৯৯হাজার টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ২ পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলো মো: ফারুখ (৩৫) ও মরিয়ম খাতুন (৩০)। তাঁরা দু’জনই স্বামী-স্ত্রী। সোমবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় এসব স্বর্ণ উদ্ধার করে সীমান্তের আছাড়তলী সীমান্ত পয়েন্ট থেকে।নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ
দেশের মানুষ ভয়াবহ একটা দুঃসময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের গণতন্ত্রহীন অবস্থার কথা তুলে ধরতে গিয়ে রাতে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যিনি এখন অন্যায়ভাবে কারাগারে রয়েছেন, বন্দি হয়ে রয়েছেন। আমাদের ৩৫ লক্ষ মানুষ মিথ্যা মামলায় আসামী হয়ে আছে। আমাদের শত শত কর্মী, আমাদের ভাই, আমাদের সহযোগীদেরকে হত্যা
বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচল জন্য নেওয়া প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ।নকশা তৈরির কাজও শেষ পর্যায়ে। উচ্চগতির এ রেলসেবা চালু হলে ৬ ঘণ্টা নয়, ননস্টপে মাত্র ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া যাবে।ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলবে এবং দিনে প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করবে। এর জন্য একজন যাত্রীর ২ হাজার
করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৩৫ লাখ এবং মৃত্যু ১৪ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৩৯ লাখ।গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ২৯১ জনের এবং একই সময়ে নতুন
যিনি মহান রবের সন্তুষ্টি পেয়ে যান, দুনিয়ার সব কিছুই তার জন্য হয়ে যায়। মুমিনের সবচেয়ে বড় পাওয়া এটি। এ কারণেই মুমিনের ছোট ছোট কষ্টগুলোও গোনাহ মাফ এবং সাওয়াব লাভের কারণ হয়ে যায়। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিন বান্দার ছোট ছোট কষ্ট ও দুঃখ-বেদনার প্রাপ্তি সুন্দরভাবে তুলে ধরেছেন। হাদিসে এসেছে-হজরত আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু
মাঝেমধ্যেই স্ত্রীর বায়না। স্বামীর কাছে নিত্যনতুন জিনিস কিনে দেওয়ার আবদার। এদিকে, লকডাউনে কাজ চলে যাওয়ায় হাতে টাকাপয়সা নেই। শেষপর্যন্ত নিরুপায় হয়ে মোটরসাইকেল চুরির পথই বেছে নেয় ভারতের সুরাটের এক ব্যবসায়ী। আর এ কাজের জন্য শেষপর্যন্ত অবশ্য তাকে যেতে হলো জেলে। সম্প্রতি সুরাটের উতরাণ থেকে বাইকচোর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তারপরই সামনে এসেছে এই কাহিনি, যা জানতে পেরে অনেকেই অবাক।ওই
তিন ম্যাচ খেলার পরেও জয়ের দেখা পেল না বেক্সিমকো ঢাকা। পরপর দুই পরাজয়ের পর ফের জয়ের মুখ দেখল জেমকন খুলনা। ভালো বোলিং করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি ঢাকা। খুলনা ম্যাচ জিতে নিয়েছে ৩৭ রানের ব্যবধানে। যা টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে টানা তিন ম্যাচ হারল মুশফিকুর রহীমের ঢাকা।১৪৭ রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারেই ৩
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খান।সোমবার (৩০ নভেম্বর) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷ মোট এক হাজার ৬৯৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩৮১ জন।ডিআরইউ ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির ২১ পদের মধ্যে
নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে ৪ টি বে-সরকারি ক্লিনিককে ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।সোমবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন বে-সরকারি ক্লিনিকগুলোতে এ অভিযান চালানো হয়। এসময় সার্বিক পরিবেশ, পরিস্কার পরিচ্ছন্নতা,যথাযথ কর্তৃপক্ষের আইনানুগ অনুমোদন ব্যতিরেকে ক্লিনিক পরিচালনা,সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার-নার্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে