বিশ্বজুড়ে এখনও করোনার প্রভাব অব্যাহত। বল মাঠে গড়ালেও ছোটোদের বড় টুর্নামেন্ট আয়োজনে ঝুঁকি নিতে চায় না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাই ২০২১ সালে ছোটদের দু’টি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিল ফিফা।ছেলেদের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ বাতিল ঘোষণা করা হয়েছে। ২০২১-এর পরিবর্তে ২০২৩ সালে হবে এই দু’টি বিশ্বকাপ। ফিফা কাউন্সিল ব্যুরো এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। একই সঙ্গে দু’টি বিশ্বকাপের আয়োজক দেশের
উখিয়ায় রাতের আঁধারে শীতের তীব্রতা উপেক্ষা করে বাড়ি-বাড়ি গিয়ে শীতার্ত ৬০ জন অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়ন প্রকল্পে উখিয়া উপজেলা প্রশাসনের তহবিল থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।এসম উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ছাড়াও সহকারী কমিশনার (ভূমি)
ঝিনাইদহে অসংখ্য মিথ্যা এবং ভুয়া মামলার বাদী জুলেখা খাতুনের মামলার হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী।আজ দুপুরের দিকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় ঝিনাইদহ শহরের শেরেবাংলা সড়কের মামলাবাজ জুলেখা খাতুন নামের এক নারী ও তার সন্তানেরা মিজান, মাসুদ, মুন্না ও রুমি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই পালন করা হবে দিবসটি।শুক্রবার (২৫ ডিসেম্বর) সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে
দিনাজপুরের হিলিতে প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২ টায় হিলি ফকিরপাড়ার মসজিদ এলাকা থেকে প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করে হিলি সিপি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো। তিনি জানান,শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপির বিওপি ক্যাম্পের বিজিবি'র নায়েক আজিজুর রহমান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯৮ জনে। একই সময়ে আরও এক হাজার ১৬৩ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন। এছাড়া এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১১৩ জন।শুক্রবার করোনা পরিস্থিতি
উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে খ্রিষ্ঠান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের ব্যাপ্টিস্ট চার্চে এ উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ফুল আর বেলুন নিয়ে সাজানো হয় গির্জাগুলো। সকাল থেকেই খ্রিষ্ঠান ধর্মাবলম্বী নারী-পুরুষ-শিশুরা গীর্জায় আসতে শুরু করেন। শুরুতে রেভারেন্ট জেমস টোকন দাস দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা পরিচালনা
নওগাঁ সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে নওগাঁ সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে ভোটারদের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এছাড়া সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যকরী সদস্য ৫সহ মোট বিভিন্ন পদে ১১জন পার্থী নির্বাচিত হয়।নির্বাচনে ২৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সমিতির সদস্য সংখ্যা ১৩৫ জন ভোটারের মধ্যে ১৩২ ভোটার
দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়েই ছেলে মনোরম পলককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। এসময় কারাফটকে পরিবারের সদস্যসহ স্বজনরা উপস্থিত ছিলেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৭ ডিসেম্বর রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা
স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহ করেছেন তাদের কোনভাবেই মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোনভাবেই
আশাশুনিতে বাস্তবায়িত বারিড পাইপের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম পরিদর্শন করেন গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক আলমগীর বিশ্বাস, ডেপুটি পরিচালক তৌহিদীন ভূইয়া, প্রকল্পের জেলা প্রকৌশলী, হারুর-অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল গনি, বুধহাটা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম, খাজরা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার আরিফুল ইসলাম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। শুক্রবার সকাল ১১ টায় উল্লাপাড়া পৌরসভার নির্বাচন কমিটির আযোজনে ফুড পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগের সদস্য
পিরোজপুরের কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় সভাপতির বক্তব্যে বলেন, স্থানীয়দের আগ্রহ না থাকলে কেন্দ্রীয়ভাবে কোনো কিছু পাওয়া যায় না। নিজেদের ন্যায্য হিস্যা আদায় করতে হলে এলাকাবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে চিকিত্সকদের বদলি হয়ে
নওগাঁর আত্রাইয়ে থাঐপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একশত শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় রামচন্দ্রবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবাসী বনি ইসরাইল বাবু ও ইয়াছিন আলী মন্ডলসহ অন্যান্য সদস্যের অর্থায়নে শিক্ষক আফছার আলী সরদারের সভাপতিত্বে কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক। এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন
বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন বাংলা শোবিজের এক ঝাঁক তারকা। তাদের মধ্যে কেউ চলচ্চিত্র অভিনেতা, কেউ নাটকের অভিনেতা, আবার কেউ গায়ক। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৯-২১ মেয়াদের সেই কমিটিতে শোবিজ দুনিয়া থেকে আছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান
মহামরি করোনাভাইরাস যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। উপরন্তু বিশ্বের বিভিন্ন জনপদে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে এই প্রাণঘাতি ভাইরাস। এ পর্যন্ত সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৯৭ লাখ ছাড়িয়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ১৭ লাখ। করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ
বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার— এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, পৃথিবীতে ন্যায় ও
২০২১ সালের জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে ভারত থেকে করোনার ভ্যাকসিন (অক্সফোর্ড ভ্যাকসিন) বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ভ্যাকসিন আনার সব ব্যবস্থা সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু আমাদের অপেক্ষা।বৃহস্পতিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন আনছি। জানুয়ারির শেষের
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অবশেষে নির্ঝঞ্ঝাটভাবে বেরিয়ে যাওয়ার পথ পেল যুক্তরাজ্য। প্রায় এক বছর ধরে নানা হিসাব-নিকাশ আর টানাপোড়েন শেষে সম্পন্ন হলো ইইউ-যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি।অবশ্য চুক্তিটি এখনও ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদিও চলতি বছরের সমাপ্তি, অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড শেষ হওয়ার আগে সেখানে চুক্তির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা কার্যত অসম্ভব। সেক্ষেত্রে অনুমোদনের আগ পর্যন্ত
জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সকল গৃহীন মানুষের নির্দিষ্ট সময়ের মধ্যে ঘর দিতে বদ্ধ পরিকর সরাইল উপজেলা প্রশাসন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের বৃহৎ কর্মসূচীর অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে সারা দেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩ টি গৃহীন পরিবারের মধ্যে সরাইল উপজেলায় প্রথম পর্যায়ে যার ১০২ টি পরিবারকে ঘর প্রদান করা
পৃথিবীর প্রায় সব বাবা-মা ও অভিভাবকই চায়, তার সন্তান নামাজি ও সৎ চরিত্রের অধিকারী হোক। কিন্তু চাওয়ার সঙ্গে তাদের কর্মের মিল খুঁজে পাওয়া যায় না। নিজেরা নিয়মিত মসজিদে গেলেও নিজ সন্তানকে মসজিদে নিয়ে যেতে চান না। শিশু মসজিদে যেতে চাইলেও নানান অজুহাতে তাকে বাসায় রেখে যান।বাচ্চারা ছোটবেলা থেকে মসজিদে না এলে মসজিদে আসার ব্যাপারে উৎসাহিত হবে কি করে? জামাতের সঙ্গে
খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন।খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটে। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনটি উদযাপন
রংপুরে প্রতিবন্ধী অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় শহরের পার্ক মোড় এলাকায় ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের প্রতিবাদী কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীতে ছাত্র ও যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশে নূর বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত-সন্ত্রস্ত।
আগামী ১৬ জানুয়ারী ২য় ধাপে নাটোরের গোপালপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিজ দলীয় প্রার্থীকে বিজয়ী করতে পৌর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী পৌর বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন কচি। নির্বাচনী কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার কালুপাড়ায় নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লালপুর থানা শ্রমিকদলের সাধারণ