বিদেশগামীদের করোনাভাইরাসের সনদ দিতে আরও ২১টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানে আরটি-পিসিআর ল্যাব থেকে করোনা নমুনা পরীক্ষা করাতে পারবেন বিদেশগামীরা।স্বাস্থ্য অধিদফতরের মতামতের প্রেক্ষিতে ২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবকে কোভিড পরীক্ষা করে সনদ প্রদানের অনুমতি দেয়া হয়েছে। প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবগুলো হলো- ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার পরিবাগে নোভাস ক্লিনিক্যাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’ চালুর ফলে অভ্যন্তরীণ যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ স্থাপিত হবে। তিনি বলেন, আমরা এই উপমহাদেশে বাস করি। আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার- একটা জায়গায় আমরা যদি শুধু আশপাশের দেশগুলোর সাথে একটা ভালো যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে ব্যবসা-বাণিজ্যে সবদিক থেকে
সরকারিভাবে চালের আমদানি শুল্ক আগের ৬২.৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। ফলে বেসরকারিভাবে চাল আমদানিতে শুল্ক কমেছে ৩৭.৫ শতাংশ। নতুন শুল্ক হারে চাল আমদানি করতে আগ্রহীদের আগামী ১০ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এদিন চালের বাজার স্থিতিশীল রাখার
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘ক্ষতিগ্রস্ত সেতু ভারী যানবাহন চলাচল নিষেধ’ লেখা লাল রঙের সাইনবোর্ড লাগানো বাঁশের খুঁটি দাঁড়িয়ে আছে সেতুর গর্তে। গর্ত এড়িয়ে কোনমতে চলাচল করছে ছোট আকারের যানবাহন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভান্ডার সড়কের পূর্ব বাগভান্ডার এলাকায় এমন একটি সেতু বেশকিছু দিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেতুটি ভেঙে পড়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষকে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে
নাটোরের লালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও বসতঘর নির্মান করে দিয়েছে ফুটব্যাংক নামে সেচ্ছাসেবী সংগঠনরবিবার সকালে ফুটব্যাংক এর প্রতিষ্টাতা চেয়ারম্যান দক্ষিণ করিয়া প্রবাসি শাহ পরান এর উদ্যোগে উপজেলার মোহরকয়া গ্রামে আশুরা খাতুন নামেন একজন আসহায় কে নতুন বসতঘর নির্মান ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এসময় বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, সংগঠনের সেচ্ছাসেবক আবুল হোসেন ও সোমা খাতুন উপস্থিত ছিলেন।
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ির বনরুপা আবাসন প্রকল্পের ১০০ পরিবার,তৎসংলগ্ন রহমানিয়া এবতেদায়ী মাদরাসা, হেফজখানা, ও এতিমখানার ৩২ এতিম ছেলেদের এবং অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উখিয়া উপজেলা প্রশাসন। শনিবার দিবাগত রাত ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এসব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। নিজাম উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল
এইচএসসির ফলাফল, তালাবন্দী শিক্ষাপ্রতিষ্ঠান সচল করা, বই উৎসবসহ শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, এ বছর মোট সাড়ে ৩৪ কোটি
মহামরি করোনাভাইরাস যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। উপরন্তু বিশ্বের বিভিন্ন জনপদে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে এই প্রাণঘাতি ভাইরাস। এ পর্যন্ত সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি এবং মৃতের সংখ্যা সাড়ে ১৭ লাখ ছাড়িয়েছে।গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ১২৪ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ১০৮ জনের। করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে সাতটি কাজ ছেড়ে দিতে বলেছেন। যে কাজগুলো মানুষ নিশ্চিত ধ্বংস হবে। জাহান্নামই হবে তার স্থান। হাদিসে পাকে এ প্রসঙ্গে বিশ্বনবি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ ছেড়ে দাও। সাহাবাগণ জানতে চাইলেন, সেগুলো কী? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- আল্লাহ
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন নওগাঁ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন নির্মল কৃষ্ণ সাহা। শনিবার রাতে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিল্পব বড়–য়া । আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নওগাঁ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মোট ৭ জন প্রার্থী জেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেন। আজ (শনিবার ) যাচাই বাছাই
টাঙ্গাইলের গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের সাহিত্য আড্ডার উদ্যোগে 'বিজয়ের পংক্তিমালা' শিরোনামে দেয়ালিকা উন্মোচন করা হয়েছে।শুক্রবার বিকেলে পাবলিক ক্লাব ও গ্রন্থাগার আঙ্গিনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক ইলিয়াস হোসেন প্রধান অতিথি হিসেবে এ দেয়ালিকা উন্মোচন করেন। উপজেলার প্রবীণ ও নবীন কবিদের কবিতা নিয়ে অটল শরিয়ত উল্লাহ ও বিশ্বজিৎ চক্রবর্তীর সম্পাদনায় দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক খন্দকার
অস্ত্র বিক্রি করতে গিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে অস্ত্রসহ (রিভলবার) ধরা পড়েছে এক পুলিশ সদস্য। চট্টগ্রাম শিল্প পুলিশে এই কসস্টেবলের নাম সৌরভ বড়ুয়া। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। গ্রেফতারের পর কনস্টেবল সৌরভ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল
হেফাজতের ঢাকা মহানগরের দায়িত্ব পেলেন সেই মামুনুল হকখিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজুনুল উলূম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম জিহাদীকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করে কেন্দ্রীয় কমিটি সম্প্রসারণ করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়েছে। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর হেফাজতে ইসলামের কমিটিও। শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নোমান ফয়জীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঢাকা মহানগর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যরা। শনিবার বিকেল ৩ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তারা।এসময় দেশগঠনে বঙ্গবন্ধুর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির জনকের মাগফেরাত কামনা তাঁর মাজার জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. শামিমুল
নাটোরের লালপুরে এক কেজি গাঁজাসহ শাহাজান আলী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।সে উপজেলার চাঁদপুর মিল্কিপাড়া গ্রামের মৃত নয়ন উদ্দিনের ছেলে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চকশোভ এলাকা থেকে তাকে আটক করে। র্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মাসুদ রানা জানান,‘ গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল উপজেলার চকশোভ এলাকায় অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ হাতেনাতে শাহাজান আলী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে। দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপস নেই।’শনিবার (২৬ ডিসেম্বর) সদ্য প্রয়াত ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের স্মরণসভায় তিনি এ কথা বলেন। স্মরণসভায় নিজ বাসভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। ওবায়দুর কাদের বলেন, ‘বাদল রায় একজন সৎ ও
আমরা কক্সবাজার বাসী' উখিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার সময় উখিয়াস্থ একরাম মার্কেটের ২য় তলায় বণিক সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ শিকদারের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক সাংবাদিক গফুর মিয়া চৌধুরীর সঞ্চালনায় বৈঠকে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্ঠা একরামুল হক, সিনিয়র সহসভাপতি কাজী হুমায়ুন কবির বাচ্চু, সহসভাপতি আহসান উল্লাহ মনি,যুগ্ন সম্পাদক মাসুম সিরাজী,সাংগঠনিক
হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত মহাসচিব নূর হোসাইন কাসেমীর স্থলাভিষিক্ত হলেন খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম জিহাদী। শনিবার (২৬ ডিসেম্বর) হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী নিজ ক্ষমতাবলে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব পদে মনোনীত করেন।বিষয়টি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর ২৩ ডিসেম্বর হেফাজতের আমির শায়খুল হাদিস
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহার মাধবপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে ৩৫ শতাংশ জমির গম কীটনাশক ওষুধ প্রয়োগ করে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে , আব্দুর রাজ্জাক (৫৫) দীর্ঘদিন ধরে জমির ভোগদখল করে আসছিলেন। সেইসূত্রে তিনি জানান, ২০১৩ সালে আমার স্ত্রীর নামে জমিটি ক্রয় করি। জমিটি ক্রয় করার পর পেয়ার রহমান ও আসাদ আলী
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, মনে করেছিলাম রাজনীতি থেকে বিদায় নেবো। ৭১ এর চেতনা নিয়ে আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আবার মাঠে নামবো।এখন যে খেলা শুরু হয়েছে তা শুধু সরকার পরিবর্তনের জন্য নয়। ভৌগলিক অবস্থানের কারণে নতুন খেলা শুরু হয়েছে। আলেম সমাজের শতকরা ১০ ভাগও তাদের সঙ্গে নেই। ৫০ বছর পর হঠাৎ করে ভাস্কর্যের
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো অনুমোদন হয়নি। ফলে চলতি মাসে এই পরীক্ষার ফল প্রকাশে সম্ভাবনা নেই। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি ফল প্রকাশ করা হতে পারে বলে বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফলাফল তৈরির নীতিমালা অনুমোদন হলে পরবর্তী
পরিত্যক্ত জায়গার জঙ্গল পরিষ্কার করে সেখানে টিনের ঘর তুলেছিলেন বৃদ্ধা লিলি বেগম (৫৫)। সেই ঘরই তার মাথা গোজার একমাত্র অবলম্বন। স্বামীর মৃত্যুর পর চার সন্তান নিয়ে দীর্ঘ ২৫ বছর এখানেই বসবাস করেন লিলির পরিবার। শুধু লিলি একা নন,অসহায় ভুমিহীন ১২ টি পরিবার বসবাস করেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর মৌজার একটি পরিত্যক্ত জমিতে। যে জমির কিছু অংশে এক সময় পশুন হাট বসতো।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৬২) নামে আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার ভাদাই ইউনিয়নের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, কাজ শেষে লালমনিরহাট বুড়িমারী
নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে কোনো আগ্রহই নেই। যে নির্বাচন কমিশন সম্পর্কে দেশের মানুষের কোনো শ্রদ্ধা নেই, আগ্রহ নেই , প্রকাশ্যে বলা হচ্ছে তারা (নির্বাচন কমিশন) চুরি করছে। তার পরও নির্লজ্জ এ নির্বাচন কমিশনার পদত্যাগ না করে উল্টো সেটাকে ডিফাইন্ড করছে। সে বোঝেইনা যে দেশের জনগণ তার পদত্যাগ চায়। প্রথম ধাপের পৌর নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে নির্বাচন কমিশনার সম্পর্কে এ কথা