মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটর দিয়ে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে সৈয়দ হায়দার হোসেন-(৫৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হায়দার উপজেলার ডাসার এলাকার বেতবাড়ি গ্রামের সৈয়দ খালেকের ছেলে। নিহতের পরিবার, স্বজন ও এলাকা সুত্রে জানাগেছে, সৈয়দ হায়দার হোসেন একা তার নিজ বাড়ীর পুকুরে মোটর বসিয়ে পানি সেচ দিতে যায়। এ সময় হঠাৎ
নোয়াখালির বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফেসবুকের এক লাইভ বার্তায় সপরিবারে বিষপানে আত্মহত্যার হুমকি দিয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফেসবুক লাইভে এসে এ হুমকি দেন তিনি। এ সময় ৫০ মিনিটের দীর্ঘ বক্তব্যে তিনি, ‘কোম্পানীগঞ্জে যে ঘটনা ঘটেছে আমি শেষবারের মতো বলছি, ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্ত দেন। নোয়াখালী থেকে হলে একরাম-নিজামের কাছে বিক্রি হবে। ঢাকা থেকে ডিজিএফআই-এনএসআই এর
ব্রাহ্মণবাড়িযার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে ছবি ও ভিডিও ফুটেজ না থাকলেও আমরা হামলাকারীদের ঠিকই চিনেছি। যেভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশ ক্যাম্পে হামলা করা হয়েছে তা নজিরবিহীন। বুধবার (১৪ এপ্রিল) সরাইল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময়ে এ দাবি করেন উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবু তালেব মিয়া। গত বুধবার সরাইল
করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দুরত্ব নিশ্চিতে আশাশুনি প্রশাসনের তৎপরতা চোখে পরলেও কোনো ভাবে থামানো যাচ্ছে না জনসমাগম। নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা করেও জনসমাগম থামানো যাচ্ছে না, এ যেনো কে শুনে কার কথা। করোনাভাইরাসে আক্রান্তের ও মুত্যুর সংখ্যা দিনদিন বৃদ্ধি পেলেও জনসাধারনের মধ্যে নেই কোনো সচেতনতা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব নিশ্চিত করন, লোকসমাগম না
কোভিড পরিস্থিতির কারনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সিউলের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভি শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। #ইনিউজ৭১/এনএইচএস/২০২১
যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। চলতি বছর ৪ মাসে বন্দুক হামলায় প্রাণ গেছে ১৮৭ জনের। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতের এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডএক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড
ওরা ক্লান্ত, পরিশ্রান্ত হলেও উদ্যমে কোনো ঘাটতি নেই। মহামারি করোনাভাইরাসে কেড়ে নেওয়া জীবন ওদের কাছে বড় আপন। রক্তের বাঁধন না থাকলেও তারা পরম যত্নে আবার কখনও চোখের জলে বিদায় জানায় করেনায় মৃত মানুষকে। এ কারণেই মানুষ ওদের নাম দিয়েছে ‘ওরা লাশের স্বজন’। করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে মৃত্যুর মিছিল যত দীর্ঘ হচ্ছে, ওদের দায়িত্বও যেন ততটাই শক্তি জোগাচ্ছে। রমজানের মাসে রোজা রেখেই দিন
এলজিই প্রথম কোনো বৃহত্তর স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে বাজার থেকে পুরোপুরি উঠে যাচ্ছে।দক্ষিণ কোরিয়ার এলজি ইলেক্ট্রনিকস এর মোবাইল বিভাগকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৫ এপ্রিল) এক বার্তায় এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল বিভাগে প্রতিনিয়ত লোকসান হবার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে এলজিই প্রথম কোনো বৃহত্তর স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে বাজার থেকে পুরোপুরি উঠে যাচ্ছে।অ্যাপল ও স্যামসাংয়ের পর এলজিই উত্তর আমেরিকার তৃতীয়
গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জসহ বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এছাড়া কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।শুক্রবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা সাড়ে সাত ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার
প্রকৃতিতে এখন গরমের রাজত্ব। আজও দেশের ৬ অঞ্চল ও এক বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যান্য অঞ্চলেও বেশ গরম। তবে সারাদেশে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।বৈশাখের এই সময়ে তাপমাত্রা কমার পেছনে সাধারণত ভূমিকা রাখে কালবৈশাখী ঝড়বৃষ্টি। আজকে তাপমাত্রা কমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না। দুই অঞ্চল ও পাঁচ বিভাগে আজ কালবৈশাখী ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও
রাজবাড়ী সদর উপজেলার চর বাগমারা গ্রামে ঝাড়ফুঁক করার কথা বলে এক গৃহবধূকে (৩৮) বিলের মধ্যে নিয়ে গণধর্ষণের উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে অভিযুক্ত কবিরাজ ও তার সহযোগীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। মামলার চার ঘণ্টার মধ্যেই অভিযুক্ত কবিরাজ মান্নান গাইন (৫২) ও তার সহযোগী ফারুক বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার মান্নান গাইনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার
রাজধানীর বাজারগুলোতে বেগুনের কেজি একশ টাকা ছাড়িয়ে গেছে। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। শসা, ঢেঁড়স, বরবটির কেজি একশ টাকার কাছাকাছি।সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৫০ থেকে ১৫৫ টাকা বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ১৬৫ টাকা। ব্রয়লার মুরগির দাম কমলেও
গত ৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক। ফলে ওই আসনটি বর্তমানে শূন্য। সেই শূন্যতা পূরণ করতে চান অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। আসলামুলের আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান একসময়ের ভয়ংকর এই খল অভিনেতা। ডিপজল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে গমনেচ্ছু আটকে পড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের গমনের জন্য ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে।এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বাংলাদেশি অন্যান্য এয়ারলাইন্স এবং সংশ্লিষ্ট দেশসমূহের ন্যাশনাল ক্যারিয়ারসহ অন্যান্য ক্যারিয়ার বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারবে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ভার্চুয়াল প্লাটফর্মে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সভাপতিত্বে মন্ত্রী পর্যায়ের জরুরি আন্তঃমন্ত্রণালয় সভার এ সিন্তান্ত
পবিত্র মাহে রমজান শুরু ও করোনা সংক্রমণ বৃদ্ধি কারণে দ্বিতীয় ধাপের সর্বাত্মক লকডাউনে দিনাজপুরের হাকিমপুর হিলি স্হানীয় বাজারে দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে সবজির দাম। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। এদিকে চাহিদা তুলোনায় আমদানি কম হওয়ায় বেড়েছে সবজির দাম, এমনটিই বলছেন সবজি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে,পবিত্র মাহে রমজান ও সর্বাত্মক লকডাউনের
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নৈতিক স্খলনের বিষয়টি স্বীকার করে হতাশা ব্যক্ত করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। তাকে বহিষ্কারের প্রস্তাবও করেছিল একটি অংশ। তবে সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। গ্রেফতার হওয়া হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এ ছাড়া হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে জামায়াত-শিবিরসহ জঙ্গিদের সম্পৃক্ততাও পাওয়া গেছে বলে জানায় পুলিশ। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার দেশটির সাদর শহরতলীতে একটি সেকেন্ড-হ্যান্ড পণ্যের বাজারের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্সের। ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এসময় আশপাশে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।তবে সাদর শহরতলীর মেডিক্যাল
বাংলাদেশে প্রাণঘাতী করোনার সংক্রমণ থামছেই না। প্রতিদিন ভাইরাসটি কেড়ে নিচ্ছে অনেক মানুষের প্রাণ। রাজনীতিক, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মারা যাচ্ছেন চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে। এবার সেই তালিকায় নাম উঠল নোয়াখালীর হাতিয়ার বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও রাজনৈতিক মাহমুদ আলী রাতুলের।বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬০ বছর। রাতুলের
নরসিংদী সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। উপজেলার কালাইগোবিন্দপুরের নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন পৌর শহরের রাঙ্গামাটি এলাকার রফিক মিয়ার ছেলে আরিফ (২০) ও সাটিরপাড়া এলাকার কামাল আফসারীর ছেলে মুকিত (২১)। পুলিশ জানিয়েছে, নরসিংদীর সঙ্গে নদীবেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের জন্য নতুন সড়ক ও ব্রিজ তৈরি করা হয়েছে। প্রায়ই বিভিন্ন
বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃতের তালিকা। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনও আতঙ্কে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ৯৯ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৯৬ লাখেরও বেশি মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত
কুরআন নাজিলের মাস রমজান। আজ পড়া হবে দ্বিতীয় তারাবিহ। শুরুতেই রয়েছে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের আহ্বান। ইসলামে পরিপূর্ণ প্রবেশেই মিলবে কুরআনের হেদায়েত। আবার ইসলামের ওপর অটল ও অবিচল থাকতে দোয়াও পড়া হবে আজ। কী সেই দোয়া? আজ দ্বিতীয় তারাবিহ পড়া হবে। সুরা বাকারার ২০৪নং আয়াত থেকে সুরা আল-ইমরানের ৯১ আয়াত পর্যন্ত পড়া হবে। আজকের তারাবিহর প্রথম দিকে সুরা বাকারায় ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশের
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি এভার কেয়ার হাসপাতালে পৌছান। হাসপাতালের
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে মসজিদের চাঁদার টাকা আদায় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নাজমুল হক নজু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে হারাগাছ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানটারী সারাই হরিণটারী জুম্মাপাড় জামে মসজিদের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে সাবেক ইউপি সদস্য মোঃ রুবেল মিয়াকে (৪০) খুন করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামে। রুবেল মিয়া কৈলাটী গ্রামের সামছুদ্দিনের ছেলে। এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রুবেল