দেশে রাশিয়ার টিকা স্পুটনিক-ফাইভ এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এ অনুমোদন দিয়েছে।মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের এক সভায় টিকা অনুমোদনের এ সিদ্ধান্ত হয়। ফলে রাশিয়ার করোনা টিকা আমদানি ও ব্যবহারে আইনগত আর কোনো বাধা থাকল না। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে
বাগেরহাটের শরণখোলায় ২৫ কে,জি ওজনের বিশালাকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সন্ধায় উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘের থেকে সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ জয়নাল আদেবদীন জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘেরের জালে একটি অজগর সাপ আটকা পড়েছে জানতে পেরে তিনি স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সি,পি,জি ও টাইগার টীমের
"পাগলীটা মা হলেও সেই সন্তানের বাবা হলো না কেউ"! দিনাজপুরের হাকিমপুর, হিলি স্থলবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী (পাগলী) এক নারী ফুটফুটে একটি পুত্র সন্তান প্রসব করেছেন। প্রসবের পর থেকেই সন্তানকে হাসপাতালে ফেলে রেখে বাহিরে ঘুরে বেড়াচ্ছেন তার মানসিক প্রতিবন্ধি মা। শিশুটি হাসপাতালের নার্স, চিকিৎসক ও এক মায়ের নিবিড় পরিচর্যায় থাকার পর শিশুটিকে এক দম্পতিকে দত্তক নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানাগেছে গত
চলমান করোনা পরিস্থিতির মধ্যেই একদিনের সংক্ষিপ্ত সফরে আজ (২৭ এপ্রিল) ঢাকায় এসেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি। বেলা পৌনে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। চীনের প্রতিরক্ষামন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিমানবন্দর থেকে ফেঙ্গি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেখান থেকে বিকেল
গুলশানে ১ লাখ টাকা ভাড়ায় ফ্ল্যাটে থাকতেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মোসারাত জাহান মুনিয়া। তার ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল শীর্ষ স্থানীয় একটি ব্যবসায়ী গ্রুপের এমডির।সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যার পর মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার হয় তার ফ্ল্যাট থেকে। ঘরে ফ্যানের সাথে তার মরদেহ ঝুলতে দেখা যায়। তাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে শীর্ষ স্থানীয় ওই ব্যবসায়ী গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা দায়ের
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী ষষ্ঠ অভয়াশ্রমের আওতায়, এখানে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দু মাস সকল প্রকার মাছ ধরা সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও অরক্ষিত রয়েছে এই অভয়াশ্রমটি।এই অভয়াশ্রমের মৎস্য সম্পদ রক্ষায় যারা সংশ্লিষ্ট তাদের অধিকাংশই ইলিশ সম্পদ রক্ষার চেয়ে অর্থের লোভে ভক্ষকের ভূমিকা পালন করছেন বেশি। চলতি বছরে এই অভয়াশ্রম রক্ষার দায়িত্বে থাকা হিজলা মৎস্য অফিসার মোঃ আব্দুল
ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচন উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ২৭ এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচন উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বন্দরে আমদানি রফতানি কার্যক্রম যথারীতি পূর্বের নিয়মে চালু হয়েছে। এদিকে হিলি স্থলবন্দরের পানামা
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে শয়ে শয়ে মানুষের মৃত্যু হচ্ছে প্রতিবেশী দেশ ভারতে। প্রতিদিন সংক্রমিত হচ্ছে লাখ লাখ মানুষ। পুরো ভারতজুড়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল।সবচেয়ে বাজে পরিস্থিতি রাজধানী দিল্লিতে। শ্মশানগুলোতে মৃতদেহ পোড়ানোর জন্য আর স্থান সংকুলান হচ্ছে না। শেষকৃত্যের জন্য ব্যবহার করা হচ্ছে পার্কিং লটগুলো। এমনকি জায়গা নেই কবরস্থানেও। মৃতদেহ দাহ করার কাঠও ফুরিয়ে গেছে অনেক শ্মশানে। কাঠের অভাবে কেয়ারটেকারকে বন্ধ করে দিতে
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। শ্মশানে দিন-রাত জ্বলছে চিতা। হাসপাতালে শয্যার সংকট, অক্সিজেন সংকটসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করছে। ভারতের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন বর্তমানে দেশটিতে আইপিএল খেলতে যাওয়া প্যাট কামিন্স। হাসপাতালে অক্সিজেন সরবরাহ করার জন্য ৫০ হাজার ডলার দিয়েছেন এই অস্ট্রেলিয়ান তারকা। বর্তমানে কলকাতা
দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বিএনপি আন্দোলন ও নির্বাচনেও ব্যর্থ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। দায়িত্বশীল
ফিনিক্স গ্রুপ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দ্বীন মোহাম্মদ মারা গেছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মঙ্গলবার বাদ জোহর লালবাগ শাহী মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ
টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মানিক মিয়া (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তাহেরুল ইসলাম নামের আরো একজন। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায়় এই দূর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া মধুপুর উপজেলার আম্বারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে এবং বেসরকারি সংস্থা সোস্যাল এডভান্সডম্যান্ট থ্রো ইউনিটি (সেতু) ভূঞাপুর শাখার ক্রেডিট অফিসার-২ (মাঠকর্মী) হিসেবে কর্মরত ছিল। গুরুতর আহত
মাদারীপুরের ডাসারে (১০)বছরের মাদ্রাসা ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধীকবার ধর্ষনের অভিযোগে মোঃ বিল্লাল বেপারী(৬০) নামে মাদ্রাসা পরিচালককে গ্রেফতার করে পুলিশ।ধর্ষিতার খালা বাদী হয়ে ডাসার থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়,কালকিনি উপজেলার ডাসার থানার পান্তাপাড়া খাতেমন নেছা হাফেজী মহিলা মাদ্রাসায় ৫ বছর যাবত ওই মাদ্রাসায় পড়াশুনা করে। বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে ওই ছাত্রীকে। এক পর্যায় গত
জানাযায়, ২০১৫- ১৬ সালের দিকে সরাইলে প্রকাশ্যে আসে ক্রিকেট জুয়ার বিষয়টি। শুরুতে হাসি তামাশা দিয়ে শুরু হয় বাজি ধরা। এরপর তা ক্রমেই পেশাদার জুয়ায় রূপ নেয়। গত কয়েক বছরে তা মারাত্মক আকার ধারণ করে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে নিরক্ষর সব শ্রেণীর মানুষই এখন ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়ছে। সরাইল উপজেলাসদর সহ গ্রাম সর্বত্রই চলছে রমরমা ক্রিকেট জুয়া। আগে কেবল শহর এলাকায় ক্রিকেট
ঠাকুরগাঁও সদর উপজেলায় ‘বাকবিতন্ডার জের ধরে’ কাঠ দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করার ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান আতিক বলেন, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নুর ইসলাম (৬৫) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় প্রয়াত সিদ্দিক আলীর ছেলে। আটক হাসিবুল ইসলাম ওরফে হাসু (৩২)
ভারতে করোনাভাইরাস পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ হচ্ছে। গত সোমবারও দেশটিতে প্রায় ৩ লাখ ২০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন সেখানে তিন লাখেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হলেন।শুধু আক্রান্তর রেকর্ডই নয়, ভয় জাগাচ্ছে মৃতের সংখ্যাও। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে টানা সপ্তমদিন দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে গত
করোনাভাইরাস মহামারিতে বিধ্বস্ত গোটা বিশ্ব। এই সময়ে বসবাসের স্থানে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করা গুরুত্বপূর্ন। এছাড়া বাসস্থানে অক্সিজেনের মাত্রা বেশি থাকলে ঘরের আবহাওয়াও ভালো থাকেব। এজন্য বেশি বেশি বৃক্ষরোপণের পরামর্শ দিচ্ছেন পরিবেশ বিশেষজ্ঞরা। সেইসঙ্গে ঘরে পরিশুদ্ধ বাতাসের জন্য ইন্ডোর প্ল্যান্টেশনে জোর দিতে বলছেন তারা। শহরের ঘরগুলোতে বেশিরভাগই দমবন্ধ পরিবেশ থাকে। ঘরের ভিতরে এই অস্বাস্থ্যকর পরিবেশে কাটাতে পারে তুলসী, স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা। একটি
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহত মুনিয়ার বড় বোন বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন।গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসি সুদীপ
ভারতে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান সোমবার জানিয়েছেন, ভারতে সঙ্কট মোকাবিলায় সহযোগিতা করতে তাঁর সংস্থা দ্রুতগতিতে কাজ করছে। বার্তা সংস্থা রয়টার্স এমনটি জানিয়েছে।ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, ‘ভারতের পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে ডব্লিউএইচও সাধ্যমতো তৎপর রয়েছে।’ করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণে পর্যুদস্ত ভারতের অনেক হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে। সেসব হাসপাতালে
মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই করোনার ধাক্কায় ভারতের পরিস্থিতিও বেসামাল। এমন অবস্থায় গতকাল সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসের বিবৃতি ও নরেন্দ্র মোদির টুইটের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ খবর দেওয়া হয়েছে। টুইটে নরেন্দ্র মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেছি। যুক্তরাষ্ট্র থেকে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৮৮৪ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৩৩ হাজার ৫০৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৪৪৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে মঙ্গলবার (২৭
রোজা একটি দৈহিক ইবাদত। রোজা ফরজ হওয়ার জন্য ইমানের পাশাপাশি কেবল দৈহিক যোগ্যতারই প্রয়োজন হয়। সম্পদ থাকা-না থাকার কোনো প্রশ্ন নেই। একজন খেটে খাওয়া মানুষের ওপর যেমন রোজা ফরজ, তেমন একজন বিত্তশালীর ওপরও রোজা ফরজ। এতে ধনী-গরিব সমান। নিজের ঘরে অনেক খাবার মজুদ থাকার পরও একজন বিত্তশালীকে রোজা রাখতে হয়। তার মানে বাধ্যতামূলকভাবে তাকে ক্ষুধার্ত থেকে অভাবী মানুষ খাবার না খেয়ে
কলকাতা নাইট রাইডার্সের কাছে জয় হয়ে উঠেছিল সোনার হরিণ। আসরের নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর হেরেছে টানা চার ম্যাচ সোমবার নিজেদের ষষ্ঠ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিলো কেকেআর। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক এউইন মরগ্যান। আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস বেশি রান সংগ্রহ করতে পারেনি কলকাতার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাকালে ব্যবসায় মন্দার অজুহাতে গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকদের চাকরিচ্যুতি অত্যন্ত দু:খজনক, অনভিপ্রেত ও আমার কাছে অগ্রহণযোগ্য। সম্প্রতি যেখানে চাকরিচ্যুতি হয়েছে, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা চলছে এবং সাংবাদিক ইউনিয়নগুলো চেষ্টা করছে। আশা করবো, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুণর্বহাল করার দিকেই কর্তৃপক্ষ যাবে, এই আমার প্রত্যাশা। সোমবার (২৬ এপ্রিল) রাজধানীতে জাতীয়