হাতিয়াবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে হাতিয়া-চট্টগ্রাম রুটে আজ থেকে যাত্রা শুরু হলো এমভি তাজউদ্দিন জাহাজের। সোমবার সকাল ৯ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন জাহাজটি উদ্ভোধন করে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আয়েশা ফেরদৌস। হাতিয়া জনকল্যাণ সমিতি, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগামস্থ হাতিয়ার বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হাতিয়া চট্টগ্রাম রুটে চলমান জাহাজ এমভি আলাউদ্দিন ও
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা কমিয়েছে । বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী— বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি ভ্যাটসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪২ টাকা করা হয়েছে। আগামীকাল ১ জুন থেকে নতুন নির্ধারিত এ মূল্য কার্যকর হবে। তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি খাতের সাড়ে
রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের এক নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারী চিকিৎসকের নাম ডাঃ কাজী সাবিরা রহমান লিপি (৪৭)। সোমবার (৩১ মে) কলাবাগানের ৫০/১ ফাস্ট লেনের বাড়ির নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী। এদিকে মরদেহ
যাত্রী ছাউনির বেঞ্চির উপর নিঃসাড় অবস্থায় পড়েছিল অল্প বয়সী মেয়েটি। পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত এমন কোন জায়গা নেই, যেখানে আঘাতের চিহ্ন পড়েনি। আক্ষরিক অর্থেই পুরো শরীর ক্ষতবিক্ষত। এমন অজ্ঞাত পরিচয় মুমূর্ষু এক কিশোরীকে পুলিশের গাড়িতে তুলে হাসপাতালে নেওয়াটাও বিশাল ঝুঁকির কাজ। বাই চান্স যদি গাড়িতে মরে যায়, তখন লোকে বলবে পুলিশই হয়তো তাকে নির্যাতন করে...। কিন্তু পরিস্থিতির দাবি অনেক
জাতীয় সংসদ ভবনে ‘তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার’ মামলায় আলোচিত ধর্মীয় বক্তা আমির হামজা দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার (৩১ মে) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তিনি সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার মামলায় স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের
করোনা সংক্রমণ বিবেচনায় প্রয়োজনে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রীপরিষদ সচিব জানান, কোন এলাকায় করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন। এবিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া
নোয়াখালীর ভাসানচরে বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ করেছেন রোহিঙ্গারা। সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তারা এই বিক্ষোভ করেন। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা এই বিক্ষোভ করেন। জানা গেছে, সোমবার (৩১ মে) সকালে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনএইচসিআর'র সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীন থেকে করোনাভাইরাসের যে দেড় কোটি টিকা আসছে তা আসা মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে সোমবার (৩১ মে) সচিবালেয় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ৫০ লাখ করে তিন দফায় চীনের দেড় কোটি টিকা দেশে আসবে। এসময় তিনি বলেন, রাশিয়া থেকেও আমরা টিকা পাবো। এ
করোনা সংক্রমণ বিবেচনায় প্রয়োজনে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।সচিবালয়ে সোমবার (৩১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সীমান্তবর্তী হাসপাতালগুলোতে সেবা নিশ্চিতে ডিজি হেলথকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত আসছে...
জয়পুরহাটের পাঁচবিবিতে ১ নং বাগজানা ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরে উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। আজ সোমবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব খায়রুল ইসলাম । ২০২১-২২ ইং অর্থ বছরে মোট ১২ লাখ ৯৯ হাজার টাকার বাজেট পেশ করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন খাত থেকে আয় ধরা হয় ১১,৮২,৫০০/- টাকা, মোট ব্যয় দেখানো
দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে খেলাটির উদ্বোধন হয়। হাকিমপুর ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে,খেলাটি উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান
বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য কমাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (৩১ মে) এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বয়কৃত নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এতে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছে। একইসঙ্গে কমেছে গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দামও। গাড়িতে ব্যবহৃত এলপিজির আগের
৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলােচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস'র
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন আরও সাতদিন বাড়ানো হয়েছে। সোমবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ তার কার্যালয়ে প্রেস বিফিংয়ে এ ঘোষণা দেন।এর আগে গত ২৪ মে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। জেলা প্রশাসক বলেন, জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা
বরিশালে মেঘা (১২) নামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ৫০ বছর বয়সী ট্যালেন্ট কোচিং সেন্টারের শিক্ষক শহিদ খান। বুড়ো স্বামীর এহেন কান্ডে লোক লজ্জায় লম্পট শহিদের স্ত্রী গত শনিবার নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সন্তানদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে গৃহবধুকে উদ্ধার করে তার পিতার জিম্মায় দিয়েছে। বর্তমানে শহিদের ২ কন্যা ও স্ত্রী বাবার
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ১৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চার সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩১ মে) এই আদেশ দেন। বিস্তারিত আসছে…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মায়ের ছুরিকাঘাতে ছেলে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ছেলের নাম নাজমুছ সাকিব নাবিল (২০)। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা ৩ নাম্বার সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাবিলের বাবা সগির আহমেদের ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা। পুলিশের ধারণা, ছেলেকে খুন করে মা নাছরিন আক্তার পালিয়ে গেছেন। নাবিল ডেমরার বক্সনগর এলাকার দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী।নিহত নাবিলের বাবা সগির আহমেদ
রাজধানী ঢাকাসহ সারাদেশে গতকাল রোববার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোমবার সকালে ঢাকার কিছু এলাকায় এক পশলা বৃষ্টি হয়েছে। এরপর বেলা ১১টার পর থেকে ফের বৃষ্টি শুরু রাজধানীতে। শুধু ঢাকা নয়, সারাদেশেই বৃষ্টির খবর পাওয়া গেছে। নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সোমবার (৩১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী,
পুলিশের সিলেট রেঞ্জ থেকে একযোগে ১৫৯ জন কনস্টেবলকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। ৩০ মে রবিবার পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলিকৃতরা সিলেট আরআরএফ, হবিগঞ্জ জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশ, সিলেট জেলা পুলিশ ও সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত। তাদের প্রাথমিকভাবে চট্টগ্রাম বিভাগের রেঞ্জ অফিসে বদলি করা হয়েছে। পরবর্তীতে তাদের নিজ নিজ জেলায় পদায়ন করা হবে। বদলি হওয়া কনস্টেবলদের সিলেট
শীত, গ্রীস্ম, বর্ষা আসে যায়। দুর্ভোগ শেষ হয় না বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছরি গ্রামবাসীর। নদী ভাঙন, ঝড়-বন্যায় যখনই দুর্ভোগ নেমে আসে তখনই কেবল জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নানান প্রতিশ্রুতি শোনা যায়। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আলোর মুখ দেখে না গ্রামবাসী। ফলে ওই এলাকার প্রায় ৪ হাজার পরিবারের দুর্ভোগ এখন নিত্যসঙ্গী। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ ও ৯
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হচ্ছে না কোপা আমেরিকা। আগামী ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল।সোমবার (৩১ মে) আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কনমেবল জানিয়েছে, আর্জেন্টিনায়ও হচ্ছে না এবারের কোপা। মূলত করোনাভাইরাসের কারণে দেশটিতে বর্তমানে চলছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কনমেবল।গত কয়েক দিন ধরে চলে আসা জল্পনার অবসান হলো কনমেবল
রাজধানীর গণপরিবহনগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অতিমারি করোনার লাগাম টানতে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনের কথা থাকলেও অনেক বাসেই সে নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাদাগাদি করে পরিবহন করা হচ্ছে যাত্রী। তবে নির্দেশনা অনুযায়ী বাড়তি ৬০ শতাংশ ভাড়া তারা ঠিকই আদায় করছেন। এ নিয়ে যাত্রীদের মধ্যে দেখা গেছে ক্ষোভের বহিঃপ্রকাশ।সোমবার (৩১ মে) রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ানবাজার,
নাইজেরিয়ার একটি স্কুল থেকে ২০০ শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা। স্থানীয় সময় গতকাল রোববার এ ঘটনা ঘটে। স্থানীয় সরকার টুইটে জানিয়েছে, ঠিক কতটি শিশুকে অপহরণ করা হয়েছে, সে ব্যাপারে তারা নিশ্চিত নয়। খবর স্কাই নিউজ। এর আগে নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় থেকে এক মাসেরও বেশি সময় আগে ২০ জনকে অপহরণ করা হয়। ৪০ দিন পর ১৪ জনকে মুক্ত করা হয়। এর একদিন
বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) ফেসবুকের বরাত দিয়ে সোমবার (৩১ মে) ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছোট বাণিজ্যিক জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের