ভোলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের কাজ করতে নেমে বিষক্রিয়ায় বাড়ির মালিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পন্ডিতের হাট এলাকার তজু ব্যাপারীর ছেলে আব্দুল মালেক এবং একই এলাকার কালু মিয়ার ছেলে জসিম। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে
পটুয়াখালীতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে সোহেল(১৯) ও নাসরিন আক্তার(১৩) নামের দুই প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করেছে। শনিবার সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের পার্শ্ববতী একটি বাড়ির গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত প্রেমিক সোহেল বিরজলা গ্রামের মজিবর রহমানের পুত্র। সে একাদশ শ্রেনীর ছাত্র। মৃত নাসরিন একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে। সে ৮ম শ্রেনীর ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ব্যাগ, জামা ও জুতা (কিট অ্যালাউন্স) কিনতে টাকা পাবে। এজন্য ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি শিক্ষার্থীর জন্য বছরের শুরুতে কিট অ্যালাউন্স বাবদ প্রাথমিকভাবে ১ হাজার টাকা ও উপবৃত্তির মাসিক হার ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা করা হয়েছে। এজন্য বর্তমান অর্থবছরে ৩ হাজার ৭১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে ১
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে পারিবারিক কলহে এক গৃহবধূ আত্নহত্যা করেছে মর্মে শ্বশুর পক্ষের দাবী। নিহতের স্বজনদের দাবী এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।শুক্রবার (৪ জুন) রাত ১০ টার দিকে পালংখালী বাজার এলাকায় ইউপি মেম্বার নুরুল হকের ছোট ভাই জিয়াবুল হকের বাড়িতে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পালংখালী বাজার এলাকার নাজির আহমদের ছেলে জিয়াবুল হক এর স্ত্রী ইয়াছমিন
আজ শনিবার (৫ জুন) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না। শুক্রবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার (৫ জুন) সকালে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন রিচারলিসন ও নেইমার। ব্রাজিলের স্তাদে বেইরা রিও'তে গোল পেতে ঘাম ছুটে যায় স্বাগতিকদের। প্রথমার্ধ থাকে গোলশূন্য। ঘরের মাঠে গোল পেতে এতটা বেগ পেতে হবে ব্রাজিলকে তা কেউ ভাবেনি। ৬৫ মিনিটের মাথায় এসে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। দ্বিতীয় গোলটি আসে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফেসবুক ও ইন্সটাগ্রাম। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য এই দুই প্লাটফর্মে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল। কিন্তু ফেসবুকের ওভারসাইট বোর্ড গত মাসে এই সাজার সমালোচনা করেছিল। খবর বিবিসির। ফেসবুক জানায়, ট্রাম্পের কর্মকাণ্ড ‘আমাদের নিয়মের গুরুতর লঙ্ঘন’। দুই বছরের জন্য নিষিদ্ধ করায়
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৩৩ লাখ ১১ হাজার ৮০১ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ২৭ হাজার ১৭৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩৩২ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (৫ মে)
দরূদ পড়া আল্লাহর নির্দেশ। কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর রাসুলের প্রতি দরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। দরূদ পড়ার নির্দেশ দিয়ে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন-কুরআনুল কারিমে দরূদ পড়ার নির্দেশ দিয়ে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন- إِنَّ ٱللَّهَ وَمَلَٰئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবির প্রতি সালাত (রহমত) প্রেরণ করেন। হে
কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ইমপিচ করার তদন্ত শুরু করতে চান। এজন্য সামনের বছর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার একটি আসন থেকে কংগ্রেসম্যান হয়ে স্পিকার হতে চান তিনি। শুক্রবার অপরাহ্নে চরম ডানপন্থি হোস্ট ওয়ায়ের রুটকে প্রদত্ত সাক্ষাতকারে ট্রাম্প এই আভাস দেন এবং তা রেডিওতে প্রচারের পরই সারা আমেরিকায় তোলপাড় শুরু হয়েছে। এমন সময়ে ট্রাম্প প্রতিহিংসাপরায়নের মনোভাব প্রকাশ করলেন যখন ফেসবুক তাকে
দেশের বিভিন্ন স্থানে একদিনের বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামালপুরে পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন এবং নেত্রকোনা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুইজন নারী রয়েছেন। শুক্রবার (৪ জুন) বিকেলে ঝড়-বৃষ্টির সময় এসব প্রাণহানির ঘটনা ঘটে। বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে মো. আবু বকর খান (২৬) নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রায়েন্দা
ভোর থেকেই রাজধানীর আকাশ ছিলো কালো মেঘে ঢাকা। সঙ্গে ছিল প্রবল মেঘের গর্জন। অবশেষে নেমে এলো বৃষ্টি। স্বস্তির বৃষ্টি দিয়ে শুরু রাজধানীর দিন। আজ শনিবার ( ৫ জুন) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। সকালের বৃষ্টিতে অসুবিধায় পড়েছেন কর্মব্যস্ত মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষদের বেশি বিপত্তিতে পড়তে হয়। বৃষ্টি থেকে বাঁচতে অনেককে যাত্রীছাউনিতে আশ্রয় নিতে দেখা যায়। অবশ্য সকালে এ বৃষ্টি
করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ২৭ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৩৩ লাখেরও বেশি মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত ও
জাতীয় দলের জার্সিতে সুপারস্টার নেইমার যে বরাবরই দুর্বার। আরও একবার তার প্রমাণ পাওয়া। ব্রাজিলের জয়ে গোল করেছেন এ ফরোয়ার্ড খেলোয়াড়। আর অন্য একটি গোল করিয়েছেন রিচার্লিসনকে দিয়ে। ফলে ২-০ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়েন তিতের দল। দীর্ঘদিন পর মাঠে ফিরে ইকুয়েডরের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে অনেকটাই সংগ্রাম করতে হয়েছে ব্রাজিলকে। তবে সংগ্রাম করা লাগলেও শেষ পর্যন্ত লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে
কমপক্ষে দুই বছরের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে ফেসবুক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা-সহিংসতার পরিপ্রেক্ষিতে সব ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্বে উসকানিমূলক মন্তব্যের জেরে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করা হয়েছিল। এবার দুই বছরের নিষেধাজ্ঞা পেলেন ট্রাম্প।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার (৫ জুন) ভোরে মাঠে নামবে ব্রাজিল। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। ব্রাজিলের স্তাদে বেইরা রিও'তে ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৬টায়। বিশ্বকাপ বাছাইয়ে এবার সবাইকে ছাড়িয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। বাছাইয়ের চার ম্যাচের চারটিতে জয়ে উড়ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে তিতে বাহিনী। এবারো সে ধারা ধরে রাখার লক্ষ্য সেলেসাওদের। প্রতিপক্ষ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে মুঠোফোন ছিনতাইয়ে একজনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তবে ফোনটি এখনও উদ্ধার করা যায়নি। শুক্রবার (০৪ জুন) সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন। তিনি বলেন, ওই ছিনতাইকারীর নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। সে রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। তাকে ধরতে অভিযান চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল বিজয় সরণির উড়োজাহাজ
ঢাকা-১৪ আসনে উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ছয়জন। শুক্রবার (০৪ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। মাইনুল হোসেন খান নিখিল ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করা অন্য পাঁচজন হলেন- দারুসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল হক হ্যাপী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
রাশেদুল ইসলাম রায়হান। বয়স আট মাস। বাবা রাসেল আহমেদ। পেশায় একজন দিনমজুর। রাজশাহী শহরের ২৯ নং ওয়ার্ডের বাসিন্দা। রায়হান নামের এই শিশুটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। হার্ট ফুটো হয়ে যাওয়ায় শিশুটির চোখে-মুখে এখন বাঁচার আকুতি। রায়হানের বাবা একজন টাইলস মিস্ত্রি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনও রকম সংসার চালান। জন্মের পর থেকেই রায়হানের হার্টে সমস্যা। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মাঝে
করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল শনিবার (৫ জুন) থেকে এক সপ্তাহের (৫ জুন থেকে ১১ জুন) জন্য সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়ন করবে প্রশাসন। শুক্রবার (৪ জুন) ভার্চ্যুয়ালি জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা থেকে এক সপ্তাহ লকডাউন দেওয়ার সিদ্ধান্তটি এসেছে। আরও পড়ুন... আমের খাঁচিতে সাপ,
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নবগঠিত হিন্দু পরিষদের আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোপালপুর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করেন নবগঠিত কমিটি। বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল এর সভাপতিত্বে ও সদস্য সচিব উৎপল কুমার মন্ডল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদে উপদেষ্টা রনজীৎ দেবনাথ,
উন্নয়নকে টেকসই করতে সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৫ জুন) ‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (০৪ জুন) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২১’ পালনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি। আবদুল হামিদ বলেন, মানব সভ্যতার অস্তিত্ব রক্ষায়
হিরো আলমকে সৈয়দপুর বিমানবন্দরে প্লেন থেকে নামতে দেখা গেল। এসময় বেসরকারি বিমান সংস্থার কর্মকর্তা থেকে কর্মীরা হিরো আলমকে ঘিরে দাঁড়ান এবং সেলফি তুলতে থাকেন। কিন্তু হিরো আলম সৈয়দপুর গেলেন কেন? শুক্রবার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, রংপুরে একটি খতনার অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রংপুরের তানভির নামের জনৈক ব্যবসায়ীর ছেলের খতনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাকে ঢাকা-সৈয়দপুর প্লেনের ফিরতি টিকিটও দেওয়া হয়েছে। আশরাফুল
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। শুক্রবার (৪ জুন) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় অলাভজনক এবং ট্রাস্টের অধীনে পরিচালিত হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট আরোপ করা আইনসিদ্ধ হয়নি বলে মনে