আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে শোডাউন করেছে তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়। রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়
রাজবাড়ীর গোয়ালন্দে বিখ্যাত লাঠিয়াল আঃ কাদের মৃধা স্মরনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী মুন্সি বাজার এলাকায় আশ্রয়ন কেন্দ্রের মাঠ এ লাঠি খেলার আয়োজন করে স্হানীয় জনসাধারণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলার উদ্ধোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির
কুমিল্লার লাকসামে গণসংযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনে বিএনপির পক্ষ
ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি ও তা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম)সহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১) এ মামলাটি দায়ের করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত। জনগণ গণভোট সনদ বোঝে না বলে মন্তব্য করে তিনি বলেন, “সংস্কার আমরা মানতে প্রস্তুত। কিন্তু এমন কিছুতে রাজি হব না, যা সংসদে গিয়ে জোর করে পাস করানো হবে।” রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব
বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেনাবাহিনী আগের অবস্থানেই থেকে দায়িত্ব পালন করবে এবং মাঠ থেকে তাদের প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত কোর কমিটির বৈঠক
স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে জানিয়েছেন। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি রাজধানীর গ্রিন রোডে ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে যান এবং ধানমণ্ডি থানা নির্বাচন অফিসার ওয়াজাহাত নূরের কাছে ভোটার স্থানান্তরের আবেদন করেন। আসিফ মাহমুদ বলেন, “ঢাকা থেকে নির্বাচন করব, এটি মোটামুটি
বাগেরহাটের চিতলমারীতে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল এবং পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে। অভিযোগকারী গৃহবধূ শ্রাবণী হীরা (২২) জানান, সময়মতো কিস্তি পরিশোধ না করায় এনজিওর একজন কর্মী পাশবইয়ে ‘আংটি বাবদ ৮ হাজার’ এবং ‘বদনা বাবদ ১ হাজার ৫০০ টাকা’ লিখে রাখেন। শ্রাবণী জানায়, তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (DFED)-এর চিতলমারী শাখা থেকে ৪০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছেন। রবিবার (৯ নভেম্বর) সকালে কলেজ রোডে ময়লার ভাগাড়ের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সাধারণ শিক্ষার্থীসহ এলাকাবাসী। বিক্ষোভকারীরা ‘এখানে ময়লা ফেলা বন্ধ করুন, নতুবা আমাদের মেরে ফেলুন’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শ্রীমঙ্গল চৌমুহন চত্বরে
সরকারি কর্মচারীদের নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী সরকারের সময়— জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন বলেন, “বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে খাদ্য বহির্ভূত খাতে দামের উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। চালের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে সংশয় নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর এম এইচ তামিম। রোববার (৯ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে দেওয়া ব্রিফিংয়ে তিনি জানান, রাজনীতিতে যা-ই হোক, আগামী ১৩ নভেম্বর মামলার রায় ঘোষণা সংক্রান্ত কোনো উদ্বেগ নেই। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ১৩ নভেম্বরই রায় ঘোষণা করা হবে না, বরং ওই দিন রায়ের জন্য সময়
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকায় নিজ শয়ন কক্ষ থেকে সিমি আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়দের সংবাদে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত সিমি আক্তার ওই এলাকার রবিনের স্ত্রী। জীবিকার তাগিদে স্বামী রবিন ঢাকায় কাজ করেন এবং সেখানেই অবস্থান করেন। স্থানীয়রা
বিদায় শব্দটি তিন অক্ষরের হলেও এর যেন বিষাদে ভরা। বিদায়ের বেদনা যে কত কষ্টের সেটা যারা দেয় আর যারা নেয় তারাই একমাত্র বুঝে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন'কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির
বিশ্বের বিভিন্ন শহরের সঙ্গে তুলনা করলে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে বাংলাদেশেও। বিশেষ করে মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের শীর্ষ শহরগুলোর তালিকায় অবস্থান করছে। রোববার (৯ নভেম্বর) সকাল ৮টা ১২ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর রেকর্ড করা হয় ২০৯। বায়ুর মান বিবেচনায় এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। তথ্যমতে, একিউআই স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’
দশম গ্রেডসহ তিন দফা দাবির বাস্তবায়ন এবং শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশের প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) ব্যাপক প্রস্তুতি চলছে। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এবার প্রায় দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সাত লাখের বেশি সদস্য মোতায়েনের প্রস্তাব দিয়েছে ইসি। তবে ঠিক কতজন সদস্য কোথায় মোতায়েন থাকবেন এবং কোন কেন্দ্রগুলো সর্বোচ্চ নজরদারির আওতায়
যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি অচলাবস্থার কারণে আকাশপথে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শাটডাউনের দ্বিতীয় দিনেই শুধু শনিবার (৮ নভেম্বর) দেশে ও আন্তর্জাতিক রুট মিলিয়ে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি আরও প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, শাটডাউনের
বছর ঘুরে আবারও ফিরে আসছে পবিত্র রমজান মাস। বিশ্ব মুসলিম সম্প্রদায় ইতোমধ্যেই রমজানের প্রস্তুতি নিয়ে ভাবতে শুরু করেছে। ইসলাম ধর্মবিষয়ক তথ্যভিত্তিক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে—শনিবার (৮ নভেম্বর) পর্যন্ত রমজান শুরু হতে বাকি আছে ১০০ দিন। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা Emirates Astronomy Society-এর চেয়ারম্যান ইব্রাহিম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিশ্বখ্যাত সংবাদমাধ্যম বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদ’ এবং ‘প্রোপাগান্ডা মেশিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাজ্যে সফরের সময় বিবিসির প্যানোরামা ডকুমেন্টারি নিয়ে বিতর্কের মধ্যেই এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভিট বলেন, যুক্তরাজ্যে সফরের সময় হোটেলে বিবিসি দেখতে বাধ্য হলে ‘তার দিনটাই নষ্ট হয়ে যায়।’ তিনি
জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ বা পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন নিয়মিত ও সাংবিধানিক প্রক্রিয়াতেই অনুষ্ঠিত হবে এবং উৎসবমুখর পরিবেশ তৈরির জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে। রোববার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে
হার্ট অ্যাটাকে না’ফেরার দেশে চলে গেলেন দেবপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আলী আশরাফ ওরফে কামরুল হাসান (৪৪)। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মৃত: চান্দ মিয়ার ছেলে আলী আশরাফ ছিলেন দুই পুত্র ও এক কন্যার জনক।
সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও ১২ শত মিটার থাই জালসহ ১৯ জন জেলেকে আটক করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায়
কুমিল্লার দেবীদ্বারে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে তাদের কুমিল্লা আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন গুনাইঘর (উত্তর) ইউনিয়নের আ’লীগ সহ-সভাপতি রমজান আলী (৩২), যিনি গত ৩১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি ছিলেন। তিনি গুনাইঘর গ্রামের বদু মিয়ার ছেলে। এছাড়াও
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে “কথা বলার ক্ষেত্রে সংযত থাকার” আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনও উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তিনি অধ্যাপক ইউনূসকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। রাজনাথ সিং আরও জানান, ভারত যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম,