গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে আজ রোববার। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। ফলে ভোগান্তিও বেড়েছে প্রথম দিনের তুলনায়। মূলত টিকার সংখ্যা সীমিত হওয়ায় অনেকেই টিকা কার্ড পাচ্ছেন না। দীর্ঘ সময় অপেক্ষার পর ফিরে যেতে হচ্ছে তাদের। তুলনামূলক ভিড় বেড়েছে রাজধানীতে। রোববার (৮ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন টিকাকেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়। সকাল ৯টায় টিকা কার্যক্রম
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (৮ আগস্ট) বনানী কবরস্থানে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কাদের। শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতার জন্য জাতির পিতার সঙ্গে আমার মা-ও একই স্বপ্ন দেখতেন। এ দেশের মানুষ সুন্দর জীবন পাক, ভালোভাবে বাঁচুক এ প্রত্যাশা নিয়েই বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে তিনি সবসময় সজাগ ও দূরদর্শী ছিলেন। এ কারণেই একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী-সংসার, আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকার পরও বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে অনন্য
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে পাখি বেগম নামের এক বিধবা নারী তার বাসায় চুরির অভিযোগ করেছেন। ৭ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টায় ওই নারী বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে তার বাসার মালামাল চুরির অভিযোগ আনেন। এসময় থানায় দেওয়া লিখিত অভিযোগের কপি তিনি পাঠ করে শোনান। শুক্রবার (৬ আগস্ট) রাতে
বরিশাল বিভাগের ৬ জেলায় দিন দিন বাড়ছে করোনা সংক্রমন ও মৃত্যুর সংখ্যা। পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীরা প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। এমনকি রোগীর সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে বরিশাল ও ভোলায় দুইজন সিনিয়র স্টাফ নার্স এবং একজন সুপারভাইজার মৃত্যুবরণ করেছেন। বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত জুলাই মাসে করোনা
বরিশালে বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (০৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।ডা. বাসুদেব কুমার দাস সংবাদমাধ্যমকে জানান, নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৭৯ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ। এই মহিয়সী নারী ১৯৩০ সালের এই দিনে ফরিদপুরের তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমান দীর্ঘ আপসহীন লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই হননি, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী, মহিয়সী নারী বঙ্গমাতা
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধে আজ রোববার (০৮ আগস্ট) বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন। বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার (৫ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর ফলে শুক্রবার থেকে রোববার টানা ৩ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকলে। চলমান বিধিনিষেধের কারণে গত সপ্তাহের রোববার ও বুধবারও ব্যাংক বন্ধ ছিলো। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার ব্যাংকের
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৮ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পরে তাদের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ৬৯তম দিনে রামেকে সবমিলিয়ে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।রোববার (০৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। শামীম ইয়াজদানী
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ২৯০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৬১ জন।একদিনে মারা গেছেন ৯ হাজার ৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ৬৪০ জনে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে রোববার
গোনাহমুক্ত জীবনের অন্যতম উপায় আমল। হাদিসের পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন; যেগুলোর বিনিময়ে মহান আল্লাহ বান্দাহকে দান করবেন হজের সাওয়াব। হাদিসের বণনায় সে আমলগুলো হলো- ১. বাবা-মার সেবা করা বাবা-মার সেবা জেহাদের চেয়েও মূল্যবান ইবাদত। আর এ ইবাদতে রয়েছে হজের সাওয়াব। হাদিসে পাকে এসেছে- হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক (সাহাবি) ব্যক্তি
পরীমনির ইস্যুকে কেন্দ্র করে গোটা সমাজের নারীদের উদ্দেশ্যে সিনিয়র অভিনেত্রী অঞ্জনা সুলতানা বলেছেন, ‘সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক। শুধু পরীমনি নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত।’ আজ শনিবার (৭ আগস্ট) পরীমনিকে নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন শিল্পী সমিতির নেতারা। অনৈতিক কাজে জড়িত থাকায় আটক পরীমনিকে সাময়িক বরখাস্ত করেছে শিল্পী সমিতি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অঞ্জনা
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক স্লোগান দেয়া শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেনের তীব্র সমালোচনা করে গতকাল শুক্রবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের জিপিএ-৫ বেশি পাওয়ার প্রবণতা থেকে সবাইকে বের করে আনতে নতুন ধরনের কারিক্যুলাম তৈরি করা হচ্ছে। জিপিএ দ্বারা তাদের প্রকৃত মেধার মূল্যায়ন করা যাবে না। শনিবার (৭ আগস্ট) বিকেলে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর ‘কলম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা কী শিখলো
বঙ্গোপসাগরের কক্সবাজারের উপকূল একাধিক ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা সব মাছ ও মালামাল লুট করেছে জলদস্যুরা। লুট হওয়া ট্রলারে থাকা অর্ধশত জেলেকে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন কোম্পানি বলেন, শুক্রবার ফিরে আসা কয়েকজন জেলে জানিয়েছে গত ৫ দিনে জলদস্যুরা অন্তত ১২-১৫টি ট্রলারে হানা দিয়েছে। ভারী অস্ত্রের
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬-৭ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। এটি গঙ্গা নদীর ডলফিন বলে নিশ্চিত করেছে মৎস্য অফিস। শনিবার (৭ আগস্ট) বিকেল মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয় জেলেরা। স্থানীয়রা বলেন , মাছটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে এসেছিল। স্থানীয় জেলে সোহাগ বলেন
নরসিংদীতে বালুবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় শিশুসহ ১১ জন গুরুতর আহত হয়েছে। আজ শনিবার বিকেলে মাধবদীর কান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের নিকলী উপজেলার আবুদা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৮) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন (৫৫) । পুলিশ জানায়, শনিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ল্যাপটপ, কালার প্রিন্টার ও লেমিনেটিং মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।শনিবার (৭ আগষ্ট) বেলা আড়াইটার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাভুক্ত ক্যাম্প-৫ এর ব্লক ‘এ’ এর সাব ব্লক ‘জি/০৪’ এর জাফর আলমের শেডে অভিযান চালায় এপিবিএন। এসময় অভিযানে কাউকে আটক করা হয়নি। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক শনিবার রাত সাড়ে
জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বরিশাল ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে এ সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে একটি গোষ্ঠি পাকিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু তা দেশের জনগণ হতে দেয়নি। সেই জনগণের সেবা ছাড়া অন্য কোন
বরিশালে করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর খবর পেয়ে মায়েরও মৃত্যু হয়েছে। আগৈলঝাড়ায় উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন ওই গ্রামের দুলাল মল্লিকের স্ত্রী সুফিয়া বেগম ও শারীরিক প্রতিবন্ধী ছেলে মিজান মল্লিক। নিহতদের স্বজনসূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে মিজানের শ্বাসকষ্ট শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু
টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। তবে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে তাদের। বাংলাদেশের বেঁধে দেওয়া ১০৫ রানের টার্গেট পার হতে ৭ উইকেট খোয়াতে হয়েছে অজিদের। শেষ পর্যন্ত তিন উইকেটের ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে তারা। এদিন স্বাগতিক ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতা ও সাকিব আল হাসানের এক ওভারে ৫ ছক্কা হজমের কারণেই মূলত হারতে হয়েছে বাংলাদেশকে।
বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামে বিদ্যুৎ স্পর্শে মোঃ হাফিজ হাওলাদার (৩৫) নামের এক গাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের জলিল হাওলাদারের ছেলে। জানা গেছে,৭ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের গাছ ও রিং স্লাব ব্যবসায়ী হাফিজ হাওলাদার গোয়াল ঘরে গরুর জন্য ঘাস নিয়ে যান। পূর্ব থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা গোয়াল ঘরের টিনের চালায় তার
নাটোরের লালপুর উপজেলা পরিষদের অর্থায়নে ১০ লক্ষ টাকা ব্যায়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু করা হয়েছে। এর মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসায় এক ধাপ এগিয়ে গেলো লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। আজ শনিবার (০৭ আগস্ট) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার
বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলায় বীর মুক্তিযোদ্ধা বাবার দেলোয়ার হোসেন তালুকদারের পরে বড় ছেলে বিপ্লব তালুকদারের মৃত্যু হয়েছে। ০৭ আগস্ট শনিবার বেলা ১২ টায় বিপ্লব তালুকদার(৩৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিপ্লব তালুকদারের স্ত্রী রোজিনা ও তার ভাই সোহাগ তালুকদার সিসিইউতে চিকিৎসাধিন রয়েছেন। এদিকে বিপ্লবের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গত ২৯