সার্বভৌমত্ব রক্ষাসহ দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৭ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিটকে পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ৪, ১২ ও ২০ ফিল্ড, ৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি, ৫ ও ৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ১ ও ২ সিগন্যাল ব্যাটালিয়ন, আর্মি এভিয়েশন গ্রুপ এবং এনসিও
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি পৌঁছানোর ২ মিনিটের মধ্যেই উল্টে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই ফেরিতে ছিলেন যশোরের মণিরামপুরের মোরটসাইকেলচালক অমল ভট্টাচার্য। তিনি বলেন, দৌলতদিয়া থেকে ৯টা ১৫ মিনিটে ফেরিটি পাটুরিয়ার উদ্দেশে ছাড়ে। ৯টা ৪৫ মিনিটে ফেরিটি পাটুরিয়া ঘাটে পৌঁছায়। তখন শোনা যায়, ফেরিতে প্রচুর পানি ঢুকছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, বিজ্ঞ ও প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ অক্টোবর) এক শোকবার্তায় সাধারণ মানুষকে আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি আইনজীবীদের পরম বন্ধুখ্যাত আব্দুল বাসেত মজুমদারের আইন অঙ্গণে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ
পুঁজিবাজার স্থিতিশীল ও স্বাভাবিক বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ।তিনি বলেন, উত্থানের পর বেশ কয়েকদিন পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। বাজার এখন বটম লাইনে রয়েছে। আর কমার সুযোগ নেই, শেয়ারের দাম এখন বাড়বে।বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কমিশনার বলেন, ভয়ের কিছু নেই, আমাদের পুঁজিবাজার এখন পরিপক্ক। সঠিকভাবে চলছে। একটু ধৈর্য ধরে বিনিয়োগ করুন। বুধবার (২৭
টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকা থেকে সুমাইয়া নামের নবম শ্রেণির এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় মনির নামের এক কিশোরকে উদ্ধার করা হয়। বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার শামসুল হক কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত কিশোরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহত স্কুলছাত্রীর নাম সুমাইয়া
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ১৭ টি ট্রাক নিয়ে আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপাক মো. জামাল হোসেন বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে সকাল ১০টার দিকে আমানত শাহ নামে একটি বড় ফেরি ১৭ টি ট্রাক নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের পল্টুনের কাছে
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।২৬ অক্টোবর মঙ্গলবার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।এসব ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের এসব ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর।
বিশ্বে করোনাভাইরাস মহামারিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে করোনা কেড়ে নিয়েছে আরও সাত হাজার ৪৭৫ জনের প্রাণ। যা আগের দিনের তুলনায় দুই হাজার ৩৪৯ জন বেশি। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৪৯ লাখ ৭৮ হাজার ১৯১ জনে।একই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও চার লাখ ২৩ হাজার ৮৩৭ জন। যা আগের দিনের তুলনায় এক লাখ
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবদুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।গরিবের আইনজীবী হিসেবে পরিচিত বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুদের মনপ্রাণ দিয়ে ভালোবাসতেন। শিশু-কিশোরদের মন হলো সরল, কোমল ও পবিত্র। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব শিশুকেই নিজের সন্তানের মতোই আদর-সোহাগ করতেন। চুমু খেতেন। আদর-সোহাগ ও ভালো ব্যবহারের মাধ্যমে তাদের উন্নত নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুই এর জ্বলন্ত প্রমাণ। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহ বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সরকার শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত বিএসএফ সংলাপে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে যারা ভোটার তাদেরই কেবল এনআইডি দেওয়া হতো। আমাদের নির্বাচন কমিশন ১৮ বছরের পর থেকে এনআইডি দিতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য বয়স থেকে এনআইডি চালুর পরিকল্পনা
বুধবার (২৭ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তার আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন সেরেছে টাইগাররা। সেখানে বেশ ঘাম ঝড়াতে দেখা গেছে সাকিব-মুশফিকদের। এখন বাংলাদেশ দলের প্রায় সব ক্রিকেটারই নিয়মিত নামাজ পড়ে থাকেন। যখন এক সঙ্গে থাকেন, তখন নিজেরাই
নীলফামারী পুলিশ লাইন্স মাঠে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করেন। রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়, রেফারি ও দর্শকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ পরিবেশ একটি সমাজের জন্য কাঙ্ক্ষিত বিষয়। আর সুস্থ পরিবেশের
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলার ৮ ইউনিয়নে দাখিলকৃত মনোনয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৬জন,সংরক্ষিত আসনে ১জন ও সাধারণ সদস্য পদে ১৮জনসহ মোট ২৫জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত আবেদনের মাধ্যমে এসব প্রার্থীতা প্রত্যার করা হয়। এর আগে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এবং যাচাই-বাছাইয়ে ৫৪জন প্রার্থীকেই বৈধ ঘোষনা করা
বেতন কাটার প্রতিবাদে চলমান আন্দোলন স্থগিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষুব্ধ পাইলটরা। মঙ্গলবার দুপুরে রাজধানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের সঙ্গে ফলপ্রসু বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান জানান। মাহবুবুর রহমান জানান, আগামী শনিবার বোর্ড মিটিং রয়েছে। বেতন কাটার বিষয়টি ওই বোর্ড মিটিংয়ে তোলা হবে এবং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে চেয়ারম্যান পদের দুইজন এবং সাধারণ সদস্য পদের নয়জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মশিউর রহমান জানান, মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন বঙ্গসোনাহাট ও পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদের দু'জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া পাইকেরছড়া ইউনিয়নের পাঁচজন, বঙ্গসোনাহাট, চর ভূরুঙ্গামারীর, আন্ধারীঝাড়
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার মা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে খ্যাতি অর্জন করেছেন। ১৭ কোটি বাঙালিকে সম্মানিত করেছেন। মন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদার অভ্ হিউমিনিটি সমাজকল্যাণ পদক ২০২১’ প্রদানের নিমিত্তে প্রার্থী বাছাইয়ের জন্য জাতীয় পর্যায়ে বাছাই কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় মুহাঃ ইমাজ উদ্দীন প্রামাণিক এমপিসহ জাতীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ
গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ফলাফল প্রকাশ করা হয়েছে।আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৫টায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) মিলছে ভর্তি পরীক্ষারে ফল। এর আগে, গত রবিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৬৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেন।
"সরকারের সাথে, কৃষকের কথা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণার মদন উপজেলায় কৃষকদের মাঝে শীতকালীন শাক-সবজি আবাদ বৃদ্ধিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়। আজ মঙ্গলবার বিকেল ৪টায় উচিৎপুর ঘাটে মদন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে উপ সহকারী কৃষি অফিসার গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত সরাইল উপজেলা যুবদলের আংশিক আহবায়ক কমিটির উদ্যোগে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে সরাইল সরকারি কলেজ মোড় হয়ে সরাইল- নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক দিয়ে মিছিলটি উপজেলা সদরের দিকে আসার পথে স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের কাছাক্সছি
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে অনুষ্টিতব্য ২৮নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও দিঘীনালা উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার (২৫অক্টোবর) বিকালের দিকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের দীর্ঘ মিটিংয়ে এসব ইউপিতে প্রার্থিতা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোর্ডের সভায় সভাপতিত্ব করেন। আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১৪১ জন এবং অন্যান্য বিভাগে ৪১ জন ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী
নওগাঁর ধামইরহাটে পল্লী সহযোগিতা বিষয়ক সংস্থার (আরকো)’র অবগিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ধামইরহাট উপজেলার ৩টি ইউনিয়নে সুইজারল্যান্ড দূতাবাস ও হেকস-ইপারের আর্থিক সহযোগিতায় রিভাইভ প্রকল্পের বাস্তবায়নে আদিবাসী, ক্ষু-নৃগোষ্ঠীদের জীবন উন্নয়নের লক্ষে এই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রজেক্টর কো-অর্ডিনেটর মো. মইনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। সভায় উপজেলা সমাজসেবা অফিসার
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লালন মন্ডল (৪২) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত লালন মন্ডল উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আহমেদ মন্ডলের ছেলে। নিহতের প্রতিবেশী সাকিব হোসেন জানান, মঙ্গলবার সকালে লালন মন্ডল বাড়ি থেকে আলমসাধু নিয়ে সোহাগপুর গ্রামের মাঠের একটি মৎস্য খামারে যায়। সেখান থেকে মাছ বোঝায় করে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথে চারাতলা এলাকায়