পিরোজপুরের নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধার নতুন তালিকা যাচাই-বাছাইয়ের নির্ধারিত তারিখের পরের দিন চিঠি পাওয়ায় সাক্ষাৎকার দিতে পারলেন না বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। এ নিয়ে তিনি এখন চরম হতাশা প্রকাশ করছেন। ওই মুক্তিযোদ্ধাকে জামুকা’র দেয়া চিঠির মাধ্যমে জানা গেছে, ওই বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা হিসাবে গেজেটভুক্তি ও সনদ প্রাপ্তির লক্ষে তার আবেদন পুন: যাচাইয়ের জন্য গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন
চরফ্যাশনে আলামিন( ১৭)নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার কর্তারহাট সংলগ্ন মহাসড়কের পাশে সরকারি গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া ইউনিয়নে ডুবুরি বাজার গুচ্ছগ্রামের জিলাপির স্কুল নামক স্থানে। তার পিতার নাম বেলাল। নিহত আলামিনের এ খালাতো ভাই নান্না মিয়া জানান, ভোলার ঠিকাদার বেলাল মিয়ার গাছ কাটার
পিরোজপুরের নাজিরপুরে ভুয়া বিয়ে করে যৌতুকের দাবীতে খালেদা আক্তার (২৩) নামের এক গৃহবধুকে নির্যাতন করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর রেখে আটকে রাখার অভিযোগ উঠেছে স্বামী রনি মোল্লা (২৫) এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধুর ভাই রবিউল ইসলাম ‘৯৯৯’ ফোন দিলে থানা পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ওই দম্পত্তির বিয়ের রেজিষ্ট্রি সম্পন্ন হয়।
পিরোজপুরে ১৮ বছর পর গঠিত জেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন নিয়ে ব্যাপক বানিজ্য ও স্বজন প্রীতির অভিযোগ উঠেছে। আর ওই কমিটিতে ছাত্রলীগের বর্তমান কমিটিতে থাকা, অছাত্র, প্রবাসী , চাকুরী জীবী, দীর্ঘদিন রাজনীতি থেকে দুরে থাকা, সভাপতি ও সম্পাদকের প্রেমিকা ও স্ত্রীদের দেয়া হয়েছে সংগঠনের গুরুত্বপূর্ন পদে। আর এ সব অভিযোগ করে জেলা ছাত্রদলের একটি গ্রুপ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে একটি অভিযোগ
অ্যাসাইনমেন্ট জমা নেয়ার সঙ্গে স্কুলের ফিসের (বেতন) কোনো সম্পর্কে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বন্ধ থাকায় দীর্ঘদিন অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের ফি পরিশোধ করেনি। যা এখন অনেকের বোঝা হয়ে গেছে। ফি পরিশোধের জন্য হয়তো ইনস্টলমেন্টের মাধ্যমে বা অন্য
অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। এরপর গুলশান থানায় প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবসায়িক স্ট্র্যাটেজি তৈরি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল। এরপর দায়সহ কোনো প্রতিষ্ঠিত বিদেশি কোম্পানির কাছে ইভ্যালি বিক্রি করে লভ্যাংশ নিতে চেয়েছিলেন তিনি। এ পরিকল্পনা মাফিক বিভিন্ন দেশও ভ্রমণ করেন এমডি রাসেল।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার
দেশের আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গুলশান থানায় হস্তান্তর করেছে র্যাব।গুলশান থানায় হস্তান্তরের পর তাদের আদালতে নেওয়া হচ্ছে। থানা সূত্রে জানা গেছে, ইভ্যালির রাসেল-শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
আশাশুনি উপজেলার শোভনালীর গোদাড়া গ্রামের ধানক্ষেতের পানির ড্রেন থেকে ২যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের উত্তর গোদাড়া গ্রামের রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২২) ও মোস্তফা মোল্লার ছেলে আঃরশিদ মোল্লা (২৫)।স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে কবির পাড় মাঠে কাজ করতে যেয়ে মরদেহ দেখতে পায়।পরে পুলিশ কে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়, তবে
অর্থ আত্মসাতের মামলায় আলোচিত ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালি একটা সময় কর্মীদের বেতন বাবদ ৫ কোটি টাকা গুনতো। এখন সেটা কমে দেড় কোটি হয়েছে। নিয়মিত লোকসানে জর্জরিত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল কোম্পানি দেউলিয়া ঘোষণা করতেও চেয়েছিলেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এমনটা জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, গত জুন থেকে বেতন
আজ ১৭ সেপ্টেম্বর, শুক্রবার ‘মহান শিক্ষা দিবস’। ১৯৬২ সালের আজকের এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকে। তাদের স্মরণে এ দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা দখলের দুই মাস পর ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর একটি শিক্ষা
তিনটি ধারাবাহিক মিটিংয়ে কি কি পরামর্শ এসেছে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা সময়মতো জানতে পারবেন। আমরাই আমাদের প্রয়োজনে আপনাদেরকে জানাবো।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে দলের তৃতীয় দিনের ধারাহিক বৈঠকের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। মির্জা ফখরুল বলেন, দলের কর্মকৌশল ঠিক করতে মাঠ পর্যায়ের নেতাদেরও মতামত নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের তিনটি
পঞ্চম শ্রেণি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মতো অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসও সপ্তাহে দুই দিন নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক/অধ্যক্ষকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তে গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ৭১ বছরে পা রেখেছেন প্রভাবশালী এ নেতা। তার জন্মদিনকে ঘিরে ভারতজুড়ে করোনারোধী টিকাদানের মহোৎসব শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি। একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, মোদির জন্মদিন ও ‘জনসেবায় ২০ বছর’ পূর্তি উপলক্ষে ২০ দিনব্যাপী ‘সেবা ও সমর্পণ অভিযান’ শুরু করেছে বিজেপি। গত ২১ জুন ৮৮ লাখ
নভেম্বরে নতুন বাংলা ছবি শুরু করছেন পরিচালক শৌভিক কুণ্ডু। 'সুইজারল্যান্ড' ছবির সাফল্যের পর শৌভিক এবার পর্দায় আনতে চলেছেন বাবা-মেয়ের গল্প 'আয় খুকু আয়'। বাবা ও মেয়ের ভূমিকায় প্রসেনজিত্ ও দিতিপ্রিয়া। তবে চমকের শেষ এখানেই নয়। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে প্রসেনজিত্ কে। তাঁর কথায়, 'এটা এমন এক চরিত্র, যা আমি আগে কখনও করি নি'। জিত্ ফিল্মওয়ার্কসের প্রযোজনায় এই ছবি। তবে
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সাগরিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের নাম আনোয়ার হোসেন। তিনি পেশায় রিকশাচালক। তার গ্রামের বাড়ি জয়পুরহাটে। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহের হালুয়াঘাটের মেনালিসা (২৫) করোনায় মৃত্যুবরণ করেছেন। আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকার শাহাদত হোসাইন (২৮), নেত্রকোনা সদরের রবি চন্দ্র
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে মুরগি, ডিম ও সবজির দাম আরও বেড়েছে। পাকিস্তানি কক বা সোনালী মুরগির দাম কেজিতে ২০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। আর বিভিন্ন সবজির দাম কেজিতে ৫-১০ টাকা করে বেড়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫০-১৫৫ টাকা,
জামালপুরের ইসলামপুরে একটি মাদরাসার থেকে নিখোঁজ হওয়া তিন শিশু শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের পাঁচদিন পর বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকা থেকে তাদের উদ্ধার করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল)। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের
রাজবাড়ী সদর উপজেলার নদী তীরবর্তী মিজানপুর ইউনিয়নের একটি গ্রাম চর সেলিমপুর। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা পদ্মা। গ্রামটি নদীর মাঝখানে হওয়ায় চলাচলের মাধ্যম নৌকা আর বাঁশের সাঁকো। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের। বিকল্প কোনো সড়ক না থাকায় বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করে শিক্ষার্থী এবং গ্রামবাসী। জানা গেছে, নদীর মাঝখানের ওই গ্রামটিতে
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত মোংলা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার অন্তর্গত প্রত্যন্ত এলাকার জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ হিসেবে লাইফ জ্যাকেট, লাইফবয়, রেডিও, টর্চ লাইট ও রেইনকোট বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দলকে সুসংগঠিত করতে অতিদ্রুত সম্মেলন করা হবে। ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ দলের সহযোগী সংগঠনকেও আরও সুসংগঠিত করতে হবে।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দীর্ঘ দেড় বছরে ধরে চলা করোনার প্রকোপের কারণে আওয়ামী লীগের অনেক জেলা, উপজেলা, পৌর,
শর্তসাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অটোপাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে তথ্য জানায়।এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, শর্তসাপেক্ষে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী বিধি মোতাবেক অন-লাইন কোর্স সম্পন্ন ও
নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনটি বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবতরণ করবে। সেখানে দুই দিনের যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। যাত্রা বিরতিতে প্রধানমন্ত্রী হেলসিঙ্কির হোটেল ক্যাম্প-এ (Hotel Kämp) থাকবেন। রোববার (১৯