৭২ ঘণ্টা পরে পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয়’, রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দেওয়া বিচারককে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে রোববার (১৪ নভেম্বর) প্রধান বিচারপতি এ নির্দেশ দেন। এ কারণে রোববার সকাল সাড়ে ৯টা থেকে সেই বিচারক আর আদালতে বসতে পারবেন না।এছাড়া সেই বিচারকের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে
মালিক সমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেমে গণপরিবহন চলাচল বন্ধ হচ্ছে আজ (১৪ নভেম্বর) থেকে।পরিবহন মালিক সমিতির দেওয়া তিন দিনের ডেডলাইন শেষ হয়েছে শনিবার (১৩ নভেম্বর)। সেই হিসেবে আজ রোববার থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেম বন্ধ হচ্ছে। গত বুধবার (১০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে বাস ভাড়া বৃদ্ধি বিষয়ে সংবাদ সম্মেলন করে পরিবহন মালিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে আজ রোববার (১৪ নভেম্বর) সকালে দেশে ফিরেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রী গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছেন। গ্লাসগোতে তিনি কপ২৬ শীর্ষ সম্মেলন
করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর পর আজ (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রায় ৯ মাস পর পরীক্ষায় অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের সোয়া ২২ লাখ শিক্ষার্থী। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে দেড় ঘণ্টার এ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ২৬ হাজার ২৮১ জন। এর আগে শনিবার (১৩ নভেম্বর) ৭ হাজার ১৮৮ জনের মৃত্যু এবং ৫ লাখ চার হাজার ৭৮৯ জন আক্রান্ত হয়েছিলেন। রোববার (১৪ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ
বাবা আছে তো মা নেই। মা আছে তো বাবা নেই। কারো কারো বাবা-মা কেউই বেঁচে নেই। আবার এমন অনেকেই আছেন যাদের বাবা-মা উভয়েই বেঁচে আছেন। সুতরাং চাই বাবা-মা জীবিত থাকুক কিংবা মারা যাক; উভয়ের জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহর নির্দেশ এবং সন্তানের জন্য একান্ত আবশ্যক কর্তব্য। কিন্তু কীভাবে এ দোয়া করবেন সন্তানরা? দোয়া করা সম্পর্কে মহান আল্লাহ কী বলেছেন? বাবা-মার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে দেশকে এমন একটি অবস্থানে পৌঁছে দিয়েছি যাতে বিশ্বকে সম্মান করতে হয়। অথচ পলাতক আসামি তারেক রহমান বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।শনিবার এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, ১০ ট্রাক অস্ত্র উদ্ধার এবং ২১ আগস্ট
মাদারীপুরে সরকারি আশ্রায়ন প্রকল্পের ১০টি বসতঘর আগুনে পুড়ে গেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীর ও ফায়ার সার্ভিস জানায়, সদর উপজেলার চরনাচনা গ্রামে হতদরিদ্রদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ৬টি ব্যারাকে বসবাস করে হতদরিদ্র ৬০টি পরিবার। শনিবার সন্ধ্যায় হামিদা বেগমের রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে
চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টি হতে পারে, তা আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এ নিম্নচাপের যেকোনো একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবার সেই আশঙ্কাই সত্য হতে যাচ্ছে। নভেম্বরেই দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’।গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিওটির পক্ষ থেকে এ সতর্কতা দেওয়া হয়। এতে বলা হয়, ১৫ থেকে ১৬ নভেম্বরের ভেতর বঙ্গোপসাগরে একটি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনপ্রিয়তা হারানোর ভয়ে মন্দ কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে। দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে ২ সপ্তাহের সরকারি সফর শেষে আজ শনিবার দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে এখানকার চার্লস দ্যা গল বিমানবন্দর ত্যাগ করে।' বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা এবং ফ্রান্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরে
উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অনন্যসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার দেয়। ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব
হবিগঞ্জের আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নে ইউপি নির্বাচনে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে বিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রকে বেধরক মারধোর করেছে একই স্কুলের দপ্তরি। আশংখাজনক অবস্হায় তাকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনায় দপ্তরিকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত ১১ই নভেম্বর বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে আজমিরীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের ইউপি নির্বাচন। নির্বাচনের
ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার (১৩ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে রেখে ফলোআপ চিকিৎসা করাতে হবে।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বছরে
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া বন্দুকযুদ্ধে দেশটির পুলিশের চার সদস্যও গুরুতর আহত হয়েছেন। শনিবার রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটারের বেশি দূরের গাদচিরোলি জেলায় বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটেছে।গাদচিরোলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেছেন, আমরা জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি। তিনি বলেন, জেলার অতিরিক্ত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার ভয়াবহ দানবীয় স্বৈরাচার সরকার দেশের জনগণের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে। সরকার দালাল পুলিশ বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় আছে।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বংশাল থানা আয়োজিত এক কর্মীসভায় শনিবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি একথা বলেন। বিএনপি মহানগর দক্ষিণের সদস্য ইসরাত হোসেন এসময় উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়ে প্রচণ্ড মুগ্ধ হন বুলগেরিয়ার স্পাস্কা ইভানোভা (৮০ )। সিদ্ধান্ত নেন মুনলিম হবেন।এরপর তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন এ নারী। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ফাতেমা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।জানা যায়, ইসলাম নিয়ে দীর্ঘদিন পড়াশোনার পর নিজ ধর্ম ত্যাগ করে
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী ও দম্পতির মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ হাইওয়ে এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুর উদ্দিন ও তার স্ত্রী আকলিমা আক্তারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নুর উদ্দিন ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের কাশেম সওদাগর বাড়ির আবুল কাশেমের ছেলে। নিহত নুর উদ্দিনের প্রতিবেশী শামীম হায়দার জানান, শনিবার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার বুরোদিয়া এলাকার লাল মিয়া (৫০) ও তার ভাতিজা রাহাত মিয়া (৩৫)। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা এলাকায় এ ঘটনা ঘটে। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কটিয়াদী
রেফারির শেষ বাঁশি বাজল। বাংলাদেশের ডাগ আউটে বয়ে গেল উচ্ছ্বাসের ঝড়। কোনো ট্রফি নয়, গ্রুপ পর্বের সাধারণ একটি ম্যাচ জয়। এরপরও এই জয় জামালদের এনে দিয়েছে বিশেষ প্রশান্তি। ২০০৩ সালের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালদ্বীপকে হারাতে পারেনি।আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক সময়ে ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে। আজ (শনিবার) অবশ্য ভাগ্য বিধাতা বাংলাদেশের দিকে তাকিয়েছে। ৮৭ মিনিটে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে
চট্টগ্রাম নগরীতে ডিজেল ও সিএনজিচালিত বাস শনাক্ত এবং সরকার নির্ধারিত ভাড়া না মেনে বাড়তি ভাড়া আদায় রোধে বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহনে লাল ও সবুজ স্টিকার লাগানো হয়েছে। ডিজেলে লাল এবং গ্যাস চালিত গাড়িতে সবুজ স্টিকার যুক্ত করা হয়েছে।শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১ টায় বিআরটিত্র কর্মকর্তা ও পরিবহন সংগঠেনের নেতাদের উপস্থিতিতে স্টিকার লাগানোর কাজ শেষ করেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। এর আগে ডিজেলের
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমূখর পরিবেশে ব্যাপক কর্মী সমাগমের মধ্যেদিয়ে সম্পন্ন করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।এডভোকেট মোঃ আনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী
রেলের যাত্রী দীর্ঘদিন ভোগান্তির পর আবার হাসি ফিরে পেল ব্রাহ্মণবাড়িয়ার জনগণ।গত ২৬ মার্চ হেফাজতি তান্ডবে ভস্মীভূত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুরোপুরি চালু হয়েছে। আজ শনিবার সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর স্টেশন থেকে এবং সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে থেকে স্টেশনটির কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ রেলস্টেশনে এক সূধী সমাবেশের আয়োজন করে। এতে জেলা আওয়ামীলীগের
আগামীকাল রবিবার (১৪ নভেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল-বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে