পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন লোক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে ৩জনের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আজ শনিবার উপজেলার পূর্ব এনায়েতনগর
সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সাবরিনা আক্তার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় নোয়াখালীর সোনাইমুড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হন তিনি। এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইবরাহীম খলিল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক সাবরিনাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ বিষয়ে আমরা হাইওয়ে থানা পুলিশকে
পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রত্যান্তঞ্চলের অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্থ ৫শতাধিক মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের (যাকাত তহবিল) ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের অরুনিমা ক্লাবের হল কক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, খাগড়াছড়ি সদর শাখার সহ-সভাপতি নেছার উল্লাহ'র সঞ্চালনায় ও দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের
সামাজিক, রাজনৈতিক ও ভোটের মাঠ দখল নিয়ে আওয়ামীলীগ সমর্থিত দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর মারামারিতে অস্থির হয়ে উঠেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়ন। হামলা পাল্টা হামলায় ইউনিয়ন বাসি এখন মহাআতংকে দিন কাটাচ্ছে। হামলা করেই ক্ষ্যন্ত হচ্ছে না, বরং ঘরবাড়ি লুট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। দুই প্রার্থীর এই হামলা পাল্টা হামলা ঠেকাতে পুলিশ হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে ইউনিয়নের বিভিণœ গ্রাম থেকে ৫০ জনকে
আর মাত্র কয়েক দিন পরেই নওগাঁর আত্রাইয়ে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রতিবারের মতো এবারের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে শীতকালে। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গত কয়েক দিনের তীব্র শীত উপেক্ষা করে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রার্থী ও তার সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী ও তার সমর্থকরা ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পারকরছেন তারা। সব প্রার্থীরাই সাধ্যমতো
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবের আল জুবাইলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আল জুবাইলে হোটেল মালাবরে আল জুবাইল কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শামসুল ইসলাম সামন এর সভাপতিত্বে ও আল জুবাইল কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাহাদুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জুবাইল
গুঞ্জন শোনা যাচ্ছিল করোনাভাইরাসজনিত কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। সেটির কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তবে নিউজিল্যান্ডে গিয়ে যে ক্রিকেটাররা স্বস্তিতে নেই সেই বিষয়টিও জানিয়েছেন বিসিবি সভাপতি। আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকতে হবে ক্রিকেটারদের। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন
আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’।' প্রতি বছরের ন্যায় এবার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা সভার সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল, প্রধান অতিথি হিসাবে
সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা হতে ১ লাখ ৩৪ হাজার ৮'শ পিস পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় আট জন ইয়াবা পাচারকারিকে আটক করেছে।১৭ ডিসেম্বর রাত আটটার দিকে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় বিসিজি স্টেশান সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ শাকিব মেহেবুব এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে
দেশের উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। সেখানে ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর)
২০২৫ সালে নতুন শিক্ষাক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩ সাল থেকে এটি ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ২০২২ সাল থেকে প্রাথমিকে ১০০টি এবং মাধ্যমিকে ১০০টি প্রতিষ্ঠানে পাইলটিং শুরু হচ্ছে। এজন্য শিক্ষকদের
রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের চারতলায় দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি দোকান থেকেই ৪৫০ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৭ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক। অন্য দোকান থেকে চুরির হিসাব চলছে। শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান দুটি হলো- ‘বেস্ট আ্যন্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স।’দুপুরে
রাজধানীর গুলশানে মোটরসাইকেলের পরপরই বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে গুলশান কোকা-কোলার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৩৭)। নিহত ব্যক্তির চাচাতো ভাই ফারুক ইসলামের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে গুলশান কোকা-কোলার মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে শফিকুল ইসলামের। ওই পরিস্থিতি সামলে না উঠতেই যাত্রীবাহী বাস
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বুড়িমারী রেলরুটে হাতীবান্ধা উপজেলার চৈতাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, রংপুর থেকে ছেরে আসা ট্রেনটি বুড়িমারির দিকে যাওয়ার পথে চৈতাপাড়া নামক স্থানে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলাম জানান, লাশ উদ্ধারের
জাতীয় সংসদে রাজাকারের সন্তানদের প্রতিনিধিত্ব করা রাষ্ট্রের জন্য অমর্যাদাকর এবং রাজাকারের সন্তানদের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া দুঃখজনক ও বিব্রতকর।শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বরগুনার সার্কিট হাউস মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় বিষয়টি দলকে অবগত করা হবে বলেও জানান তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী ও
নওগাঁয় চোখ উপড়ে ফেলা ও গোপনাঙ্গ কর্তন অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার লস্করপুর নামক এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় ও নাম ঠিকানা এখনও জানা যায়নি।স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পায় তারা। পরে সদর থানা পুলিশকে খবর দিলে
আগামী ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। উক্ত পরীক্ষায় ৭০% সিলেবাসে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উক্ত সিলেবাস কমিয়ে ৩০% এর শর্ট সিলেবাস করার দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হাকিমপুর প্রেসক্লাবের সামনে উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক এসএসসি পরীক্ষার্থী মানববন্ধনটিতে অংশ গ্রহণ করেন।এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, চলতি
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা।ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ দুই দিন আগে ৩০ টাকা কেজি বিক্রি হয়েছে। ওই পেঁয়াজ এখন পাইকারি বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৭ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ ও পাতা পেঁয়াজ বাজারে ওঠার কারণে কমে যাচ্ছে পেঁয়াজের দাম, এমনটিই বলছেন পেঁয়াজ পাইকারি ব্যবসায়ীরা। শনিবার (১৮ ডিসেম্বর)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি যত্নশীল। শেখ হাসিনার কল্যাণে শত শত নারী নেতৃত্ব গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।তিনি বলেন, তবে সততার সঙ্গে বলতে চাই। তথাকথিত উন্নত দেশেও নারীদের প্রতি বঞ্চনা আছে। ওইসব দেশে নারীর প্রতি মধ্যযুগীয় আচরণ করা হয়।শনিবার (১৮ ডিসেম্বর) বিকশিত নারী কংগ্রেসের সপ্তম জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এম এ মান্নান
আগামী রোববার (১৯ ডিসেম্বর) থেকে করোনার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ট্রায়াল হিসেবে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে এবং পরে বয়স্কদের দেওয়া হবে।শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে যুক্ত হয়ে এ কথা বলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হােসেন মাে. মঈনুল আহসান। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে খুব বড় করে বুস্টার ডোজ কার্যক্রম শুরু
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে প্রায় ১০ কেজি স্বর্ণবার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা।শনিবার সকালে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একজন কর্মকর্তা জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া
টানা তিনদিনের ছুটিতে কক্সবাজারে কয়েক লাখ পর্যটকের সমাগম হয়েছে। পর্যটকের এই ঢলকে কেন্দ্র করে সবখানেই চলছে গলাকাটা বাণিজ্য।প্রশাসনের যথাযত নজরদারি না থাকায় এ অব্যবস্থাপনা চলছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।রিকশায় চড়লে বাড়তি ভাড়া, হোটেলের কক্ষ ভাড়া নেওয়া হচ্ছে স্বাভাবিকের চেয়ে তিন-চারগুন বেশি, খাবার হোটেলগুলোতেও নেওয়া হচ্ছে অস্বাভাবিক দাম, সবমিলিয়ে এক অরাজক পরিবেশের মধ্যে পড়েছি বলে মনে হচ্ছে।তিনি বলেন, কোথাও ফাঁকা না
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিসহ প্রায় শতাধিক বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ জুলাই মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে ঘুমন্ত বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এ ঘটনায় মিরাজ হোসেনের পা বিচ্ছিন্ন করে নিয়ে
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৯৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ২৭ হাজার ৯৮৬ জন।শনিবার (১৮ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৪৩৯ জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৭ হাজার ১৯৫ জন।ওয়ার্ল্ডোমিটারসের