পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী বছরের ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়। এ ধাপে ৩৭ ইউনিয়ন পরিষদে ইভিএমে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। বিস্তারিত আসছে...
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের রওশন আরা মান্নান। আর ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে করা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টাঙ্গাইলের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তার জায়গায় প্রদানবিরোধী দল থেকে এই কমিটির সভাপতি হলেন রওশন
ভারতের অভ্যন্তরে চোরাই গরুসহ বাংলাদেশী চোরাকারবারি মনিরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বিএসএফ। আজ ( শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর আজ ( শনিবার ) সকাল সাড়ে ১০টার দিকে ভারতের মালদা জেলার হবিপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবিকে নিশ্চিত করেছে বিএসএফ। আটক মনিরুল ইসলাম ( ৩৮) পোরশা উপজেলার
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে। শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিটে থাইল্যান্ডে অবস্থানরত ছেলে সাদ এরশাদ এ তথ্য জানান। জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদের অক্সিজেন সেচুরেশন কমে যাওয়াসহ আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিলে গত ২৫ নভেম্বর তাকে কেবিন থেকে দ্বিতীয়
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহম ও লিটন দাসের ব্যাটে প্রথম দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ দাঁড়ায় ৮৫ ওভারে ২৫৩ রান। লিটন দাস পান প্রথম শতকের দেখা, মুশফিকও হাটছিলেন একই পথে। তবে দ্বিতীয় দিনের সকালেই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দিয়েছে সফরকার বোলাররা।প্রথম সেশনে মধ্যাহ্ন বিরতিতে যাবার ৩ বল আগেই অল-আউট হতে হলো
যার বিয়ে তার খবর নেই, পাড়া-পড়শীর ঘুম নেই; এমনটাই যেন ঘটছে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ক্ষেত্রে। তাদের বিয়ের গুঞ্জনে বলিপাড়ায় উৎসব আমেজ। ভক্তদের রাতের ঘুম উধাও। আলোচনায় মশগুল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমগুলো। অথচ তাদেরই কোনো খবর নেই! এবার জানা গেল, ভিকি ও ক্যাটরিনার বিয়েই নাকি হচ্ছে না। আচমকা এই তথ্য জানিয়েছেন ভিকি কৌশলের পারিবারিক সম্পর্কের এক
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খ্রিস্টানপাড়ার পুরো পরিবারের পাঁচ সদস্য খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহর আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের নামও পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার প্রথমে স্থানীয় মসজিদের ইমামের কাছে কালেমা পড়ে এবং পরে আদালতের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ছিন্টু রায়,
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক তামিম ইকবাল। সেই তামিম চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে নেই স্কোয়াডে। তাকে তাই ছুঁয়ে ফেলার সুযোগ ছিল মুশফিকুর রহিমের সামনে। কিন্তু তিনি সেটা কাজে লাগাতে পারলেন কই?সাদা পোশাকে ৬৪ ম্যাচ খেলা তামিম ১২৩ ইনিংসে করেছেন ৪৭৮৮ রান। বন্ধু তামিম থেকে ৯২ রান কম নিয়ে মুশফিক নেমেছিলেন এই ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে সাগরিকার
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা খুবই জরুরি। আর মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু বিশেষ যত্ন ও সাবধানতা জরুরি। অথচ নিজের অজান্তেই প্রতিদিন অসংখ্য ভুল কাজে মস্তিষ্কের স্বাস্থ্যহানি করে চলেছি আমরা নিজেরাই। সাতটি বদঅভ্যাস মস্তিষ্কের জন্য ক্ষতিকর- ১. সকালের নাস্তা ভুলে যাওয়া/মিস করা ২. রাতে দেরিতে ঘুমানো ৩. অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া ৪. সকালে অধিক পরিমাণে ঘুমানো ৫. খাওয়ার সময় টিভি বা কম্পিউটার দেখা ৬. ক্যাপ/স্কার্ফ বা
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে জরুরি বৈঠক ডাকে। বৈঠকে নতুন ভেরিয়েন্টটির নামকরণ করা হয়। ডব্লিউএইচ’র এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বি.১.১.৫২৯ ধরনকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করছে। এটার নতুন নাম
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে রেজাউল ইসলাম (৩৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৭ নভেম্বর) ভোর তিনটার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রেখে যায়। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।নিহত রেজাউল উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তার দুই সন্তান ও
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। শনিবার ( ২৭ নভেম্বর) ভোর আনুমানিক চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী সহ উত্তরা, কুর্মিটোলা ও পুর্বাচল ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। টঙ্গী বাজার মাজার বস্তিতে আগুন লাগার কারণ ও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।স্থানীয়রা জানিয়েছেন, ভোরে হঠাৎ আগুন লাগলে সকলে আগুন
করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ৫২ লাখ ৫ হাজার ৯৯০ জনের মৃত্যু হলো।এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৮৩৩ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৮৬৪ জন।শনিবার (২৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে
নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা অনস্বীকার্য। ইসলামই নারীর সর্বোচ্চ অধিকার ও সুরক্ষা নিশ্চিতে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। বর্তমান সময়ের সবচেয়ে বড় আলোচিত বিষয় নারী নির্যাতন। বাংলাদেশসহ বিশ্ব মিডিয়ার দিকে তাকালে দেখা যায়, প্রতিদিনই পৃথিবীর কোথাও না কোথাও অহরহ ঘটে চলেছে নারীর প্রতি অমানুষিক নির্যাতন। নিঃসন্দেহে নারীর প্রতি নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে ইসলামই একমাত্র ভরসার স্থল। ইসলামে নারীর মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে যথাযথ মর্যাদা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজার ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে এবং ক্রমবর্ধমান সহিংসতা ও অপরাধ শিগগিরই আমাদের সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।কম্বোডিয়ার নমপেনে ২৫ নভেম্বর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হওয়া দুই দিনব্যাপী ১৩তম এএসইএম শীর্ষ সম্মেলনে প্রচারিত এক ভিডিও বার্তায় শুক্রবার (২৬ নভেম্বর) এসব কথা বলেন প্রধানমন্ত্রী।এশিয়া ও ইউরোপকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কার্যকরভাবে লড়াইয়ের জন্য অর্থ
দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় ইতোমধ্যে বিভিন্ন দেশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারিন্টিন, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মতো ব্যবস্থা নিয়েছে। ভাইরাসটির নতুন এ ধরনটির টিকা কার্যকর না-ও হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এই ধরনটিকে বলা হচ্ছে বি.১.১.৫২৯। কোয়ারেন্টিন জোরদারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও জাপান। এছাড়া দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের দেশগুলোর
টেকনাফে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)। ধৃতরা হলেন- হ্নীলা হিন্দু পাড়ার সোনা ধরের স্ত্রী সুমিত্রা দে (২৩) ও টেকনাফের খেতিরবিল এলাকার রঞ্জন শীলের স্ত্রী সুমিতা পাল (৩৫)। তাদের উভয়ের সাথে দুটি শিশু সন্তান রয়েছে।এ সময় টেকনাফের সাবরাং ইউনিয়নের শিকদার পাড়ার তরনী শর্মার ছেলে সঞ্জয় শর্মা (৩০) কে পলাতক আসামী করে
খাগড়েছড়ি,র ৭ইউপি নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার- প্রচারণা। আগামী রোববার (২৮নভেম্বর ২০২১ইং ) খাগড়াছড়ি জেলার ৭ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ঘোষিত তফসিল অনুযায়ী আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। তাই প্রচারণার শেষ দিনে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা।খাগড়াছড়ি,র মহালছড়ি ও দিঘীনালা ৭ইউপিতে প্রচার-প্রচারণায় শেষ মুহুর্তে নৌকার প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীরাও
বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি সাইদুল ইসলামের একটি অডিও ভাইরাল হয়েছে। বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ যুবলীগের কোন কমিটির মেয়াদ নেই বলে দাবি করেন এই ছাত্রনেতা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ইমন মাতবর নামের একটি আইডি থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের বক্তব্যটি ভাইরাল হয়। বক্তব্যে সাইদুল ইসলামকে বলতে শোনা যায়, মেয়াদ উত্তীর্ণ বলে কোন কথা নাই। সারা
২২ দিন ধরে আমতলী বিআরটিসি বাস কাউন্টারে টিকেট বিক্রি বন্ধ হয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে হাজার হাজার যাত্রীরা। দ্রুত কাউন্টার চালু করে টিকেট বিক্রির দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।জানাগেছে, ২০১৯ সাল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক চলাচলরত বিআরটিসি বাসের আমতলী কাউন্টারে মোঃ অলি উল্লাহ ও ফরিদ ম্যালাকারকে নিঃস্বার্থ কাউন্টার প্রতিনিধি নিয়োগ দেয় বিআরটিসি কর্র্তৃপক্ষ । ওই সময় থেকে তারা যাত্রী সেবা নিশ্চিত করে টিকেট
পাকিস্তানের জার্সি পরে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখতে আসায় এক সমর্থককে ডোবায় নামিয়ে শাস্তি দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট চলাকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের বাইরে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরে আসা ওই যুবককে
করোনাভাইরাস আক্রান্তে মৃত্যুর সংখ্যা কমেছে। গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্তে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৭৩ জন। নতুন ২৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জন। শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত বৃহস্পতিবার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আইয়ুব আলী মোল্লার পরিবর্তে দিদারুল আলম খান মাহবুবকে নৌকার মনোনয়ন দেওয়ায় ভূঞাপুরে মানববন্ধন করেছে অর্জুনা ইউনিয়নবাসী।শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অর্জুনা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে