বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শংকর কুমার এ রায় দেন। এর আগে একই দিন পৌনে ১টার দিকে আব্বাসকে নিয়ে পুলিশের একটি দল আদালত চত্বরে পৌঁছায়। এরপর তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ রিমান্ডে নিয়ে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫ জনে।এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনে। সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার জানানো হয়েছিল তার আগের ২৪ ঘণ্টায় ১৭৬ জনের করোনা
সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার (৬ ডিসেম্বর) জান্তাশাসিত দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন।সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। কার্যত সরকারের শীর্ষ পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার ১১ মাসের মাথায় তার বিরুদ্ধে দেওয়া প্রথম কোনো রায়ে এই কারাদণ্ডাদেশ দেওয়া হলো। সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি দিয়ে
কুষ্টিয়ায় ৯০ গ্রাম হেরোইন মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।দন্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুরের বাজারপাড়া এলাকার জেনু বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান টুটুল এবং হাসপাতাল পাড়ার মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম ডাবলু। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও
জিয়ার পরিবার নিয়ে দেওয়া তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একইসঙ্গে তার পদত্যাগের দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সরকারের তথ্য-প্রতিমন্ত্রীর একটি বিকৃত এবং শিষ্টাচার বহির্ভূত নারী
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত তিন দিন ধরে পটুয়াখালীর উপকূলজুড়ে হালকা বৃষ্টি ও মৃদু বাতাস বইছে।সোমবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৫ দশমিক ৪ মিলিমিটার এবং গত শনিবার ভোর থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টির সঙ্গে যানজট থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।রোববার (৫ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বৃষ্টি চলে সারারাত ধরে। সোমবার সকাল থেকেও অবিরাম চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।চলমান এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জমেছে পানি। কাঁদাপানিতে ভোগান্তি বেড়েছে পথচারী ও অফিসগামীদের। গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিনের শুরুতেই ম্যাচ জিতে গেল ভারত। ৩৭২ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিতলেন কোহলিরা। সোমবার সকালেই জয়ের জন্য প্রয়োজনীয় অবশিষ্ট ৫ উইকেট তুলে নেয় ভারত। চতুর্থ দিনের শুরু থেকেই স্পিনারদের বল করতে পাঠান কোহলি। দুরন্ত বল করলেন ভারতের দুই অফ স্পিনার। বিশেষ করে জয়ন্তর বল খেলতে সমস্যায় পড়ছিলেন কিউই ব্যাটাররা। দিনের প্রথম চারটি উইকেটই তুলে নেন তিনি।
নাটোরের তেবাড়িয়া রেলগেটে ট্রেনের ধাক্কায় ট্রাক ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনার ৬ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে সকাল ৯টার দিকে রেল লাইন সচল করে। নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান,ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া
সাভারের আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়নে প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি পারভেজ দেওয়ানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সোমবার (০৬ নভেম্বর) নিহত আওয়ামী লীগের কর্মীর পরিবারের সাথে কথা বলে নানা তথ্য জানা গেছে। এতে করে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।এমনকি তৃনমুলের নেতাকর্মীদের মতামতের মূল্যায়ন না করেই পারভেজ দেওয়ানকে ইউপি চেয়ারম্যানের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে করে জনগণের সমর্থনে
আগামীকাল সোমবার ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদারমুক্ত হয়। আকাশে ওড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। চালু হয় ঝিনাইদহে অসামরিক প্রশাসন। স্বাধীনতা যুদ্ধে জেলায় প্রথম সম্মুখ যুদ্ধ সংঘটিত হয় ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে। এছাড়া শৈলকুৃপা থানা আক্রমন, কামান্না, আলফাপুর ও আবাইপুরের যুদ্ধ আজও স্মৃুতিতে অম্লান। ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মকবুল হোসেন জানান, ১৯৭১ সালের ১ এপ্রিল
নিজের স্ত্রীকে বাবা ধর্ষণ করছেন এমন দৃশ্য দেখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন হাবিবুর রহমান নামের এক যুবক। রোববার গত ৫ ডিসেম্বর দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার উত্তর তালুক পলাশী গ্রামে এই ঘটনা ঘটে। হাবিবুর ওই গ্রামের মোকসুদার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, উত্তর তালুক পলাশী গ্রামের মোকসুদার রহমানের ছেলে অটোচালক হাবিবুর রহমান তিন মাস আগে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে
কক্সবাজারের চকরিয়ার র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। র্যাবের দাবি নিহতরা ডাকাত দলের সদস্য। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার (৬ ডিসেম্বর) ভোর চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ২২ হাজার ২০০ জন।সোমবার (৬ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১২০ জন। এর
ধন-সম্পদ আর সন্তান-সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য।’ শিশু সন্তান দাম্পত্য জীবনের সৌন্দর্য বাড়িয়ে দেয়। যুগল জীবনের মহাসাফল্য, আদরের সন্তান যেন দুনিয়াতে উত্তম চারিত্রিক গুণে গুণান্বিত হতে পারে সেজন্য প্রয়োজনীয় কাজ হলো শিশু ও শৈশব কাল থেকেই শিশুদের উত্তম শিক্ষায় গড়ে তোলা।শিশু সন্তান তার মা-বাবার কাছে মহান আল্লাহ তাআলার আমনত। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সঠিক যত্নের বিষয়টির
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শ্যেফার বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য দেখিয়েছে। যার ভূয়সী প্রশংসা করেছেন অনেকে। বাংলাদেশের অর্থনীতি অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো করছে ও কোভিড মোকাবিলা করে তাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। রোববার (৫ ডিসেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মি.হার্টউইগ শ্যেফার
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপী অরেঞ্জ ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করা হয়। সভা শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নারী নির্যাতন প্রতিরোধে রুখে দাঁড়ানোর শপথ বাক্য পাঠ করানো হয়। নারী নির্যাতন বন্ধের প্রচার হিসেবে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের
বর্ণবাদ নিপাত যাক মানবতা মুক্তি পাক এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মানবাধিকার এবং মর্যাদা সুরক্ষায় প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন ২০১৫ অনতিবিলম্বে পাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে বিশ্ব মর্যাদা দিবসে তাহিরপুর পূর্ব বাজারে বাংলাদেশ দলিত পরিষদ(বিডিপি)তাহিরপুর উপজেলা শাখা আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংঘটনের সভাপতি জহর লাল রবি দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সংঘটনের সহসভাপতি রং লাল রবি,সাংগঠনিক সম্পাদক রং লাল রবি
রোববার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার দক্ষিন ভিংলাবাড়ি মসজিদ সংলগ্নে এক সড়ক দূর্ঘটনায় ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছে।স্থানীয়রা জানান, নিহত ট্রাক্টর শ্রমিক তারু মোল্লা(৫৫) দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের মোল্লাবাড়ির হাবিবুর রহমান মোল্লার ছেলে। দূর্ঘটনার সময় সড়কের পাশে সাইলচর মসজিদের সামনে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি ভ্রাম্যমান চেকপোষ্ট ছিল। ওই সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা পুলিশের সিগ্নাল পেয়ে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহনের দীর্ঘসারি সৃষ্টি হয়েছে। এতে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ থেকে ৬ শতাধিক যানবাহন। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীরা। রোববার (৫ ডিসেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ির লম্বা সারি তৈরি হয়েছে।
নির্বাচনে বিজয় অর্জনের পরে প্রতিপক্ষের প্রতি হিংসা বিদ্বেষ প্রকাশ পায় অনেকক্ষেত্রে। কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী সাবেক ও নব নির্বাচিত বর্তমান চেয়ারম্যান এক কাতারে আবদ্ধ হয়ে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন। তারা দু'জন ভিন্ন রাজনৈতিক দলের হলেও ইউনিয়নের উন্নয়নে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ষোলটাকা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার পাশা ও সদ্য বিদায়ী চেয়ারম্যান
২০ দিনেও সন্ধান মেলেনি রহিমা খাতুনের। গত ১৬ নভেম্বর ভূঞাপুর বাজারে মার্কেটিং করতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ রহিমা খাতুন (২০) ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামের আহাম্মদ আলী মল্লিকের মেয়ে।রহিমার বাবা আহাম্মদ মল্লিক জানান, ভূঞাপুর বাজারে মার্কেটিং করার কথা বলে রহিমা ১৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর আর বাড়ি ফিরে আসেনি। তার স্বামী বিদেশ চাকরী করে এবং তার দুই বছরের
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মোঃসেকেন্দার বাদশার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আত্রাই -রানীনগরের মাননীয় সাংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত
ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় এক ভারতীয় নাগরিকসহ ৬ বাংলাদেশী আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোরে মহেশপুর সীমান্তের কানাইডাংগা গ্রাম থেকে তাদের আটক করা হয়।৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কানাইডাংগা গ্রাম থেকে ভারতীয় নাগারিক এবং বাংলাদেশী ৬ নাগরিককে আটক করা হয়। এর মধ্যে পুরুষ- ০৩ জন, নারী- ০২ জন এবং